ই-পেপার শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩

মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে ভিডিও প্রচার, আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমার বার্তা অনলাইন:
১৪ মার্চ ২০২৬, ১৪:২৪
ভিডিও শেয়ার করায় আরব আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে পুঁজি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক বাংলাদেশিসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ।

গ্রেপ্তারকৃত অন্য নাগরিকরা হলেন ইরান, পাকিস্তান, ভিয়েতনাম, ফিলিপাইন, মিশর, নেপাল, ক্যামেরুন ও ভারতের। ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে নিয়মিত নজরদারির ভিত্তিতে এই অসাধু চক্রটিকে শনাক্ত করা হয় এবং জনমনে আতঙ্ক সৃষ্টির দায়ে তাদের দ্রুত বিচারের মুখোমুখি করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা এয়ার ডিফেন্স সিস্টেমের বাস্তব ফুটেজ থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বানোয়াট ভিডিও প্রচার করে আসছিল। এসব ভিডিওতে আরব আমিরাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বিস্ফোরণ, ভয়াবহ অগ্নিকাণ্ড এবং সামরিক স্থাপনা ধ্বংসের মিথ্যা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। জনমতকে বিভ্রান্ত করা এবং জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করাই ছিল এই অপপ্রচারের মূল লক্ষ্য।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, কিছু ভিডিওতে শিশুদের আবেগ নিয়ে খেলা করা হয়েছে এবং বিদেশের কোনো ঘটনাকে আমিরাতের ঘটনা হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে।

তদন্তে আরও দেখা গেছে, আসামিরা অত্যন্ত চতুরতার সাথে প্রযুক্তির অপব্যবহার করেছে। এমন কিছু ভিডিও ক্লিপ তারা ছড়িয়েছে যেখানে মাটিতে পড়ে থাকা প্রজেক্টাইল বা উৎসুক জনতার ভিড় দেখিয়ে নিরাপত্তার হুমকির বিষয়টি মিথ্যাভাবে উপস্থাপন করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামসি জানিয়েছেন, এ ধরনের কন্টেন্ট—তা বাস্তব হোক বা এআই দিয়ে তৈরি—প্রকাশ করা জননিরাপত্তাকে মারাত্মকভাবে বিঘ্নিত করতে পারে। এটি শত্রুভাবাপন্ন গণমাধ্যমকে তথ্য বিকৃত করার এবং জাতীয় প্রতিষ্ঠানের ওপর জনগণের আস্থা নষ্ট করার সুযোগ করে দেয়।

পাবলিক প্রসিকিউশন ইতিমধ্যে আসামিদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং আইনি প্রক্রিয়া চলাকালীন তাদের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমিরাত সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, দেশের স্পর্শকাতর প্রতিরক্ষা সক্ষমতা ফাঁস করে দেয় এমন কোনো ফুটেজ বা ভিডিও শেয়ার করা দণ্ডনীয় অপরাধ। ডিজিটাল স্পেসকে নিরাপদ রাখতে এবং জনগণের মধ্যে সঠিক তথ্য পৌঁছে দিতে নিয়মিত কঠোর মনিটরিং ব্যবস্থা চালু রাখা হয়েছে।

অ্যাটর্নি জেনারেল ড. আল শামসি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়ানো এবং আতঙ্ক সৃষ্টির মাধ্যমে সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা সহ্য করা হবে না। আমিরাতের আইন অনুযায়ী, এ ধরনের অপরাধে দোষী সাব্যস্ত হলে কমপক্ষে এক বছরের কারাদণ্ড এবং সর্বনিম্ন ১ লাখ দিরহাম জরিমানার বিধান রয়েছে।

তিনি আরও বলেন, দেশের প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা প্রতিহত করার ভিডিও প্রচার করাও অপরাধ হিসেবে গণ্য হবে। কর্তৃপক্ষ সকল নাগরিক ও প্রবাসীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে। যেকোনো ধরনের সন্দেহজনক তথ্য বা ভিডিও শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিতে আরব আমিরাত প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

আমার বার্তা/এমই

খার্গ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের

মার্কিন বাহিনী যদি খার্গ দ্বীপে ইরানের জ্বালানি তেল অবকাঠামো এবং স্থাপনাগুলোতে হামলা করে, তাহলে মধ্যপ্রাচ্যে

উভচর যুদ্ধজাহাজ নিয়ে ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে প্রথমবারের মতো ২৫০০ মার্কিন মেরিন সেনার একটি দল মোতায়েনের সিদ্ধান্ত

মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের কোটি ডলার পুরস্কার ঘোষণা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ও দেশটির ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন

মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না তুরস্ক, এরদোগানের ঘোষণা

তুরস্ককে কোনো আঞ্চলিক যুদ্ধে টেনে নেওয়া যাবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এরদোগান। তিনি বলেছেন,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উচ্চ নিরাপত্তাসম্পন্ন স্মার্টফোন ব্যবহার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর

নির্বাচনের মধ্য দিয়ে সংসদে স্বাভাবিক বিতর্কের সুযোগ তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী

তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি: পানিসম্পদমন্ত্রী

পরিবহন সেক্টরসহ সব পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে

মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে ভিডিও প্রচার, আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

ধর্মীয় প্রতিষ্ঠানকে নৈতিক শিক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি

নিয়োগ পরীক্ষার কাগজ ছিনতাই, বিএনপি নেতাসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১৬টি জ্বালানি জাহাজ, পথে আরও তিনটি

ঈদের সময় কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট টানিয়ে রাখতে হবে: ডিএমপি কমিশনার

যার যা দায়িত্ব সঠিকভাবে পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী

রমজানের শেষ দিনগুলো যে কারণে গুরুত্বপূর্ণ

খার্গ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের

শিক্ষাপ্রতিষ্ঠানে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ নিয়ে নির্দেশ স্থগিত

উভচর যুদ্ধজাহাজ নিয়ে ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি

৭২ হাজার লিটার জেট ফুয়েল চুরি, তদন্তে কুর্মিটোলা ডিপোতে পদ্মার টিম

অন-অভিবাসী ভিসাধারীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের সুবিধা নিলে ভিসা বাতিল