ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাবের ‘শিগগিরই’ জবাব দেবে হামাস

আমার বার্তা অনলাইন:
০৩ অক্টোবর ২০২৫, ১৪:১১

গাজায় প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের বিষয়ে শিগগিরই জবাব দেবে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সংবাদমাধ্যম আল জাজিরা আরবিকে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল জানান, গাজায় ইসরাইলের যুদ্ধ থামানোর লক্ষ্যে ট্রাম্পের পরিকল্পনা নিয়ে তারা আলোচনা করছে। এ প্রস্তাবের বিষয়ে শিগগিরই তারা নিজেদের অবস্থান জানাবে।

তিনি বলেন, ফিলিস্তিনি প্রতিরোধের প্রতিনিধি হিসেবে ফিলিস্তিনের জনগণের ‘স্বার্থ রক্ষা করে’, এমনভাবে নিজেদের মতামত প্রকাশের অধিকার হামাসের আছে।

তিনি আরও বলেন, ‘সময় আমাদের ঘাড়ে চেপে বসা তলোয়ার-এমন যুক্তিতে আমরা পরিকল্পনাটি নিয়ে কাজ করছি না।’

গত সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে গাজা যুদ্ধ বন্ধের লক্ষ্যে এক যৌথ সংবাদ সম্মেলনে ২০-দফা শান্তি প্রস্তাব প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রস্তাব অনুযায়ী, যদি হামাস যুদ্ধবিরতিতে রাজি হয়, তাহলে ৭২ ঘণ্টার মধ্যে ইসরাইলি জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে হবে, যার মাধ্যমে গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হবে। হামাসকে গাজার নিয়ন্ত্রণ পুরোপুরি ছেড়ে দিতে হবে। এরপর আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হবে, যার নাম হবে ‘দ্য বোর্ড অব পিস’ বা শান্তি প্রশাসন।

পরে মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইসরাইলি ও আরব নেতারা তার পরিকল্পনাটি গ্রহণ করেছেন এবং আমরা কেবল হামাসের জন্য অপেক্ষা করছি। জবাব দেয়ার জন্য হামাস প্রায় তিন বা চার দিন সময় পাবে।

যুদ্ধ বন্ধে আলোচনার সাথে পরিচিত সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার টাইমস অব ইসরাইল জানিয়েছে, আরব মধ্যস্থতাকারীদের সঙ্গে হামাসের আলোচনা শেষ হয়েছে। যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার বিষয়ে ইতিবাচক সাড়া দিতে পারে গোষ্ঠীটি। একইসঙ্গে প্রস্তাবের কিছু বিষয়ে সংশোধনী চাইবে ফিলিস্তিনি গোষ্ঠীটি।

আমার বার্তা/এল/এমই

ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত, আহত কয়েকজন: ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, ইরাকের ইরবিল অঞ্চলে এক হামলায় ফরাসি সেনাবাহিনীর একজন চিফ ওয়ারেন্ট

‘ইরান আগের মতো নেই’: নেতানিয়াহুর দাবি

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে প্রথমবারের মতো প্রকাশ্যে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি

ইরানে স্কুলে হামলা: ট্রাম্পের জবাবদিহিতা চান মার্কিন সিনেটর

দক্ষিণ ইরানের শহর মিনাবে একটি মেয়েদের স্কুলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং তার জেরে ১৭০ জন ছাত্রী

ইরাকে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত: ঘরে-বাইরে চাপে ট্রাম্প

মধ্যপ্রাচ্যের আকাশে যখন ইরানের ক্ষেপণাস্ত্র আর ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের গর্জন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে, ঠিক তখনই এক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার বাতাস আজ সহনীয়, বাড়ছে দেশের তাপমাত্রা

ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত, আহত কয়েকজন: ম্যাক্রোঁ

‘ইরান আগের মতো নেই’: নেতানিয়াহুর দাবি

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন শনিবার

ইরানে স্কুলে হামলা: ট্রাম্পের জবাবদিহিতা চান মার্কিন সিনেটর

ব্যাটিং পজিশনে আমার মতো ত্যাগ স্বীকার করেনি আর কেউ: মাহমুদউল্লাহ

দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

বউ বরণ নয় ৯ মরদেহ দাফনের অপেক্ষায় স্বজনেরা

ইরাকে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত: ঘরে-বাইরে চাপে ট্রাম্প

দেশের বাজারে আরেক দফা কমলো সোনার দাম

সিরিজ জয়ের লক্ষ্যে কেমন হবে বাংলাদেশের একাদশ?

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

বাংলাদেশকে ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত

রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৩ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন