ই-পেপার রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

পাক-আফগান সংঘাতের প্রতিক্রিয়া জানালেন জাতিসংঘ মহাসচিব

আমার বার্তা অনলাইন
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৭

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ‘অবিলম্বে যুদ্ধবিরতি’ কার্যকর করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সহিংসতা বাড়তে থাকায় মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। এ সহিংসতার প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ছে বলে মহাসচিব মনে করেন। তাই তিনি সংঘাত বন্ধ করতে অবিলম্বে যুদ্ধবিরতি এবং কূটনৈতিক উপায়ে মতবিরোধ দূর করার আহ্বান জানিয়েছেন।

গত বৃহস্পতিবার পাকিস্তান বিমান হামলা শুরু করলে পাল্টা হামলা চালায় কাবুল। ফলে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয় দু’দেশের মধ্যে। পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে, তাদের পরিচালিত ‘অপারেশন গজব-লিল হক’-এ এখন পর্যন্ত ২৯৭ জন তালেবান সদস্য নিহত হয়েছেন। অন্যদিকে আফগানিস্তানও অর্ধশতাধিক পাকিস্তানি সেনার মৃত্যুর তথ্য দিয়েছে। এখনও থেমে থেমে চলমান রয়েছে হামলা ও পাল্টা হামলা।

গতকাল শুক্রবার ঘোষণা দিয়ে যুদ্ধে জড়িয়েছে দেশ দুটি। একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের পাশাপাশি হামলা আর পাল্টা হামলায় দিনভর চরম উত্তেজনা বজায় ছিল। হতাহত হয়েছেন বহু মানুষ। এ তালিকায় বেসামরিক মানুষেরাও আছেন। দিনশেষে কোন পক্ষ কতজন হতাহতের দাবি করেছে, ক্ষয়ক্ষতি কেমন হলো, জেনে নেওয়া যাক—

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিদেশি সংবাদমাধ্যমের জন্য নির্ধারিত মুখপাত্র মোশাররফ জাইদি জানান, পাকিস্তানের অভিযানে আফগান বাহিনীর ২৯৭ জন নিহত হয়েছেন। আহত ৪৫০ জনের বেশি। এ ছাড়া আফগানিস্তানের ৮৯টি সেনা চৌকি এবং ১৩৫টি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে। দেশটির ২৯টি স্থানে হামলা চালানো হয়েছে।

অন্যদিকে আফগানিস্তানের তালেবান সরকারের একজন মুখপাত্র দাবি করেন, তাদের হামলায় ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। হামলায় পাকিস্তানের ১৯টি সেনা চৌকি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রতি সমর্থনের বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, পাকিস্তান অসাধারণভাবে ভালো করছে।

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সংঘাতে হস্তক্ষেপ করবেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, আমি করতেও পারি। আপনারা জানেন, পাকিস্তানের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো, খুবই ভালো।

ইরানে মেয়েদের স্কুলে ইসরায়েলের হামলায় ৪০ শিক্ষার্থী নিহত

ইরানের হোরমোজগান প্রদেশের মিনাবে মেয়েদের একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। তাদের হামলায় স্কুলটির

ইরানে মেয়েদের স্কুলে ইসরায়েলের হামলায় ২৪ শিক্ষার্থী নিহত

ইরানে যৌথ হামলা চালিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র।  এতে দেশটির মিনাব সিটিতে ২৪ স্কুলছাত্রী নিহত হয়েছে।

ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে ঐতিহাসিক শিক্ষা দেব : ইরান সেনাবাহিনী

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রতিবাদে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। এই ক্ষেপণাস্ত্র হামলার

আবুধাবিতে নিহত ১, ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি আমিরাতের

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেতে ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর অন্তত একজন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া এবং চীনা দূতাবাসের যৌথ ক্রীড়া দিবস উদযাপন

আমাদের রাজনীতি হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য

নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তিকে মানুষ বিজয়ী করে এনেছে: ফখরুল

আইসিটি খাতে ১০লাখ লোকের কর্মসংস্থান করা হবে: তথ্য প্রযুক্তি মন্ত্রী

আমরা জিরো টলারেন্স নিয়েই কাজ শুরু করেছি: পানিসম্পদমন্ত্রী

ইরানে মেয়েদের স্কুলে ইসরায়েলের হামলায় ৪০ শিক্ষার্থী নিহত

দুই মাসে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইরানে মেয়েদের স্কুলে ইসরায়েলের হামলায় ২৪ শিক্ষার্থী নিহত

সৌর ব্যতিচারে ৭–১৪ মার্চ সাময়িক বিঘ্নে পড়তে পারে বাংলাদেশ স্যাটেলাইট-১

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কর্মপরিকল্পনার নির্দেশ

ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে ঐতিহাসিক শিক্ষা দেব : ইরান সেনাবাহিনী

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ফ্লাইট আপাতত স্থগিত

কাতারে অবস্থানরত বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের

আবুধাবিতে নিহত ১, ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি আমিরাতের

সৌদি-আমিরাত-কাতার-কুয়েত-বাহরাইন-জর্ডানে ইরানের হামলা

এক বছরে আত্মহত্যা ৪০৩ শিক্ষার্থীর, বেশি ঢাকা বিভাগে: আঁচল ফাউন্ডেশন

আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, ভবিষ্যতেও দেবো না: মির্জা ফখরুল

সুনামগঞ্জে মসজিদের টাকার হিসাব নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

ইসরায়েলের পর বাহরাইন, আরব আমিরাত ও কুয়েতে বিকট বিস্ফোরণ

সারাদেশে দ্রব্যমূল্যের পরিস্থিতি স্থিতিশীল, সরবরাহও ভালো: বাণিজ্যমন্ত্রী