ই-পেপার রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইরানের সক্ষমতা নিয়ে শত্রুদের কৌশল ভুল ছিল: আইআরজিসি কমান্ডার

আমার বার্তা অনলাইন:
৩১ মে ২০২৬, ১৬:১৪
আইআরজিসির রাজনৈতিক বিষয়ক ডেপুটি ইয়াদুল্লাহ জাভানি। ছবি: ইরনা

ইরানের সক্ষমতা এবং সংকল্প মূল্যায়নের ক্ষেত্রে তেহরানের শত্রুদের কৌশল ভুল ছিল বলে দাবি করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক শীর্ষ কমান্ডার। তিনি যুক্তি দিয়ে বলেন, ইরান এখন আগের চেয়ে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছেছে এবং অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র পতন ও ব্যর্থতার মুখোমুখি হচ্ছে।

শনিবার রাতে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির রাজনৈতিক বিষয়ক ডেপুটি ইয়াদুল্লাহ জাভানি বলেন, শত্রুরা ভুলভাবে ধরে নিয়েছিল যে তারা ইরানি জাতির ওপর যুদ্ধ চাপিয়ে দিয়ে খুব দ্রুত একটি বিজয় লাভ করতে পারবে।

জাভানি উল্লেখ করেন, শত্রুদের কৌশলগত উদ্দেশ্যের মধ্যে ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা, দেশটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মূল করা এবং শেষ পর্যন্ত ইসলামিক প্রজাতন্ত্রের পতন ঘটানো।

তিনি বলেন, শত্রুদের সেসব লক্ষ্য পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং এর ফলে আঞ্চলিক সমীকরণ এখন ইরানের অনুকূলে চলে এসেছে।

জাভানি সতর্ক করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে এখন দুটি পথের একটি বেছে নিতে হবে, হয় তাদের ইরানি জনগণের অধিকার ও শর্তাবলি মেনে নিতে হবে, না হলে যুদ্ধ চালিয়ে যেতে হবে। - সূত্র: দ্য ডন

আমার বার্তা/এমই

আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প

ইরানে মার্কিন বাহিনীর হামলা ও সামরিক অভিযান চালানো উচিত হয়নি বলে স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট

তেলের দাম এক ধাক্কায় ২২ রুপি কমালো পাকিস্তান

অর্থনৈতিক সংকটে জর্জরিত সাধারণ মানুষকে স্বস্তি দিতে এক ধাক্কায় পেট্রল ও ডিজেলের দাম প্রতি লিটারে

হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান ডোনাল্ড ট্রাম্পের

ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হবে এবং হরমুজ প্রণালি অবিলম্বে সব

ভারতে ঝড়ের সময় নির্মাণাধীন সেতু ধসে নিহত ৬

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে ঝড় চলাকালে একটি নির্মাণাধীন সেতু ধসে অন্তত ছয় শ্রমিক নিহত ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দলের দুঃসময়ের কাণ্ডারি আরিফুল ইসলাম আরিফকে মূল্যায়নের দাবি তৃণমূলের

শুরু হচ্ছে শিশু রামিসা হত্যা মামলার বিচারকাজ, সোমবার চার্জগঠন শুনানি

আমার পদমর্যাদা মন্ত্রীদের চেয়েও বেশি: ডা. তাহের

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৫: স্বাস্থ্য অধিদপ্তর

ইরানের সক্ষমতা নিয়ে শত্রুদের কৌশল ভুল ছিল: আইআরজিসি কমান্ডার

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁওয়ে ৮ মাসের অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, স্বামী পলাতক

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সন্ত্রাসী আস্তানা উপড়ে ফেলা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

মে মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ৩২৬, ধর্ষণ ৭৮: এমএসএফ

নেত্রকোণায় বাসচাপায় অটোরিকশায় থাকা মা ও দুই মেয়ে নিহত 

আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প

টাইব্রেকারে আর্সেনালের স্বপ্ন ভেঙে ফের চ্যাম্পিয়ন পিএসজি

দেশজুড়ে আরও বাড়বে গরম, ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

সবজির বাজারে স্বস্তি, ব্রয়লারের কেজি ১৫০ টাকা

চোট পাওয়া নেইমারকে দলে নিয়ে কি অনুতপ্ত আনচেলত্তি?

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষ, নেই ভিড়

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

৩১ মে ঘটে যাওয়া নানান ঘটনা