ই-পেপার মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগ চাইলেন ৭০ এমপি

আমার বার্তা অনলাইন:
১২ মে ২০২৬, ০৯:৪৩
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের সময়সূচি ঘোষণার দাবিতে উত্তাল যুক্তরাজ্য। বিশেষ করে দেশটির সরকারের শীর্ষ পর্যায়ে এ নিয়ে বিভক্তি দেখা দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদসহ কয়েকজন মন্ত্রী স্টারমারের বিদায়ের সময়সূচি নির্ধারণের আহ্বান জানিয়েছেন।

তবে মন্ত্রিসভার ভেতরে এ নিয়ে মতবিরোধ রয়েছে বলে জানা গেছে। স্টারমারের পদত্যাগের সময়সূচি ঘোষণার পক্ষে মাহমুদ সংখ্যালঘু অবস্থানে রয়েছেন।

এদিকে প্রধানমন্ত্রীর পদত্যাগ বা বিকল্প নেতৃত্বের সময়সূচি ঘোষণার দাবিতে ছয়জন মন্ত্রিপরিষদ সহকারীকে বদলি করেছে ডাউনিং স্ট্রিট। মঙ্গলবার (১২ মে) ভোর পর্যন্ত স্টারমারের পদত্যাগ অথবা পদত্যাগের সময়সূচি চেয়ে লেবার পার্টির ৭২ জন এমপি প্রকাশ্যে অবস্থান নিয়েছেন।

পার্লামেন্টারি প্রাইভেট সেক্রেটারি জো মরিস বলেন, প্রধানমন্ত্রী জনগণের আস্থা ও বিশ্বাস হারিয়েছেন।

আরও দুইজন সহকারী—গর্ডন ম্যাকি ও স্যালি জেমসন—স্টারমারের বিদায়ের সময়সূচি ঘোষণার দাবিতে যোগ দিয়েছেন।

এর আগে দেওয়া এক বক্তব্যে স্টারমার বলেন, তিনি সমালোচকদের ভুল প্রমাণ করবেন এবং পদত্যাগ করছেন না। তিনি স্বীকার করেন, সরকার কিছু ভুল করেছে, তবে বড় রাজনৈতিক সিদ্ধান্তগুলো সঠিক ছিল বলে দাবি করেন।

তবে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে তার ওপর চাপ আরও বেড়েছে। অ্যান্ডি বার্মহারের সমর্থকরাও স্টারমারের পদত্যাগের সময়সূচি ঘোষণার দাবি তুলেছেন।

দলটির ডানপন্থি অংশ থেকেও দ্রুত নেতৃত্ব পরিবর্তনের দাবি উঠেছে। বিশেষ করে স্ট্রিটিং ঘনিষ্ঠদের একটি অংশ চাইছে দ্রুত নতুন নেতৃত্ব আসুক, যাতে বার্নহামের নেতৃত্বের দৌড়ে অংশ নেওয়ার সুযোগ সীমিত হয়।

সাম্প্রতিক স্থানীয় নির্বাচনের পর থেকেই স্টারমারের ওপর চাপ বাড়তে থাকে। একইসঙ্গে এর জনপ্রিয়তা বৃদ্ধি এবং লন্ডনসহ বিভিন্ন শহরে গ্রিন পার্টির সমর্থন বাড়াও লেবারের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে।

এছাড়া ওয়েলসে শতবর্ষের রাজনৈতিক আধিপত্য হারিয়েছে লেবার। অন্যদিকে স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে ১২৯টির মধ্যে মাত্র ১৭টি আসন পেয়ে দলটি ইতিহাসের সবচেয়ে খারাপ ফল করেছে।

এক বিবৃতিতে জো মরিস বলেন, লেবার কাউন্সিলর ও প্রার্থীদের এমন সিদ্ধান্তের দায় নিতে হয়েছে, যেগুলো তাদের ছিল না।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সর্বোচ্চ চেষ্টার পরও ভোটাররা বিশ্বাস করেন না যে তিনি তাদের প্রত্যাশিত পরিবর্তন আনতে পারবেন।

ইস্ট ওর্থিং অ্যান্ড শোরহ্যামের এমপি টম রাটল্যান্ড বলেন, প্রধানমন্ত্রী শুধু পার্লামেন্টারি লেবার পার্টির মধ্যেই নয়, সারা দেশেই কর্তৃত্ব হারিয়েছেন এবং তা পুনরুদ্ধার করতে পারবেন না।

অন্যদিকে গিলিংহ্যাম অ্যান্ড রেইনহামের এমপি নওশাবাহ খানও বলেন, প্রধানমন্ত্রী জনগণের আস্থা হারিয়েছেন।

তিনি আরও বলেন, ব্যর্থতার সময় নীরব দাঁড়িয়ে থাকার জন্য আমি রাজনীতিতে আসিনি। এখনই আমাদের স্পষ্টভাবে দিক পরিবর্তন করতে হবে এবং কোনো ধরনের রাজনৈতিক খেলা চলতে দেওয়া যাবে না।

আমি নতুন নেতৃত্বের আহ্বান জানাচ্ছি, যাতে আমরা আবার জনগণের আস্থা ফিরিয়ে আনতে পারি এবং ব্রিটিশ জনগণ যে উন্নত ভবিষ্যতের পক্ষে ভোট দিয়েছে, তা বাস্তবায়ন করতে পারি। - সূত্র: বিবিসি নিউজ

আমার বার্তা/এমই

নাইজেরিয়ায় বাজারে বিমান হামলায় নিহত অন্তত ১০০ জন

আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের একটি জনাকীর্ণ বাজারে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত

জ্বালানি সংকট: এবার স্কুলে অনলাইন ক্লাস নেওয়ার পরামর্শ মোদির

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের নাগরিকদের পেট্রল ও ডিজেলের ব্যবহার কমানোর

ইরান-সংশ্লিষ্ট ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

ইরানের সঙ্গে সম্পৃক্ত ১২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে

ইরানে হামলার ব্যাপারে বেশ জোরালোভাবে ভাবছেন ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনায় অচলাবস্থা তৈরি হওয়ায় দেশটির ওপর আবারও হামলা চালানোর ব্যাপারে বেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সেলেরেট এনার্জির প্রেসিডেন্টের স‌ঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ

বিএনপি-জামায়াতের মত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি হয়েছিল: ফরিদা

মেয়াদপূর্তির আগেই বৈদেশিক মুদ্রায় ইউস্যান্স বিল কিনতে পারবে ব্যাংক

টেকনাফে কোস্ট গার্ড-র‍্যাবের অভিযানে অস্ত্র ও তাজা গোলা উদ্ধার

নাহিদ রানার ফাইফারে পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের জয়

ঈদে নারীদের জন্য প্রতিটি ট্রেনে আলাদা কামরার ব্যবস্থা করার নির্দেশ

নাইজেরিয়ায় বাজারে বিমান হামলায় নিহত অন্তত ১০০ জন

সমাজের প্রতিটি স্তরে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী

সরকার ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী

ঈদে পশুর হাটে চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আর্থিক খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী

শিক্ষার মান সম্পর্কে বিশ্ববিদ্যালয়গুলোর স্পষ্ট ধারণা নেই: শিক্ষামন্ত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাটডাউন কর্মসূচিতে অচল ক্যাম্পাস

পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক সম্পৃক্ততার সত্যতা পেলে ছাড় নয়: আইজিপি

শেষ সেশনে তাসকিন-তাইজুলদের তোপ, জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

ফ্যাসিস্ট সরকার দেশীয় সম্পদকে অবহেলা করে আমদানিনির্ভর হয়ে উঠেছিল

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

জুলাই জাদুঘর যতদিন থাকবে, হাসিনা আর আ.লীগের মুখে থু থু দেবে জনগণ

পল্লী চিকিৎসক হত্যায় তিন আসামির মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

দেশের আর্থিক খাত এখন ‘পেইনফুল’ অবস্থায় রয়েছে: অর্থমন্ত্রী