ই-পেপার রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

আমরা জিরো টলারেন্স নিয়েই কাজ শুরু করেছি: পানিসম্পদমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪৩

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমাদের সরকারের উদ্দেশ্য মহৎ এবং আমরা জিরো টলারেন্স নিয়েই কাজ শুরু করেছি। এদেশ থেকে পাচার হয়েছে লাখ লাখ কোটি কোটি টাকা। দুর্নীতি নামক ব্যাধিটা আমাদের আকড়ে ধরেছিল। সুতরাং এই দেশটাকে দুর্নীতিমুক্ত করাই আমাদের একটা কঠিন চ্যালেঞ্জ। আমরা আমাদের মহৎ এই উদ্দেশ্য থেকে দায়িত্বটুকু এভাবে নিচ্ছি, জনসাধারণের জন্য যেটা প্রয়োজন সেটা আমরা পাহারা দিয়ে শেষ করব।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সিলেট সার্কিট হাউজে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে গিয়ে এসব কথা বলেন তিনি।

পানিসম্পদমন্ত্রী বলেন, আমাদের ব্যাংক প্রোটেকশন খুব জরুরি, সেজন্য আমাদের একটা প্রজেক্ট এর মাধ্যমে হাতে নিয়েছি। আমাদের মন্ত্রণালয় থেকে যৌথ নদী কমিশনের এক আমাদের কিছু আন্তঃমন্ত্রণালয়ের মিটিং যেটা আগে হতো না এই মন্ত্রণালয়ে। আমরা সেটা ইতোমধ্যে করেছি এবং আন্তঃমন্ত্রণালয় সেই মিটিংয়ের মাধ্যমে এই পরিস্থিতিটাকে মোকাবিলা করার জন্য। জনস্বার্থে জনদাবির জন্য যে কাজগুলা সবচেয়ে বেশি করা দরকার মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ক্যাবিনেট মিটিংয়ে এটা আলোচনা করেছেন।

তিনি আরও বলেন, আমরা একশো আশি দিনের মধ্যে প্রায়োরিটি বেসিস খাল খনন এবং খুব জনগুরুত্বপূর্ণ প্রোটেকশন আমাদের করা দরকার সেইদিকে বেশি নজর দিচ্ছি।

তিনি আরও বলেন, আমরা এমনভাবে দায়িত্ব পরিচালনা করব, যেন সেটা দুর্নীতিমুক্ত থাকে এবং কাজটা আমরা আদায় করে নেব। এই কাজটা আদায় করতে পারলেই আমার বিশ্বাস, আপনি সুরমা বলেন, কুশিয়ারা বলেন বা এই জোনের যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ সেগুলো দৃশ্যমান হবে।

এসময় উপস্থিত ছিলেন বানিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আমার বার্তা/এমই

আমাদের রাজনীতি হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য

প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দিয়ে বলেছেন, আমাদের রাজনীতি হবে দেশের মানুষের

দুই মাসে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রথম আলো ভবনে উগ্রবাদীদের হামলার ঘটনায় আগামী দুই মাসের মধ্যে সুষ্ঠু তদন্ত শেষ করে অভিযোগপত্র

সৌর ব্যতিচারে ৭–১৪ মার্চ সাময়িক বিঘ্নে পড়তে পারে বাংলাদেশ স্যাটেলাইট-১

বাংলাদেশের একমাত্র ভূস্থির কক্ষপথের যোগাযোগ উপগ্রহ বাংলাদেশ স্যাটেলাইট-১–এ সৌর ব্যতিচার (সান আউটেজ) ঘটনার কারণে আগামী

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কর্মপরিকল্পনার নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সব মন্ত্রণালয় ও বিভাগগুলোকে স্বল্প, মধ্য ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া এবং চীনা দূতাবাসের যৌথ ক্রীড়া দিবস উদযাপন

আমাদের রাজনীতি হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য

নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তিকে মানুষ বিজয়ী করে এনেছে: ফখরুল

আইসিটি খাতে ১০লাখ লোকের কর্মসংস্থান করা হবে: তথ্য প্রযুক্তি মন্ত্রী

আমরা জিরো টলারেন্স নিয়েই কাজ শুরু করেছি: পানিসম্পদমন্ত্রী

ইরানে মেয়েদের স্কুলে ইসরায়েলের হামলায় ৪০ শিক্ষার্থী নিহত

দুই মাসে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইরানে মেয়েদের স্কুলে ইসরায়েলের হামলায় ২৪ শিক্ষার্থী নিহত

সৌর ব্যতিচারে ৭–১৪ মার্চ সাময়িক বিঘ্নে পড়তে পারে বাংলাদেশ স্যাটেলাইট-১

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কর্মপরিকল্পনার নির্দেশ

ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে ঐতিহাসিক শিক্ষা দেব : ইরান সেনাবাহিনী

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ফ্লাইট আপাতত স্থগিত

কাতারে অবস্থানরত বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের

আবুধাবিতে নিহত ১, ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি আমিরাতের

সৌদি-আমিরাত-কাতার-কুয়েত-বাহরাইন-জর্ডানে ইরানের হামলা

এক বছরে আত্মহত্যা ৪০৩ শিক্ষার্থীর, বেশি ঢাকা বিভাগে: আঁচল ফাউন্ডেশন

আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, ভবিষ্যতেও দেবো না: মির্জা ফখরুল

সুনামগঞ্জে মসজিদের টাকার হিসাব নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

ইসরায়েলের পর বাহরাইন, আরব আমিরাত ও কুয়েতে বিকট বিস্ফোরণ

সারাদেশে দ্রব্যমূল্যের পরিস্থিতি স্থিতিশীল, সরবরাহও ভালো: বাণিজ্যমন্ত্রী