ই-পেপার বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

মায়ের ২৫ বছর পর বেলস পার্কে বক্তব্য রাখবেন তারেক রহমান

আমার বার্তা অনলাইন:
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৩

বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বিএনপির জনসভা অনুষ্ঠিত হচ্ছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ২০ বছর পর তিনি সরাসরি বরিশালে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। বেলস পার্ক মাঠে এটি তার প্রথম সরাসরি জনসভা।

এর আগে, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে একই মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছিলেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেই হিসেবে ২৫ বছর পর একই মাঠে বিএনপির শীর্ষ নেতৃত্বের জনসভা ঘিরে বরিশাল বিভাগজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

বুধবার সকাল ১১টায় জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও, প্রিয় নেতাকে একনজর দেখার আশায় মঙ্গলবার বিকেল থেকেই বরিশাল নগরীতে বিএনপি নেতা-কর্মীদের ঢল নামে। বিভাগের ছয়টি জেলা ও ৪২টি উপজেলা থেকে নেতা-কর্মীরা ইতোমধ্যে নগরীতে অবস্থান নিয়েছেন। এতে শহরের আবাসিক হোটেলগুলো পূর্ণ হয়ে যায়। অনেকে আত্মীয়স্বজন ও স্থানীয় নেতা-কর্মীদের বাসায়, আবার কেউ কেউ জনসভাস্থলেই অবস্থান করছেন।

মঙ্গলবার দুপুর থেকে ধানের শীষ প্রতীকসংবলিত বিভিন্ন সাজ-পোশাকে নেতা-কর্মীদের মাঠে ঘুরে বেড়াতে দেখা যায়। তারেক রহমানকে স্বাগত জানিয়ে নগরীর বিভিন্ন এলাকায় মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

জনসভা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি আসতে পারে বলে আশা করছেন স্থানীয়রা। সম্ভাব্য প্রতিশ্রুতির মধ্যে রয়েছে ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলে সরবরাহ, ভাঙ্গা–কুয়াকাটা ছয় লেন মহাসড়ক বাস্তবায়ন এবং বরিশাল–ভোলা সেতু নির্মাণ।

নিরাপত্তা ও প্রস্তুতি

জনসভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বরিশাল নগরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠ ও আশপাশের এলাকায় দায়িত্ব পালন করছে। সকালে জনসভাস্থল ও মঞ্চ পরিদর্শন করেন তারেক রহমানের নিরাপত্তা প্রদানকারী সংস্থার কর্মকর্তারা। এ ছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চাঁন বলেন, দীর্ঘ সময় পর তারেক রহমানের সরাসরি বরিশাল সফর নেতা-কর্মীদের কাছে ঐতিহাসিক গুরুত্ব বহন করছে।

বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন জানান, তারেক রহমান ঢাকা থেকে হেলিকপ্টারে বরিশালের উদ্দেশে রওনা হবেন। বেলা ১২টার দিকে তিনি জনসভাস্থলে উপস্থিত থাকবেন এবং কর্মসূচি শেষে ফরিদপুরের উদ্দেশে রওনা হবেন।

সরেজমিনে দেখা যায়, জনসভার জন্য মূল মঞ্চ সম্প্রসারণ করা হয়েছে। মাঠজুড়ে প্রায় ২০০টি মাইক ও পর্যাপ্ত সাউন্ড সিস্টেম বসানো হয়েছে। নারীদের জন্য আলাদা স্থান নির্ধারণ করা হয়েছে। পানির বুথ ও মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং মাঠের বাইরে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন।

আমার বার্তা/এমই

জামায়াতের নির্বাচনী ইশতেহারে আবু সাঈদ, হাদি ও আবরারের ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আটটি ভাগে

ভোটারদের মুরগি-চাল দিয়ে প্রভাবিত করছে জামায়াত: আমিনুল হকের অভিযোগ

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী সাধারণ ভোটারদের প্রভাবিত করতে অর্থ ও উপহার সামগ্রী বিতরণ

জামায়াতের জনতার ইশতেহার: রাষ্ট্র সংস্কার থেকে আত্মনির্ভরতার বার্তা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু করেছে জামায়াতে

গুপ্ত হিসেবে পরিচিতরা ভুয়া সিল-ব্যালট ছাপাচ্ছে: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘গত কয়েকদিন ধরে বিভিন্ন পত্র-পত্রিকায় খবর দেখচ্ছি, যারা নতুন জালেম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ কোটি টাকা আত্মসাৎ: গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান বরখাস্ত

জামায়াতের নির্বাচনী ইশতেহারে আবু সাঈদ, হাদি ও আবরারের ছবি

ভোটারদের মুরগি-চাল দিয়ে প্রভাবিত করছে জামায়াত: আমিনুল হকের অভিযোগ

কিশোর গ্যাংয়ের আস্তানায় সেনাবাহিনীর অভিযান, দেশীয় অস্ত্র ও বোমা উদ্ধার

পুলিশের মধ্যে কোনো ভীতি কাজ করছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

জামায়াতের জনতার ইশতেহার: রাষ্ট্র সংস্কার থেকে আত্মনির্ভরতার বার্তা

গুপ্ত হিসেবে পরিচিতরা ভুয়া সিল-ব্যালট ছাপাচ্ছে: তারেক রহমান

জালিমদের নেতা নারীদের নিয়ে ‌‘কলঙ্কিত’ শব্দ ব্যবহার করেছেন

সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা রহমান

নিরপেক্ষ নির্বাচন না হলে হতাশার শেষ থাকবে না: নজরুল ইসলাম

শিক্ষা বোর্ডের আপিল কমিটির শুনানিতে ২২ শিক্ষক-কর্মচারীকে তলব

নেপালকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

ঠাকুরগাঁও-২ আসনে জামায়াতে ইসলামের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত

শিল্পকলা একাডেমি আইনের কিছু সংশোধন করে গেজেট প্রকাশ

মানুষের কণ্ঠরোধে ‘গুপ্ত গোষ্ঠীর’ ষড়যন্ত্র চলছে: তারেক রহমান

অন্তর্বর্তী সরকারের ১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার

নির্বাচনী প্রচারণায় নারীদের ওপর হামলার প্রতিবাদে মহিলা জামায়াতের বিক্ষোভ

পিরোজপুরে জামায়াত আমীরের সফর উপলক্ষে সংবাদ সম্মেলন, ৩ আসনে প্রার্থী ঘোষণা

১২ ফেব্রুয়ারি দুর্নীতিবাজদের লাল কার্ড দেখানোর নির্বাচন: জামায়াত আমির

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে গুলশান থানায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা