ই-পেপার বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩

মশা নিধনে জলে-স্থলে একযোগে অভিযান শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

আমার বার্তা অনলাইন
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪১

রাজধানীসহ সারাদেশে মশাবাহিত রোগের ঝুঁকি বাড়তে থাকায় মশা নিয়ন্ত্রণে সমন্বিত কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। জলপথ ও স্থলপথ-দুই দিক থেকেই একযোগে মশক নিধন অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে আগাম ব্যবস্থা নেওয়াই এখন প্রধান লক্ষ্য, আর সে অনুযায়ী মাঠপর্যায়ে কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর সায়েদাবাদ এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) চলমান মশক নিধন কার্যক্রম পরিদর্শন এবং ব্যবহৃত ওষুধের কার্যকারিতা পরীক্ষা কার্যক্রম ঘুরে দেখে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিউলেক্স মশার উপদ্রব ভয়াবহভাবে বেড়েছে—এটা অস্বীকার করার সুযোগ নেই। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিষয়টি অগ্রাধিকার দিয়ে দেখা হচ্ছে।

আমাদের সরকারের বয়স মাত্র সাত দিন। শপথ নেওয়ার পর থেকেই আমরা ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে কাজ শুরু করেছি। প্রতিরোধে জোর দিচ্ছি। সক্ষমতার পুরোটা দিয়ে কাজ করছি, বলেন তিনি।

তিনি জানান, মাঠপর্যায়ে ছিটানো ওষুধের মান যাচাইয়ে স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার মাধ্যমে কার্যকারিতা নিশ্চিত হওয়ার পর পুরোদমে স্প্রে কার্যক্রম শুরু হবে।

স্প্রে এমনভাবে করতে হবে যাতে ওষুধ সরাসরি মশার গায়ে পৌঁছায়। না হলে মশা মারা যায় না, যোগ করেন মন্ত্রী।

সরদার সাখাওয়াত হোসেন বলেন, সমন্বিত অ্যাকশন প্ল্যানের আওতায় খাল, ড্রেন ও জলাশয়ে স্প্রে কার্যক্রম জোরদার করা হবে। এজন্য খালগুলোতে স্প্রেবোট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি স্থলপথে ফগার মেশিন ও অন্যান্য উপায়ে লার্ভা ও প্রাপ্তবয়স্ক মশা নিধনের কাজ চলবে।

তিনি বলেন, জলপথ ও স্থলপথ—দুই দিক থেকেই অভিযান চালানো হবে, যাতে মশার পরিমাণ আর বাড়তে না পারে। প্রতিটি ঝুঁকিপূর্ণ এলাকায় স্প্রে করার নির্দেশ দেওয়া হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার ওপরও গুরুত্ব দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, সরকার যতই চেষ্টা করুক, জনগণের সহযোগিতা ছাড়া সফল হওয়া সম্ভব নয়। টবের পানি, পরিত্যক্ত টায়ার, জমে থাকা পানি—এসবই এডিস মশার প্রজননক্ষেত্র। বাসাবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

তিনি আরও বলেন, বাসাবাড়ির ভেতরে নিয়মিত স্প্রে করা কঠিন, তাই সচেতনতা ও নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখাই সবচেয়ে কার্যকর উপায়। আমাদের কাজ আজ থেকে শুরু হয়েছে। আশা করি, সম্মিলিত প্রচেষ্টায় আমরা সফল হবো, বলেন মন্ত্রী।

পরিদর্শনের সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন–এর নবনিযুক্ত প্রশাসক আব্দুস সালামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/জেএইচ

গরীবের সোহরাওয়ার্দী হাসপাতাল

রাজধানী ঢাকায় যে কয়টি হাসপাতাল রয়েছে এবং সাধারণ মানুষের চিকিৎসা সেবা দিচ্ছে তার মধ্যে অন্যতম

চিকিৎসকদের সেবা সরেজমিন তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

চিকিৎসকদের সরেজমিনে তদারকি করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (১৮

স্বাস্থ্যখাতে সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না: সাখাওয়াত হোসেন

স্বাস্থ্যখাতে কোনো সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত

এথিক্যাল ও বৈজ্ঞানিক প্রোটোকল ছাড়া গবেষণা গ্রহণযোগ্য নয়: বিশেষজ্ঞরা

এথিক্যাল অনুমোদন ও বৈজ্ঞানিকভাবে সঠিক গবেষণা প্রোটোকল ছাড়া কোনো গবেষণাই গ্রহণযোগ্য হতে পারে না বলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রা প্রেসক্লাবে ইফতার মাহফিল

রমজানের তাৎপর্য নিয়ে লায়ন্স ক্লাবের আলোচনা সভা

কূটনীতিকদের পরিবারকে ইসরায়েল-লেবানন ছাড়ার নির্দেশ অস্ট্রেলিয়ার

সাভার-আশুলিয়া সিটি কর্পোরেশন: প্রশাসনিক রূপান্তর ও নাগরিক প্রত্যাশা

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বৈঠক

সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব : প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

পোশাক পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন চায় সাধারণ মানুষ

গণভোটের রায় বাস্তবায়নে দেরি, রাজনৈতিক-অর্থনৈতিক স্থিতিশীলতায় ঝুঁকি

প্রয়োজনেই গভর্নর পদে পরিবর্তন, আরও অনেক জায়গায় হবে: অর্থমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে গ্যাসের স্বল্পচাপ, পেট্রোবাংলার দুঃখ প্রকাশ

কাগজ দেখতে চাওয়ায় ট্রাফিক পুলিশকে মেরে রক্তাক্ত করেন ট্রাকচালক

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা হবে: বাণিজ্যমন্ত্রী

বিটিভিকে জনগণের প্রচার মাধ্যমে রূপান্তর করতে চাই: তথ্যমন্ত্রী

বাংলাদেশে আরও বেশি হারে চীনা বিনিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

গরীবের সোহরাওয়ার্দী হাসপাতাল

আওয়ামী লীগের সুবিধাভোগী তুহিন বিএনপি সাজতে মরিয়া

১৫ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব দিতে ইসির নির্দেশ

আহসান মনসুরের নিয়োগ বাতিল, নতুন গভর্নর মোস্তাকুর রহমান

গজারিয়া উপজেলা নির্বাচনে আলোচনায় মোজাম্মেল হক মুন্না