ই-পেপার সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

বিজয় দিবস সম্মাননায় ভূষিত ডা. মোহাম্মদ ইয়াকুব আলী

মেরুদণ্ড ও হাঁটুর লেজার সার্জারিতে অনন্য অবদান
নিজস্ব প্রতিবেদক :
০৫ জানুয়ারি ২০২৬, ২২:১৪

মুক্তিযুদ্ধের চেতনায় মানবসেবা এবং মেরুদণ্ড ও হাঁটুর লেজার সার্জারিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘বিজয় দিবস সম্মাননা–২০২৫’ পেয়েছেন বাংলাদেশ লেজার অ্যান্ড সেল সার্জারি ইনস্টিটিউট ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, মেরুদণ্ড ও হাঁটুর লেজার সার্জারি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ ইয়াকুব আলী।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি)-এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় বৈষম্যহীন নতুন দেশ গড়া হোক বিজয় দিবসের অঙ্গীকার শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। গত সোমবার বিকেলে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক চিকিৎসা ব্যবস্থায় লেজার সার্জারি একটি যুগান্তকারী সংযোজন। ডা. মোহাম্মদ ইয়াকুব আলী দীর্ঘদিন ধরে মেরুদণ্ড ও হাঁটুর জটিল রোগে লেজার সার্জারির মাধ্যমে নিরাপদ, কার্যকর ও স্বল্পঝুঁকিপূর্ণ চিকিৎসা সেবা প্রদান করে আসছেন, যা হাজারো রোগীর জীবনে স্বস্তি ফিরিয়ে এনেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক ওবায়দুর রহমান শাহীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক আলী আশরাফ আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন, পলাশ, ইধুন বাবু, তথ্য অধিদপ্তরের অতিরিক্ত সচিব ও প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবির,জ্যেষ্ঠ সাংবাদিক জ. ই বুলবুল।

সম্মাননা গ্রহণকালে ডা. মোহাম্মদ ইয়াকুব আলী বলেন, এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীল করেছে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মেরুদণ্ড ও হাঁটুর রোগে আধুনিক লেজার চিকিৎসা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের হাসপাতালের লক্ষ ও উদ্দেশ্য লক্ষ্য।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে ‘বিজয় দিবস সম্মাননা–২০২৫’ প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

আমার বার্তা/এমই

প্রিয়জনের যত্নে পাশে দিয়ামনি ই কমিউনিকেশন ও মেডিক্যালস বিডি 

বর্তমান সময়ে হাসপাতালভিত্তিক চিকিৎসাসেবার পাশাপাশি রোগী, বয়স্ক ও অসুস্থ মানুষের বাসায় নিরাপদ ও নির্ভরযোগ্য পরিচর্যার

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১১৮০

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৯৯৪, মৃত্যু ৩

দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন

হাম-ডেঙ্গু পরিস্থিতি সামলাতে সরকার উদ্বিগ্ন নয়: স্বাস্থ্যমন্ত্রী

'হাম, ডেঙ্গুসহ কয়েকটি রোগ একসঙ্গে সামলাতে হচ্ছে। এতে সরকার উদ্বিগ্ন নয়। পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোশাক খাতে পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তর বিষয়ক ইইউ-সুইডিশ দূতাবাস আলোচনা অনুষ্ঠিত

মরক্কো-সাহারা ইস্যুতে সকল পক্ষের  সম্মতিক্রমের সমাধানকে ডেনমার্কের সমর্থন 

শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর

১৪ হাজার নতুন শিক্ষকের পদায়নে প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

অগ্ন্যুৎপাত : ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ

গ্রেপ্তারের ২৪ ঘণ্টার বাইরে কাউকে আটকে রাখা গুম হিসেবে গণ‍্য হবে: চিফ প্রসিকিউটর

এসআই আলতাব হোসেন হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলছে র‍্যাব

সুরা কাহাফের প্রথম ১০ আয়াত, বাংলা উচ্চারণ ও অর্থসহ

আমিরাতে ৪ হাজার প্রবাসীর ভিসা বা‌তিল, সমাধানের আশ্বাস প্রতিমন্ত্রীর

চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার গায়েব

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

একীভূত পাঁচ ব্যাংকে অর্থ ফেরত শুরু, টাকা ছাপিয়ে ৫ হাজার কোটি টাকা ধার

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিলসহ নিষিদ্ধ যেসব বিষয়

নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান

ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও ভাতা দিচ্ছে সরকার, প্রজ্ঞাপন জারি

নির্দেশের ফাইল নয়, বাস্তবায়ন চাই

সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির

অগাস্টে বেড়েছে সড়ক দুর্ঘটনা, নিহত ৪৮১ এবং আহত ৬৬৪ জন

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি