ই-পেপার মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে সিলেট ও ময়মনসিংহে ৪ শিশুর মৃত্যু

আমার বার্তা অনলাইন
১৩ নভেম্বর ২০২৬, ১৪:০৩
আপডেট  : ১৩ নভেম্বর ২০২৬, ১৪:০৫

ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় তাদের মধ্যে বরিশালে দুজন, ময়মনসিংহে একজন ও সিলেটে একজন।

সিলেট ও ময়মনসিংহে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় সিলেট বিভাগে তিন শিশু ও ময়মনসিংহে মারা গেছে এক শিশু। সিলেট বিভাগে এ নিয়ে সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১৭ জনে। অন্যদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছরের ১৭ মার্চ থেকে এ পর্যন্ত ৮৮ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক হাম ও রুবেলা পরিস্থিতি-সংক্রান্ত প্রতিবেদনে সিলেট বিভাগের মৃত্যুর তথ্য জানানো হয়। একই দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রকাশিত হাম পরিস্থিতির সারাংশে হাসপাতালটির রোগী ভর্তি, ছাড়পত্র ও মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

সিলেট বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১১ ও ১২ নভেম্বর মারা যাওয়া তিন শিশুর বয়স ছিল যথাক্রমে ১১ মাস, ৪ মাস ১৭ দিন ও ৯ মাস। তাদের মধ্যে দুজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল। মৃত তিন শিশুর মধ্যে দুইজন সিলেট জেলার এবং একজন হবিগঞ্জের বাসিন্দা।

অন্যদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে একজনের মৃত্যু হয়েছে। আট মাস বয়সী ওই শিশুর বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলায়। হাসপাতালের তথ্য অনুযায়ী, শিশুটি ৮ নভেম্বর সকাল ১১টা ৫৮ মিনিটে ভর্তি হয়েছিল। ১২ নভেম্বর ভোর ৮টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, গুরুতর নিউমোনিয়ার সঙ্গে সন্দেহভাজন হামজনিত অপরিবর্তনীয় হৃদ্‌যন্ত্র ও শ্বাসপ্রশ্বাসের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৭ মার্চ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সেখানে মোট ৬ হাজার ২৬৮ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৬ হাজার ২৬ জন। এ সময়ে মোট ৮৮ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫৪ জন।

হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৮ জন রোগী ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৬১ জন। একই সময়ে হাম সন্দেহে একজনের মৃত্যু হয়েছে।

এদিকে, সিলেট বিভাগে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩১২ জন। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪২ জন, হবিগঞ্জে ২৬০ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৪৫২ জন সন্দেহভাজন রোগী রয়েছেন।

বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী, সিলেটে হাম ও হাম সন্দেহে মোট ২১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০৭ জন সন্দেহভাজন এবং ১০ জন নিশ্চিত হাম রোগী। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৮৯ জন, হবিগঞ্জে ৩৫ জন, মৌলভীবাজারে ১৭ জন এবং সুনামগঞ্জে ৭৬ জনের মৃত্যুর তথ্য রয়েছে।

অন্যদিকে, সিলেট বিভাগের সরকারি হাসপাতালগুলোতে বর্তমানে ৪৬৯ জন এবং বেসরকারি হাসপাতালে ৮৯ জন রোগী ভর্তি রয়েছেন। সব মিলিয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫৫৮ জন।

চোখের মণির স্বাভাবিক রঙ বা আকৃতি পরিবর্তন হলে

চোখের টিউমার চোখের পাতা, চোখের বল বা ভেতরের অংশে হওয়া অস্বাভাবিক কোষের পিণ্ড। এটি ক্ষতিকারক

রিউম্যাটিক হার্ট ডিজিজের  লক্ষণ ও আধুনিক চিকিৎসা 

রিউম্যাটিক হার্ট কী রিউম্যাটিক হার্ট ডিজিজ হলো হৃদপিণ্ডের এক ধরনের দীর্ঘমেয়াদি রোগ, যা সাধারণত স্ট্রেপটোকক্কাস নামক

হামের উপসর্গে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৮২

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন আগাম সচেতনতা

বর্তমান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা হলো ডায়াবেটিস। পরিবর্তিত জীবনযাত্রার সঙ্গে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ব্যবসার অনুমোদন ১৪ দিনে নামাতে বিশ্বব্যাংকের সহায়তা চান বাণিজ্যমন্ত্রী

চোখের মণির স্বাভাবিক রঙ বা আকৃতি পরিবর্তন হলে

উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব

ডিএফসি অর্জনের কারণে বিদেশি বিনিয়োগ আসবে: মাহদী আমিন

ঢাকায় মরক্কো ‘গ্রিন মার্চ’-এর ৫১তম বার্ষিকী পালিত 

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতেই হবে: তথ্য উপদেষ্টা জাহেদ 

রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গোপালগঞ্জে যাদের অস্ত্র হাতে দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে: তথ্য উপদেষ্টা

হুথিদের সঙ্গে লড়াইরত জোটের কমান্ডারকে অপসারণ করল সৌদি

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৬, মিরপুরে সর্বোচ্চ

সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, জিজ্ঞাসাবাদে ডিবি

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

বিমানবন্দর এলাকায় দুই দফা ককটেল বিস্ফোরণ, তিন পথচারী আহত

মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

জেলখানা থেকে হয়তো জীবিত ফিরব না: ইমরান খানের খোলা চিঠি

হাওরাঞ্চলে জলবায়ু সহনশীল কৃষির উন্নয়নে বাকৃবি রিসার্চ সিস্টেম

জাভির নেদারল্যান্ডসকে ৫ গোলে উড়িয়ে দিল ক্লপের জার্মানি

প্রাণ গোবিন্দ কুন্ডু ফিরে পেলেন মুক্তিযোদ্ধার সম্মান ও স্বীকৃতি