ই-পেপার সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

নবজাতকের চোখে পানি ঝরলে করণীয়

অধ্যাপক ডা. মো. ছায়েদুল হক:
১৪ জুন ২০২৬, ১৯:৪৬

নবজাতকের চোখে পানি ঝরার কিছু সুনির্দিষ্ট কারণ আছে। জন্মের পরপরই কোনো কোনো নবজাতকের চোখে পানি ঝরতে দেখা যায়। যদিও চোখ লাল, ব্যথা, যন্ত্রণা বা অন্য কোনো উপসর্গ থাকে না। পরবর্তী সময়ে হয়তো চোখে পিচুটি জমতে দেখা যায়। এটি একধরনের জন্মগত ত্রুটি। যাকে বলা হয় নেত্রনালির সমস্যা বা কনজেনিটাল ডেক্রিয়োসিস্টাইটিস।

নেত্রনালি হলো চোখের সঙ্গে নাকের একধরনের সংযোগ, যার মাধ্যমে চোখের অতিরিক্ত পানি নাকের ভেতরে নিষ্কাশিত হয়। নাকের গরম নিশ্বাস–প্রশ্বাসে এটি বাষ্পীভূত হয়ে যায়। জন্মের সময় বা তার অব্যবহিত পরে এ সংযোগ নালি বা নেত্রনালিটি পরিস্ফুটিত হয়ে থাকে। কোনো কারণে এর ব্যত্যয় হলে চোখের পানি নাকের ভেতর নিষ্কাশিত হতে পারে না। ফলে অতিরিক্ত চোখের পানি ঝরতে থাকে। জন্মের পরে সাধারণত এক বছরের মধ্যে প্রায় ৯০ শতাংশ ক্ষেত্রে নেত্রনালিটি পুষ্ট হয়ে যায় ও সমস্যাটি নিজ থেকেই ভালো হয়ে যায়।

আবার নেত্রনালিতে সমস্যা ছাড়াও কয়েকটি কারণে চোখে অতিরিক্ত পানি তৈরি হতে পারে। যেমন চোখে বালুকণা বা কিছু পড়লে, চোখ উঠলে, চোখ আঘাতপ্রাপ্ত হলে, কর্নিয়ায় সংক্রমণ হলে পানি পড়ার সমস্যা দেখা যায়। কর্নিয়ার সংক্রমণ নবজাতকের ক্ষেত্রে খুব কম দেখা যায়। নবজাতকের একধরনের জন্মগত গ্লুকোমা আছে, যেখানে চোখের পানি পড়া সমস্যা থাকতে পারে।

কীভাবে বুঝবেন ও যা করবেন

নেত্রনালির সমস্যা থাকলে জন্মের পর এক চোখে বা দুই চোখে সারা ক্ষণ পানি ঝরে। এর সঙ্গে চোখে পিচুটি জমতে দেখা যায়। চোখ লাল হয় না এবং শিশু হাত দিয়ে চোখ রগরানো বা আলো দেখলে চোখ বন্ধ করে ফেলা ইত্যাদি করে না।

চোখে অ্যান্টিবায়োটিক ড্রপ দরকার হয়। চোখের কোণে ম্যাসাজ (লেক্রিমাল ম্যাসাজ) করতে বলা হয়। চোখ ওঠায় কারণে সাময়িক পানি পড়ার সঙ্গে চোখ লাল হয় ও পিচুটি জমে। তবে সার্বক্ষণিক পানি পড়ার সমস্যাটি অনুপস্থিত থাকে। কেবল অ্যান্টিবায়োটিক ড্রপ দিয়ে চিকিৎসা করলে চোখ ওঠা ভালো হয়ে যায়।

এই দুটি পানি পড়ার সমস্যা নিয়ে উদ্‌গ্রীব হওয়ার কিছু নেই। তবে কর্নিয়ার সংক্রমণ ও কনজেনিটাল গ্লুকোমা খুব জটিল দুটি বিষয়। এ ক্ষেত্রে নবজাতক বারবার চোখে হাত দেওয়ার চেষ্টা করে। শিশুটি আলোর দিকে তাকাতে পারে না, চোখ সরিয়ে ফেলে। চোখের কালো অংশটি আকারে বড় বা ঘোলা বা মাঝখানে সাদা দাগ দেখা দিতে পারে।

নেত্রনালীর সমস্যায় করণীয়

লেক্রিমাল ম্যাসাজ। এটি একধরনের এক্সারসাইজ। প্রথমে তর্জনীর মাথা শিশুর চোখের কোনায় এমনভাবে রাখতে হবে যেন ওপরে ও নিচের উভয় পাতার খানিকটা অংশ আঙুলের নিচে চাপা পড়ে। এরপর হালকা চাপ দিতে হয় যেন আঙুলের টিপ নাকের পাশের হাড়ে অনুভব করে। এমতাবস্থায় আঙুল জায়গায় রেখে চাপটা ছেড়ে দিতে হবে। এভাবে একনাগারে ৮-১০ বার স্ট্রোক করতে হবে, দিনে ৩-৪ বার। কয়েক মাস একনাগারে লেক্রিমাল ম্যাসাজে অনেক সময় সমস্যাটি সেরে যায়।

লেক্রিমাল ম্যাসাজে কাজ না হলে ও শিশুর বয়স এক বছর হয়ে গেলে লেক্রিমাল প্রোবিং ও লেক্রিমাল প্রোবিং ব্যর্থ হলে শিশুর বয়স সাত–আট বছর পূর্ণ হলে নেত্রনালির অপারেশন করাতে হয়।

লেখক : চক্ষুবিশেষজ্ঞ ও সার্জন, ভাইস প্রিন্সিপাল, মার্কস মেডিক্যাল কলেজ অ্যান্ড ডেন্টাল ইউনিট, মিরপুর, ঢাকা।

আমার বার্তা/অধ্যাপক ডা. মো. ছায়েদুল হক/এমই

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

হাম ও উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও চার শিশু মারা গেছে।  সোমবার (১৫ জুন)

আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আমরা হাসপাতাল বন্ধ করেছি

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও চার শিশু মারা গেছে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের

লাইসেন্স বাতিলে অন্য হাসপাতালে শিক্ষা কার্যক্রম চালাতে হবে আদ্-দ্বীনকে

হাসপাতালের লাইসেন্স বাতিল হওয়ায় শিক্ষার্থী ও ইন্টার্নদের অন্য হাসপাতালে সংযুক্ত করতে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারিভাবে নতুন পাটকল স্থাপন নয়, সব যাবে বেসরকারি ব্যবস্থাপনায়

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

সরকারের তোষামোদ নয় জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করছে ব্রিটেন

নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূতের ব‍্যতিক্রমী উদ‍্যোগ “ম‍্যাংগো ডিপ্লোমেসি”

বড়দিনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেয়ার আশা শিক্ষামন্ত্রীর

আন্দালিব রহমান পার্থ পেলেন আইন মন্ত্রণালয়-সম্পর্কিত নতুন দায়িত্ব

‘গ্রাম বাঁচলেই বাঁচবে বাংলাদেশ’: তারেক রহমানের নতুন রাজনৈতিক দর্শন

অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ পেলেন রপ্তানিকারকরা

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

সামষ্টিক অর্থনৈতিক চাপের মধ্যে কী করে বাজেট বাস্তবায়ন হবে

সাবেক আইজিপি বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: দুদক

ভারতের দূতকে তলব করে কড়া প্রতিবাদ জানালো বাংলাদেশ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট পেশ, ঘাটতি ২ লাখ কোটি টাকা

কৃষকের হাতের নাগালে দুই হাজার ছোট হিমাগার বানাবে সরকার

পুরোনো রেল নিলামে বিক্রি সম্ভব নয়, দুর্ঘটনা রোধে নেওয়া হচ্ছে পদক্ষেপ

নজরুল বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র ও গণমাধ্যম বিষয়ক কর্মশালা

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

রাজধানীর তিন বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর