ই-পেপার বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

প্রিয়জনের যত্নে পাশে দিয়ামনি ই কমিউনিকেশন ও মেডিক্যালস বিডি 

নিজস্ব প্রতিবেদক:
৩০ আগস্ট ২০২৬, ১০:৩৮

বর্তমান সময়ে হাসপাতালভিত্তিক চিকিৎসাসেবার পাশাপাশি রোগী, বয়স্ক ও অসুস্থ মানুষের বাসায় নিরাপদ ও নির্ভরযোগ্য পরিচর্যার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে হাসপাতালের চিকিৎসার পাশাপাশি বাসায় দক্ষ কেয়ারগিভার, নার্সিং, ফিজিওথেরাপি, অক্সিজেনসহ বিভিন্ন ধরনের মেডিকেল সাপোর্টের প্রয়োজন হয়। মানুষের এসব প্রয়োজনকে সামনে রেখে হোম কেয়ার ও মেডিকেল সাপোর্টের বিভিন্ন সেবা নিয়ে এগিয়ে যাচ্ছে দিয়ামনি ই কমিউনিকেশন ও মেডিক্যালস বিডি । প্রতিষ্ঠান দুইটি লক্ষ্য হলো মানুষের প্রয়োজনের সময়ে সহজে ও নির্ভরযোগ্যভাবে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা এবং মেডিকেল সরঞ্জাম পৌঁছে দেওয়া ।

প্রতিষ্ঠান দুটির চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান (অপূর্ব) এবং ম্যানেজিং ডিরেক্টর মোঃ ফরিদ মিয়া-এর নেতৃত্বে মেডিক্যাল বিডি সেবার মান, দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।

এক ছাতার নিচে বিভিন্ন সেবা:

এই দুটি প্রতিষ্ঠানের এর সেবার মধ্যে রয়েছে কেয়ারগিভার হোম সার্ভিস , নার্সিং হোম সার্ভিস,ফিজিওথেরাপি হোম সার্ভিস ,নার্সিং হোম সার্ভিস , ফিজিওথেরাপী সার্ভিস,অক্সিজেন হোম সার্ভিস, হসপিটাল বেড রেন্টাল এন্ড সেলস,হুইল চেয়ার রেন্টাল এন্ড সেলস , হোম সার্ভিস,হসপিটাল বেড রেন্টাল এন্ড সেলস,হুইল চেয়ার রেন্টাল এন্ড সেলস, মেডিক্যাল ইকুইপমেন্ট রেন্টাল এন্ড সেলস , ব্লাড স্যাম্পল কালেকশন,প্যাসেন্ট কেয়ার সার্ভিস ,মেডিকেল ইকুইপমেন্ট ডেলিভারী,কেয়ারগিভার ট্রেনিং ও মেডিক্যাল সাপ্লায়ার্স এবং হেলথ কেয়ার প্রোডাক্টস।

রোগী ও বয়স্কদের দৈনন্দিন পরিচর্যার জন্য প্রশিক্ষিত কেয়ারগিভার, প্রয়োজন অনুযায়ী বাসায় নার্সিং ও ফিজিওথেরাপি, অক্সিজেন সিলিন্ডার ও কনসেনট্রেটর, হাসপাতাল বেড, বিভিন্ন ধরনের হুইলচেয়ার এবং প্রয়োজনীয় মেডিকেল ইকুইপমেন্ট সরবরাহ ও ভাড়ার ব্যবস্থা রয়েছে প্রতিষ্ঠানটির। এছাড়া গ্রাহকের সুবিধার্থে বাসায় রক্তের নমুনা সংগ্রহ এবং প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জাম নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রয়েছে।

দিয়ামনি ই কমিউনিকেশন ও মেডিক্যালস বিডি এর চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান (অপূর্ব) বলেন, “একজন মানুষ অসুস্থ হলে শুধু রোগী নয়, পুরো পরিবারকেই নানা ধরনের সমস্যার মধ্য দিয়ে যেতে হয়। বিশেষ করে বয়স্ক ও দীর্ঘমেয়াদি অসুস্থ রোগীদের নিয়মিত পরিচর্যার প্রয়োজন হয়। আমরা চাই, মানুষের এই প্রয়োজনের সময়ে তাদের পাশে দাঁড়াতে এবং প্রয়োজনীয় সেবা সহজলভ্য করতে।

তিনি আরও বলেন,এই দুটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য শুধু সেবা প্রদান নয়; রোগী ও পরিবারের আস্থা অর্জন করা। দক্ষ জনবল, দায়িত্বশীলতা এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ে আমরা একটি নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের গড়ে তুলতে চাই।

প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মোঃ ফরিদ মিয়া বলেন, “বর্তমান সময়ে অনেক পরিবারের সদস্য কর্মব্যস্ততার কারণে অসুস্থ বা বয়স্ক স্বজনদের সার্বক্ষণিক পরিচর্যা করতে পারেন না। আবার প্রয়োজনের সময়ে দক্ষ কেয়ারগিভার বা প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জাম পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এই জায়গায় দিয়ামনি ই কমিউনিকেশন ও মেডিক্যালস বিডি মানুষের জন্য একটি নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে কাজ করছে।

তিনি বলেন, “আমরা সেবার মান ও গ্রাহকের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই। ভবিষ্যতে আরও বেশি মানুষের কাছে হোম কেয়ার ও মেডিকেল সাপোর্ট সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।”

সেবার পাশাপাশি মানবিক উদ্যোগ:

দুটি প্রতিষ্ঠান শুধু ব্যবসায়িক কার্যক্রমের মধ্যে নিজেদের সীমাবদ্ধ না রেখে মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়েও এগিয়ে যেতে চায়। অসুস্থ, বয়স্ক ও অসহায় মানুষের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার পাশাপাশি দক্ষ কেয়ারগিভার তৈরি এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতেও ভূমিকা রাখার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির। প্রতিষ্ঠানটির প্রত্যাশা, প্রয়োজনের সময়ে একজন রোগী ও তার পরিবার যেন দ্রুত প্রয়োজনীয় সেবা এবং মেডিকেল সরঞ্জাম পেতে পারেন। এর মাধ্যমে রোগীর পরিচর্যার পাশাপাশি পরিবারের সদস্যদের মানসিক চাপ ও ভোগান্তিও কিছুটা কমানো সম্ভব হবে।

প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে জানানো হয়, রোগী ও পরিবারের আস্থা তাদের সবচেয়ে বড় সম্পদ। সেবার মান, স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আমার বার্তা/এমই

কৈশোরকালীন স্বাস্থ্যসেবাকে ট্যাবুমুক্ত করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য ও পুষ্টিসহ বিভিন্ন বিষয়ে সামাজিক ট্যাবু (সামাজিক নিষেধাজ্ঞা) ভেঙে কিশোর-কিশোরীদের

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের

৫০ থেকে ১৫১ শয্যায় উন্নীত হচ্ছে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে

হৃৎপিণ্ডের কোনো সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

অসংক্রামক রোগের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়েই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় উল্লেখ করে স্বাস্থ্য ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিন্দুদের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের

কৈশোরকালীন স্বাস্থ্যসেবাকে ট্যাবুমুক্ত করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আট বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী 

ই-বর্জ্য ব্যবস্থাপনায় নেই প্রয়োজনীয় তথ্যভান্ডার: ড. ইফতেখারুজ্জামান

১৫ তরুণ পাচ্ছেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড, অনুদান পাচ্ছে ৪৩২ সংগঠন

মজুরি বাড়ানোর দাবিতে উত্তরায় মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: সানাউল্লাহ

শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র: তিতুমীর

এলপিজির সঙ্গে লাখ লাখ মানুষের জীবনযাত্রা জড়িত, কারসাজি মেনে নেবো না: বাণিজ্যমন্ত্রী

প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান

চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৪ ইউনিট

উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী 

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের ইন্তেকালে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের গভীর শোক

এই প্রথম হুথিদের তেল কোম্পানিতে সৌদির হামলায় ২ জন নিহত

নির্বাচনের আগে ইরানে নতুন হামলার ছক ট্রাম্প-নেতানিয়াহুর

হোপ-আলজারিকে ছাড়া বাংলাদেশে টেস্ট খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ