ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

৫৪ বছর পর ফের চাঁদের পথে মানুষের ঐতিহাসিক যাত্রা

আর্টেমিস–২
আমার বার্তা অনলাইন
০২ এপ্রিল ২০২৬, ১০:৩১

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে আর্মেটিস-২ সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। এই মিশনে চারজন মহাকাশচারীকে নিয়ে চাঁদের চারদিকে একটি ঐতিহাসিক যাত্রা শুরু হয়েছে, যা ৫০ বছরেরও বেশি সময় পর প্রথমবার মানুষের পৃথিবীর নিন্ম কক্ষপথের বাইরে যাত্রা।

এই মিশনটি নাসার চাঁদে মানুষকে আবার পাঠানো এবং ভবিষ্যতে মঙ্গল গ্রহে মহাকাশচারী পাঠানোর পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ধাপ। ৩২ তলা সমান উচ্চতার রকেটটি কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়, যেখানে হাজার হাজার মানুষ এই দৃশ্য প্রত্যক্ষ করতে জড়ো হয়েছিল।

এই অভিযানের সদস্যরা হলেন নাসার মহাকাশচারী রিড উইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির মহাকাশচারী জেরেমি হ্যানসেন। তারা প্রায় ১০ দিনের একটি যাত্রায় চাঁদের চারপাশ ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসবেন, যা মানুষকে বহু দশকের মধ্যে সবচেয়ে দূরবর্তী মহাকাশ ভ্রমণে নিয়ে যাবে।

লঞ্চ ডিরেক্টর চার্লি ব্ল্যাকওয়েল-থম্পসন বলেন, “এই ঐতিহাসিক মিশনে আপনারা সঙ্গে নিয়ে যাচ্ছেন পুরো আর্টেমিস দলের হৃদয়, আমেরিকান জনগণের সাহসী চেতনা এবং বিশ্বের বিভিন্ন অংশীদারের আশা-স্বপ্ন।” উৎক্ষেপণের পাঁচ মিনিট পর কমান্ডার উইজম্যান বলেন, “আমরা একটি সুন্দর চাঁদের উদয় দেখতে পাচ্ছি, আমরা সরাসরি তার দিকেই এগোচ্ছি।”

উৎক্ষেপণের আগে উত্তেজনাপূর্ণ মুহূর্ত

উৎক্ষেপণের কয়েক ঘণ্টা আগে উত্তেজনা চরমে পৌঁছায়, যখন রকেটে হাইড্রোজেন জ্বালানি ভরার কাজ শুরু হয়। এর আগে পরীক্ষার সময় বিপজ্জনক লিক হওয়ায় উৎক্ষেপণ বিলম্বিত হয়েছিল। তবে এবার বড় কোনো লিক ধরা পড়েনি। প্রায় ৭ লাখ গ্যালন (২.৬ মিলিয়ন লিটার) জ্বালানি সফলভাবে রকেটে ভরা হয়।

উৎক্ষেপণের আগে কিছু প্রযুক্তিগত সমস্যাও দেখা দিয়েছিল, যেমন রকেটের ফ্লাইট-টার্মিনেশন সিস্টেমে কমান্ড না পৌঁছানো। এই সিস্টেমটি প্রয়োজনে রকেটকে ধ্বংস করতে ব্যবহৃত হয়। তবে দ্রুতই সমস্যার সমাধান করা হয়। এছাড়াও, ওরিয়ন ক্যাপসুলের লঞ্চ-অ্যাবর্ট সিস্টেমের একটি ব্যাটারির তাপমাত্রা সমস্যা দেখা দিলেও তা ঠিক করা হয় এবং উৎক্ষেপণে বাধা সৃষ্টি করেনি।

এরপর কী হবে?

প্রথম ১-২ দিন মহাকাশচারীরা পৃথিবীর উচ্চ কক্ষপথে থেকে বিভিন্ন সিস্টেম পরীক্ষা করবেন, যেমন জীবনধারণ ব্যবস্থা, প্রপালশন, ন্যাভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা। এরপর “ট্রান্সলুনার ইনজেকশন” নামের একটি গুরুত্বপূর্ণ ইঞ্জিন বার্নের মাধ্যমে মহাকাশযানটি চাঁদের পথে যাত্রা শুরু করবে।

চাঁদের কাছে পৌঁছে ওরিয়ন ক্যাপসুলটি একটি “ফ্রি-রিটার্ন ট্রাজেক্টরি” অনুসরণ করবে, যা চাঁদ ও পৃথিবীর মহাকর্ষ ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে পৃথিবীতে ফিরে আসার পথ তৈরি করে।

পৃথিবীতে ফেরার সময় ক্যাপসুলটি প্রায় ৪০,২৩৩ কিমি/ঘণ্টা গতিতে বায়ুমণ্ডলে প্রবেশ করবে এবং শেষে প্রশান্ত মহাসাগরে অবতরণ করবে, যেখানে উদ্ধারকারী দল মহাকাশচারীদের উদ্ধার করবে।

অর্ধেক বিশ্বের মানুষ তখনো জন্মায়নি যখন অ্যাপোলোর মহাকাশচারীরা শেষবার চাঁদে হেঁটেছিলেন। তাই এই আর্টেমিস মিশনকে নতুন প্রজন্মের জন্য চাঁদে ফেরার একটি নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

নাসার বিজ্ঞান মিশন প্রধান নিকি ফক্স বলেন, “অনেকেই অ্যাপোলো যুগ দেখেননি। অনেক প্রজন্ম তখন জন্মায়নি। এটি তাদের জন্য নতুন অ্যাপোলো।” - সূত্র: আল জাজিরা।

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

ইরানের বিরুদ্ধে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বিশ্বব্যাপী তৈরি হয়েছে জ্বালানি সংকট। যার বড়

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক স্টিলথ এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। তারা

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

মিয়ানমারে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পাঁচ বছর পর এবার আনুষ্ঠানিকভাবে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সামরিক

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

গত কয়েকদিনের তুলনায় গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বেশি জাহাজ চলাচল করছে বলে জানিয়েছে সামুদ্রিক গোয়েন্দা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন