ই-পেপার বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় কাঁপল মস্কো, নিহত ৩

আমার বার্তা অনলাইন:
১৭ মে ২০২৬, ১৫:২৪

রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের এলাকায় ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এক রাতেই ৫০০টির বেশি ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়, যা গত এক বছরের মধ্যে মস্কোর ওপর সবচেয়ে বড় হামলা।

রোববার (১৭ মে) এক প্রতিবেদনে রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস-এর বরাতে এসব তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

রোববার ভোররাতের এ হামলায় মস্কোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় খিমকি শহরে একটি ব্যক্তিগত বাড়িতে ড্রোন আঘাত হানলে এক নারী নিহত হন। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, ধ্বংসস্তূপের নিচে আরও একজন আটকা পড়েন।

এছাড়া মস্কোর উত্তর-পূর্বাঞ্চলীয় মিতিশ্চি এলাকায় নির্মাণাধীন একটি বাড়ির ওপর ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে দুই ব্যক্তি নিহত হন। মস্কো অঞ্চলে মোট ১২ জন আহত হয়েছেন বলে জানান মেয়র।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা রাতভর ৫৫৬টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করেছে। সোবিয়ানিন বলেন, মস্কোগামী ১২০টির বেশি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে।

ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে মস্কো অঞ্চলের সুবোতিনো গ্রামের একটি বাড়িতে আগুন ধরে যায়। পশ্চিমাঞ্চলীয় ইস্ত্রা শহরের কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হলে অন্তত চারজন আহত হন।

রাশিয়ার সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর শেরেমেতিয়েভোর ভেতরেও ড্রোনের কিছু অংশ পড়ে। তবে এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তাসের প্রকাশিত ছবিতে কয়েকটি আবাসিক ভবনে আগুন ও ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে।

অন্যদিকে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়াও রাতভর ২৮৭টি ড্রোন হামলা চালিয়েছে। এতে দনিপ্রোপেত্রোভস্ক ও জাপোরিঝিয়া অঞ্চলে অন্তত নয়জন আহত হয়েছেন। ইউক্রেন দাবি করেছে, তারা সাতটি এলাকায় রুশ ড্রোনের অধিকাংশই ভূপাতিত করেছে।

এর আগে গত সপ্তাহে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার বড় ধরনের হামলায় অন্তত ২৫ জন নিহত ও বহু মানুষ আহত হয়।

এদিকে হামলার সময় ইউক্রেনের আনম্যানড সিস্টেম ফোর্সেসের কমান্ডার টেলিগ্রামে মস্কোর অভিজাত আবাসিক এলাকা ‘প্যাট্রিয়ার্কি’র বাসিন্দাদের উদ্দেশে একটি বার্তা দেন।

তিনি লেখেন, প্যাট্রিয়ার্কি ও আশপাশের এলাকায় শান্তিপূর্ণ জীবনের একমুখী টিকিট বাতিল করা হয়েছে।

ইংলিশ চ্যানেলে রাশিয়ার গুলিবর্ষণ, বেপরোয়া বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের জলসীমার কাছে দেশটির পতাকাবাহী একটি ইয়টকে পথ পরিবর্তনের জন্য সতর্কতামূলক গুলি চালিয়েছে রুশ যুদ্ধজাহাজ।

ডিপসিকসহ শতাধিক প্রতিষ্ঠানের কালো তালিকাভুক্তি স্থগিত করল যুক্তরাষ্ট্র

বেইজিংয়ের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি এড়াতে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান ডিপসিক, মেমরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান ‘সিএক্সএমটিসহ’

হিজবুল্লা ইস্যুতে ইসরায়েলকে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চাইলেন ট্রাম্প

বিশ্বের বৃহত্তম সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাকে দমনের নামে লেবাননে যে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা

বাঙালি মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত

ভারতের কর্তৃপক্ষ কোনো ধরনের মৌলিক বিচারিক প্রক্রিয়া ছাড়াই পশ্চিমবঙ্গ রাজ্যের মূলত বাঙালি মুসলিম জাতিগোষ্ঠীর মানুষদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় স্মার্ট গ্রীন সিটি গড়ার উদ্যোগ নিয়েছেন কবীর আহমেদ ভূঁইয়া

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ম্যাচে যে কারণে মাটিতে রাখা হয়নি সৌদি আরবের পতাকা

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

হঠাৎ কেন ফেসবুক-ইনস্টাগ্রামের জন্য টাকা নিচ্ছে মেটা

মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে রোহিঙ্গা প্রত‌্যাবাসন: পররাষ্ট্রমন্ত্রী

মাদক কারবারি, চাঁদাবাজদের গ্রেফতারের নির্দেশ ডিএমপি কমিশনারের

সামান্য বরাদ্দে সরকারের ২০৩০ সালের জ্বালানি রূপান্তর লক্ষ্য অসম্ভব

তিস্তায় আরেকটি ব্যারাজ নির্মাণে পরীক্ষা-নিরীক্ষা চলছে: প্রধানমন্ত্রী

সরকারি কলেজ-মাদ্রাসায় অধ্যাপক পদে শূন্যপদের তথ্য চেয়েছে মাউশি

দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেগম রোকেয়া পদক দিতে শিক্ষা খাতের যোগ্য নারীদের খুঁজছে সরকার

পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য কূটনৈতিক সম্পর্কের কৌশলগত ভারসাম্য রক্ষা

ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হারল বাংলাদেশ

ইংলিশ চ্যানেলে রাশিয়ার গুলিবর্ষণ, বেপরোয়া বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী

৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে: তথ্যমন্ত্রী

সীমান্তে হত্যা মানবাধিকার লঙ্ঘন, বিএসএফকে জোরালো প্রতিবাদ