ই-পেপার বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

অ্যাতলেটিকোকে সেমিফাইনালে দেখে ‘আবেগে ভাসছেন’ কোচ

আমার বার্তা অনলাইন
১৫ এপ্রিল ২০২৬, ১১:৩৯

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দুই লেগ মিলিয়ে বার্সেলোনাকে ৩-২ ব্যবধানে হারিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। ঘরের মাঠে তারা আধঘণ্টা না হতেই দুই গোল হজম করেছিল। তবে দ্বিতীয়ার্ধে গোল করে বার্সার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ভেঙে দেয় মাদ্রিদ ক্লাব। দলকে এভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখে এখনো ‘আবেগপ্রবণ’ হয়ে পড়েন বললেন কোচ ডিয়েগো সিমিওনে।

মঙ্গলবার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বার্সা ২-১ গোলে জিতেছে। ম্যাচে লামিনে ইয়ামাল, ফেরান তোরেস ও আদেমোলা লুকমান গোল করেন। হারলেও ২০১৭ সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে উঠেছে অ্যাতলেটিকো। তারা পরের রাউন্ডে আর্সেনাল কিংবা স্পোর্তিং লিসবনের মুখোমুখি হবে।

২০১৪, ২০১৬ ও ২০১৭ সালের পর এনিয়ে চতুর্থবার সেমিফাইনালে অ্যাতলেটিকো। এনিয়ে তৃতীয়বার ইউরোপের মঞ্চ থেকে বার্সাকে ছিটকে দিলো তারা। সিমিওনে ম্যাচের পর সংবাদ সম্মেলনে বললেন, ‘চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সাকে হটিয়ে দেওয়া সহজ নয়। আমরা মেসির বার্সা, ইয়ামালের বার্সার মুখোমুখি হয়েছি এবং আমরা এটা করে দেখিয়েছি।’

অ্যাতলেটিকোর সঙ্গে ১৪ বছরের সম্পর্ক। তবুও দলের প্রতিদ্বন্দ্বিতা সিমিওনেকে আবেগে ভাসায়, ‘১৪ বছর হয়ে গেলো (এখানে)। দলের প্রতিদ্বন্দ্বিতা এখনো আমাকে আবেগপ্রবণ করে তোলে। খেলোয়াড়রা বদলে গেছে, আমরা আবারো শুরু করেছি অনেক সময় এবং আবারো আমরা ইউরোপের সেরা চার দলের মধ্যে আছি। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলা কতই না দারুণ ব্যাপার।’

এই মৌসুম শেষে এমএলএস ক্লাব অরল্যান্ডো সিটিতে যোগ দিচ্ছেন আন্তোয়ান গ্রিজমান। তাকে নিয়ে আর্জেন্টাইন কোচ বললেন, ‘সে প্রতিভাবান। আমরা সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পারব, আমাদের একজন ফুটবল প্রতিভা ছিল, একজন খেলোয়াড় ছিল যে পার্থক্য গড়তে পারতো, অভিজ্ঞতা ও ব্যক্তিত্ব দিয়ে। ঈশ্বর ও নিয়তি তাকে সেটাই যেন দেন, যার খোঁজে সে আমাদের ছেড়ে যাচ্ছে।’

দেম্বেলের জোড়া গোল, অ্যানফিল্ডে লিভারপুলকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি

উসমান দেম্বেলের দুর্দান্ত জোড়া গোলে লিভারপুলকে তাদের ঘরের মাঠেই স্তব্ধ করে দিল প্যারিস সেন্ট জার্মেই

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

বগুড়ার ঐতিহ্যবাহী শহীদ চান্দু স্টেডিয়ামকে পুনরায় আন্তর্জাতিক মানের ক্রিকেট ভেন্যুতে রূপ দিতে দ্রুত উন্নয়ন কাজ

নারী ক্রিকেট বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা

মেয়েদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আর দুই মাস বাকি। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে হতে যাওয়া এই

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

২০২৫ সালের সেপ্টেম্বরে বিসিবির অধীনে অনুষ্ঠিত হয়েছিল লেভেল-থ্রি কোচিং কোর্স। যেখানে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছিলেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে পেপ্যালের কার্যক্রম আরম্ভে কমিটি গঠন হয়েছে: প্রধানমন্ত্রী

সরকার ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে: ডিএসসিসি প্রশাসক

লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ

অর্থনীতি পুনরুদ্ধারে বিএনপির ইশতেহারের প্রশংসা বিশ্বব্যাংকের, পাশে থাকার আশ্বাস

দুর্নীতির লাগাম টানতে ১১ কৌশলে ভূমি মন্ত্রণালয়: সংসদে ভূমিমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকটে বিকল্প উৎস থেকে জ্বালানি তেল আমদানি করছে সরকার

মিসইনফরমেশন রোধে আইনজীবী প্যানেল গঠনের উদ্যোগ, বিলুপ্ত হবে জলমহাল ইজারা

মার্কিন নৌ-অবরোধ ভাঙতে ব্যর্থ হয়ে হরমুজে ফিরছে তেলবাহী জাহাজ

ফের পিছিয়েছে নানক-তাপসসহ ২৮ জনের অভিযোগ গঠন শুনানি

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয়: ডোনাল্ড ট্রাম্প

স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে: সংসদে প্রধানমন্ত্রী

প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করতে পদক্ষেপ নিয়েছে সরকার

ভারতে বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে নিহত ১৪, আহত ২০ জন

যুদ্ধে নিহত বাহরাইন প্রবাসী গিরিশ চন্দ্রের মরদেহ দেশে পৌঁছেছে

অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে: ডা. জাহেদ

গুচ্ছ এ ইউনিটের ফল প্রকাশ, ৭০ শতাংশই অকৃতকার্য 

জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

অ্যাতলেটিকোকে সেমিফাইনালে দেখে ‘আবেগে ভাসছেন’ কোচ