ই-পেপার বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানি নৌবাহিনীর ‘ধাওয়া’

আমার বার্তা অনলাইন
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৯

বৈশ্বিক বাণিজ্যের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি তেল ট্যাংকারকে ‘ধাওয়া’ করে ইরানের নৌবাহিনী। তবে শেষ পর্যন্ত মার্কিন যুদ্ধজাহাজের পাহারায় ট্যাংকারটি ‘আটকের’ হাত থেকে পালিয়ে নিরাপদ স্থানে চেলে যেতে সক্ষম হয়।

মঙ্গলবার (৩ জানুয়ারি) প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৩ জানুয়ারি) হরমুজ প্রণালীতে প্রবেশের সময় ইরানি নৌবাহিনীর তিনটি সশস্ত্র স্পিডবোট ‘স্টেনা ইম্পেরেটিভ’ নামে মার্কিন ওই ট্যাংকারটির গতিরোধ করার চেষ্টা করে।

সমুদ্র নিরাপত্তাবিষয়ক সংস্থা ‘ভ্যানগার্ড টেক’ তাদের গ্রাহকদের পাঠানো বার্তায় জানায়, ৫০ ক্যালিবার মেশিনগান সজ্জিত ইরানের অন্তত ছয়টি স্পিডবোট মার্কিন জাহাজটিকে ঘিরে ফেলে। এ সময় ইরানি সেনারা ট্যাংকারটির নাবিকদের ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেন ও জাহাজে ওঠার প্রস্তুতি নেন। তবে ট্যাংকারটির ক্যাপ্টেন নির্দেশ অমান্য করে দ্রুত গতি বাড়িয়ে দেন।

উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ও ট্যাংকারটিকে নিরাপত্তা দিয়ে সরিয়ে নিয়ে যায়।

এদিকে, যুক্তরাজ্যভিত্তিক মেরিটাইম ট্রেড অপারেশন্স এজেন্সি (ইউকেএমটিও) জানিয়েছে, তারা ওমানের উপকূল থেকে প্রায় ১৬ কিলোমিটার উত্তরে একটি জাহাজ ‘আক্রান্ত’ হওয়ার খবর পেয়েছে। ধারণা করা হচ্ছে, মার্কিন পতাকাবাহী ওই ট্যাংকারটিই সেখানে বাধার মুখে পড়েছিল।

সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালী ও ওমান উপসাগরীয় এলাকায় বাণিজ্যিক জাহাজের ওপর নজরদারি ও আটকের ঘটনা কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য হরমুজ প্রণালী অত্যন্ত কৌশলগত একটি সমুদ্রপথ। এই প্রণালী দিয়ে বিশ্বের মোট বাণিজ্যিক তেলের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়। পশ্চিমা নিষেধাজ্ঞা ও অন্যান্য পদক্ষেপের প্রতিশোধ হিসেবে ইরান বহু বছর ধরে এই প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে আসছে। - সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল

আমার বার্তা/জেইচ

ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের পতন ঘটানোর ষড়যন্ত্র করেছিলেন এপস্টেইন

প্রকাশ্যে ও জনসমক্ষে লর্ড পিটার ম্যান্ডেলসন ছিলেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের অনুগত ডেপুটি। তিনি

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে তিন দিন ধরে চলমান সামরিক অভিযানে ১৯৭ জন সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে।

হামলার হুমকির মধ্যেই তুরস্কে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আবারও পারমাণবিক আলোচনা শুরু করছে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) তুরস্কের ইস্তাম্বুলে

ভারতের ওপর শুল্ক ৫০% থেকে নামিয়ে ১৮% করলেন ট্রাম্প, ধন্যবাদ মোদির

ভারতের ওপর নির্ধারিত বাণিজ্যশুল্ক ৫০ শতাংশ থেকে ১৮ শতাংশে নামিয়ে এনেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ কোটি টাকা আত্মসাৎ: গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান বরখাস্ত

জামায়াতের নির্বাচনী ইশতেহারে আবু সাঈদ, হাদি ও আবরারের ছবি

ভোটারদের মুরগি-চাল দিয়ে প্রভাবিত করছে জামায়াত: আমিনুল হকের অভিযোগ

কিশোর গ্যাংয়ের আস্তানায় সেনাবাহিনীর অভিযান, দেশীয় অস্ত্র ও বোমা উদ্ধার

পুলিশের মধ্যে কোনো ভীতি কাজ করছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

জামায়াতের জনতার ইশতেহার: রাষ্ট্র সংস্কার থেকে আত্মনির্ভরতার বার্তা

গুপ্ত হিসেবে পরিচিতরা ভুয়া সিল-ব্যালট ছাপাচ্ছে: তারেক রহমান

জালিমদের নেতা নারীদের নিয়ে ‌‘কলঙ্কিত’ শব্দ ব্যবহার করেছেন

সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা রহমান

নিরপেক্ষ নির্বাচন না হলে হতাশার শেষ থাকবে না: নজরুল ইসলাম

শিক্ষা বোর্ডের আপিল কমিটির শুনানিতে ২২ শিক্ষক-কর্মচারীকে তলব

নেপালকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

ঠাকুরগাঁও-২ আসনে জামায়াতে ইসলামের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত

শিল্পকলা একাডেমি আইনের কিছু সংশোধন করে গেজেট প্রকাশ

মানুষের কণ্ঠরোধে ‘গুপ্ত গোষ্ঠীর’ ষড়যন্ত্র চলছে: তারেক রহমান

অন্তর্বর্তী সরকারের ১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার

নির্বাচনী প্রচারণায় নারীদের ওপর হামলার প্রতিবাদে মহিলা জামায়াতের বিক্ষোভ

পিরোজপুরে জামায়াত আমীরের সফর উপলক্ষে সংবাদ সম্মেলন, ৩ আসনে প্রার্থী ঘোষণা

১২ ফেব্রুয়ারি দুর্নীতিবাজদের লাল কার্ড দেখানোর নির্বাচন: জামায়াত আমির

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে গুলশান থানায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা