ই-পেপার শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

পরোক্ষ আলোচনার পর এখন মুখোমুখি বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান

আমার বার্তা অনলাইন:
১১ এপ্রিল ২০২৬, ২২:০৮
আপডেট  : ১১ এপ্রিল ২০২৬, ২২:০৯

পাকিস্তানকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখন সরাসরি ত্রিপক্ষীয় আলোচনা চলছে বলে বিবিসিকে পাকিস্তান সরকারের সূত্র জানিয়েছে। এর আগে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষভাবে আলোচনা চলছিলো।

ইসলামাবাদ থেকে বিবিসি ফারসি বিভাগের সংবাদদাতা বলছেন, এই সরাসরি আলোচনার বিষয়টি সঠিক হলে, ইরান-মার্কিন আলোচনার ইতিহাসে এই প্রথমবার ইরান ও যুক্তরাষ্ট্রের দুটি আলোচনা দল পাকিস্তানি প্রতিনিধি দলের উপস্থিতিতে একটি ত্রিপক্ষীয় বৈঠকে মুখোমুখি বসেছে।

তিনি জানান, বৈঠকটিতে সভাপতিত্ব করছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান।

আলোচনায় অংশ নিতে ইরানি প্রতিনিধিদল শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছায়। আর মার্কিন প্রতিনিধিদল শনিবার সকালে সেখানে পৌঁছায়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৮ই এপ্রিল সকালে তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন- পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে তার কথোপকথনের ভিত্তিতে তিনি ইরানের ওপর বোমা হামলা ও আক্রমণ দুই সপ্তাহের জন্য স্থগিত করছেন।

ইরানের ওপর নিষেধাজ্ঞা মানার জন্য ডোনাল্ড ট্রাম্প নির্ধারিত সময়সীমার আগে তখন মাত্র এক ঘণ্টা ২৮ মিনিট বাকি ছিল। তিনি হুমকি দিয়েছিলেন, ‘আজ রাতেই পুরো সভ্যতার অবসান ঘটবে।’

ট্রাম্প বারবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার দাবি জানিয়েছেন এবং তা না হলে দেশটিকে ‘প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়ার’ হুমকিও দিয়েছিলেন।

এই প্রেক্ষাপটে শাহবাজ শরিফ তার এক বার্তায় লেখেন, ‘গভীর বিনয়ের সঙ্গে আমি আনন্দের সংবাদ জানাচ্ছি-ইরান ও যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের সঙ্গে লেবাননসহ সর্বত্র তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’

তিনি বলেন, ‘এই বিচক্ষণ সিদ্ধান্তকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই এবং দুই দেশের নেতৃত্বকে ধন্যবাদ জানাই। পাশাপাশি সব বিরোধের চূড়ান্ত নিষ্পত্তির লক্ষ্যে আরও আলোচনার জন্য ২০২৬ সালের ১০ এপ্রিল শুক্রবার ইসলামাবাদে তাদের আলোচক দলগুলোকে আমন্ত্রণ জানাচ্ছি।’

ইরানি প্রতিনিধিদল দাবি জানিয়েছে, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর এবং ইরানের স্থগিত সম্পদ ফেরত দেওয়া না হওয়া পর্যন্ত আলোচনা শুরু করা যাবে না। সূত্র: বিবিসি

আমার বার্তা/এমই

ফের যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দিলে দেশের নাম ভুলিয়ে দেব

যদি আবারও যুদ্ধ শুরু হয় এবং যুক্তরাষ্ট্রকে বাহরাইন ঘাঁটি ব্যবহার করতে দেয় তাহলে বাহরাইনের মানুষকে

পর্যটন খাতে সিঙ্গাপুরের রেকর্ড আয়

২০২৫ সালে সিঙ্গাপুরের পর্যটন থেকে আয় রেকর্ড ৩২.৮ বিলিয়ন সিঙ্গাপুর ডলারে পৌঁছেছে; এর মধ্যে MICE-এর

তিনদিনের সফর শেষে চীন ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প

তিনদিনের চীন সফর শেষ করে নিজ দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার

কেন ভারতীয়দের বিদেশ ভ্রমণ ও স্বর্ণ কেনা কমাতে বলছেন মোদি?

ইরান যুদ্ধ তৃতীয় মাসে গড়ানোর পর অর্থনৈতিক চাপ মোকাবিলায় ভারতীয়দের সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

ফের যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দিলে দেশের নাম ভুলিয়ে দেব

পর্তুগালে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির

চট্টগ্রামে সাড়ে ১৬ লাখ টাকার গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার

স্লো ওভার রেটে জরিমানার সঙ্গে আরও বড় ক্ষতি হলো পাকিস্তানের

আপনারা সাদা কাপড়, দাগ লাগলে খবর আছে: জামায়াত আমির

পর্যটন খাতে সিঙ্গাপুরের রেকর্ড আয়

বরিশালে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক নিহত, আটক ২

তাবিথের সাথে আলাপের পর কোচ নিয়ে যা বললেন ক্রীড়ামন্ত্রী

ফারাক্কা বাঁধে উত্তর-পশ্চিমাঞ্চল মরুভূমিতে পরিণত: ফখরুল

প্রবাসীর কোরবানি তার ঈদের নামাজের পর হওয়া জরুরি?

তিনদিনের সফর শেষে চীন ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প

ইরান ফুটবল দলকে এখনও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

ডিমের পর দাম বেড়েছে পেঁয়াজ-আদার, স্বস্তি নেই সবজিতেও

বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত কর‌লেন প্রতিমন্ত্রী

ফতুল্লার গ্যাস বিস্ফোরণ: নিভে গেল একই পরিবারের পাঁচ প্রাণ

শিক্ষাখাতে ২০ শতাংশ বরাদ্দ নিশ্চিতের আহ্বান বিএমজিটিএ’র

কেন ভারতীয়দের বিদেশ ভ্রমণ ও স্বর্ণ কেনা কমাতে বলছেন মোদি?

অফার পেয়েছিলেন, তবে ফেরার পরিকল্পনা নেই মুশফিকের

হামের চেয়ে ভয়ংকর নিউমোনিয়া, প্রতিদিন প্রাণ হারাচ্ছে ৭০ শিশু