ই-পেপার বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

পাকিস্তানজুড়ে বিক্ষোভের ঘোষণা বিরোধী জোটের

আমার বার্তা অনলাইন
০৯ নভেম্বর ২০২৫, ১০:১৮
আপডেট  : ০৯ নভেম্বর ২০২৫, ১০:২২
ইমরান খানের মুক্তির দাবিতে সমর্থকদের বিক্ষোভ। ছবি: এএফপি

পাকিস্তানে প্রস্তাবিত ২৭তম সাংবিধানিক সংশোধনীর বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের ঘোষণা দিয়েছে তেহরিক-ই-তাহাফুজ-আইন-ই-পাকিস্তান (একটি বহুদলীয় বিরোধী জোট)। সরকার এই সংশোধনী বিল সিনেটে উপস্থাপনের কয়েক ঘণ্টার মধ্যেই জোটটি এ ঘোষণা দেয়।

মজলিস ওয়াহদাতুল মুসলেমিন প্রধান আল্লামা রাজা নাসির আব্বাস এক বিবৃতিতে বলেন, পাকিস্তানের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আজ পঙ্গু হয়ে পড়েছে। জাতিকে এখনই ২৭তম সংশোধনীর বিরুদ্ধে উঠতে হবে।

তিনি অভিযোগ করেন, সরকার এই সংশোধনীর মাধ্যমে ক্ষমতাবানদের হাতে আরও বেশি ক্ষমতা তুলে দিতে চায়।

পিডব্লিউএম ছাড়াও এই বিরোধী জোটে রয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ, পশতুনখোয়া মিলি আওয়ামী পার্টি, বেলুচিস্তান ন্যাশনাল পার্টি- মেঙ্গাল এবং সুন্নি ইত্তেহাদ কাউন্সিল।

পিকেএমএপি প্রধান মাহমুদ খান আচাকজাই জানিয়েছেন, আন্দোলন রোববার (৯ নভেম্বর) রাত থেকে শুরু হবে।

তিনি বলেন, রাত থেকেই আমাদের স্লোগান হবে— ‘গণতন্ত্র অমর হোক, স্বৈরতন্ত্র ধ্বংস হোক’। তৃতীয় স্লোগান হবে রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে।

তিনি আরও বলেন, এই আন্দোলনের মাধ্যমে টিটিএপি দেখিয়ে দেবে যে, পাকিস্তানের জনগণের ইচ্ছাই হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

আচাকজাই বলেন, সংবিধান রাষ্ট্র ও নাগরিক উভয়ের জন্যই অপরিহার্য। আমরা নিশ্চিত করবো যে সংবিধানের সর্বোচ্চ মর্যাদা বজায় থাকে।

সরকারের পদক্ষেপের পর টিটিএপি-এর সামনে আন্দোলন ছাড়া আর কোনো পথ খোলা নেই বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সরকারের এই সংশোধনী সংবিধানের ভিত্তি নাড়িয়ে দিচ্ছে।

ফেডারেল সরকার শুক্রবার সিনেটে ২৭তম সাংবিধানিক সংশোধনী বিল উপস্থাপন করে। বিলটি এখন সংসদের আইন ও বিচারবিষয়ক স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে আলোচনার জন্য।

প্রস্তাবিত সংশোধনীর আওতায় ধারা ২৪৩ পরিবর্তন করে চেয়ারম্যান জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটি পদটি বিলুপ্ত করে নতুন পদ চিফ অব ডিফেন্স ফোর্সেস চালু করার প্রস্তাব রয়েছে।

এছাড়া প্রস্তাবে আরও বলা হয়েছে—ফেডারেল সাংবিধানিক আদালত গঠন করা হবে, উচ্চ আদালতের বিচারপতিদের নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন আনা হবে, সুপ্রিম কোর্টের কিছু ক্ষমতা কমিয়ে নতুন সাংবিধানিক আদালতে স্থানান্তর করা হবে এবং রাষ্ট্রপতির জন্য আজীবন ফৌজদারি মামলা থেকে অব্যাহতি নিশ্চিত করা হবে।

এই সংশোধনীটি শাসক দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ ও তার জোটসঙ্গীদের সমর্থনে আনা হয়েছে, যা এখন দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে। - সূত্র: জিও নিউজ

আমার বার্তা/জেএইচ

ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নতি না হয়

অন্তর্বর্তী সরকারের দেড় বছরে বিভিন্ন ইস্যুতে ভারত-বাংলাদেশ সম্পর্কের যে অবনতি ঘটেছে, তা যেন আর ভালো

নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিলে ভিসা আবেদন বাতিল

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে দেশটিতে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিসা ব্যবহার করা অনুমোদিত নয়

ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও একমত: ট্রাম্প

যুক্তরাষ্ট্র সফররত যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সম্মানে আয়োজিত নৈশভোজে ইরান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন মার্কিন

পর্দার আড়ালে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় নতুন গতি

দীর্ঘমেয়াদী শান্তিচুক্তি কার্যকরে যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা চলছে। তবে এখন আর প্রকাশ্যে নেই সবকিছু। পাকিস্তানের মধ্যস্থতায় পর্দার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

রেমিট্যান্সে সুবাতাস, এপ্রিলের ২৮ দিনেই এলো ২৯১ কোটি ডলার

লিফলেটে জুলাই সনদ নেই, জামায়াতের অবস্থান আধা প্রেম আধা প্রতারণা

রাস্তা সংস্কারের ফরমায়েশ পূরণে লাগবে ৩ লাখ কোটি টাকা: সেতুমন্ত্রী

১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সোলার থেকে উৎপাদন করা হবে: বাণিজ্যমন্ত্রী

২০৪০ সালের মধ্যে ৫.৫৭ কোটি পর্যটক আকর্ষণ ও ২.১৯ কোটি কর্মসংস্থান

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু ডিএমপির

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি

সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার

লিটারে ৪ টাকা বাড়লো বোতলজাত সয়াবিন তেলের দাম

মুক্তিযুদ্ধের চেতনা আমরা ধারণ করি, বিক্রি করি না: শামা ওবায়েদ

প্রতি এক হাজার কিলোমিটার সড়কে বছরে প্রায় ৬৭ জনের মৃত্যু ঘটে

অবশেষে ছাড় দিলো বিসিবি, পিএসএল ফাইনাল খেলতে যাচ্ছেন নাহিদ রানা

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের

মুক্তিযুদ্ধের শহীদদের নির্ভুল তালিকা প্রণয়নে সরকারের কার্যক্রম শুরু

রূপপুর প্রকল্পে ৯০% ঋণ রাশিয়ার, ২৮ বছরে পরিশোধ করবে বাংলাদেশ

বেলারুশের কৃষিখাতের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

জুলাই থেকে বিনামূল্যে ড্রেস, ব্যাগ ও জুতা পাবেন শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নতুন কুঁড়িতে আট খেলায় ১ লাখ ৬০ হাজার কিশোর-কিশোরী