ই-পেপার সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

জেনেভাতে হতে পারে স্বাক্ষর, সফরের প্রস্তুতি নিচ্ছেন জেডি ভ্যান্স

‘ইসলামাবাদ চুক্তি’
আমার বার্তা অনলাইন:
১২ জুন ২০২৬, ১৩:৪০

মার্কিন বিমানবাহিনীর চারটি সি-১৭ পরিবহন বিমান বৃহস্পতিবার (১১ জুন) ইউরোপের উদ্দেশে রওনা হয়েছে। এসব বিমানে থাকা সরাঞ্জাম মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সম্ভাব্য জেনেভা সফরের জন্য ব্যবহার হতে পারে। এই শহরেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হতে পারে সংবাদ প্রকাশ করেছে অ্যাক্সিওস।

মার্কিন সি-১৭ পরিবহন বিমান

মার্কিন এই অনলাইন সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই সামরিক ফ্লাইটগুলো একটি সম্ভাব্য স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতির অংশ যা আগামী কয়েক দিনের মধ্যে হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত সমঝোতা স্মারক অনুযায়ী, বর্তমান যুদ্ধবিরতি আরও ৬০ দিনের জন্য বাড়ানো হবে, পারমাণবিক আলোচনার জন্য একটি বিস্তৃত প্রক্রিয়া শুরু হবে।

এছাড়া ইরানের হরমুজ প্রণালি অবিলম্বে কোনো ট্রানজিট ফি ছাড়া খুলে দেওয়া হবে এবং ৩০ দিনের মধ্যে পূর্ব-যুদ্ধ পর্যায়ের জাহাজ চলাচল ফিরিয়ে আনা হবে।

এর বিনিময়ে ইরান প্রতিশ্রুতি দেবে, দেশটি পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত নিয়ে উদ্বেগ দূর করবে। তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত পদক্ষেপ একটি আলাদা, বিস্তারিত চুক্তির ওপর নির্ভর করবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিলের সুযোগ দেওয়া হবে যা তার অঙ্গীকার বাস্তবায়নের ওপর নির্ভর করবে। এর মধ্যে অস্থায়ীভাবে তেল রপ্তানির অনুমতিও থাকতে পারে

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শিগগির একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুটি সূত্র জানিয়েছে বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যা পর্যন্ত ইরানের উচ্চ পর্যায়ে চুক্তিটি অনুমোদিত হলেও সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সম্ভবত এখনও চূড়ান্ত অনুমোদন দেননি।

চুক্তিটি কাতার ও পাকিস্তান যৌথভাবে মধ্যস্থতা করেছে। উভয় পক্ষ স্বাক্ষর করলে এর নাম ‘ইসলামাবাদ চুক্তি’ হবে।

সর্বশেষ খসড়া সম্পর্কে অবগত মধ্যস্থতাকারী দেশগুলোর একজন কূটনীতিক বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তির নথি বর্ণনায় একমত হয়েছে। তবে, চুক্তিটি এখনও চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে উল্লেখ করেছেন ওই কূটনীতিক।

বেলুচিস্তানে ‘অপারেশন শাবান’ শুরু পাকিস্তানের: ৬ দিনে ১০৯ জন নিহত

নিজেদের বৃহত্তম প্রদেশ বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের প্রভাব হ্রাস করতে সেখানে ‘অপারেশন শাবান’ শুরু করেছে পাকিস্তানের সেনা-

ব্যাংককের পানশালায় ভয়াবহ আগুন, অন্তত ২৭ জনের মৃত্যু

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির

জুনের শেষ ৮ দিনে ইউরোপে প্রাণ গেল ১০ হাজারের বেশি মানুষের

গত জুনের শেষ দিকে ইউরোপজুড়ে টানা আট দিনের তাপপ্রবাহে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ফিফা কোনো স্বাধীন সংস্থা নয়, রাজনৈতিক হাতিয়ার: ফিলিস্তিনি রাজনীতিবিদ

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা (FIFA) আর কোনো নিরপেক্ষ আন্তর্জাতিক ক্রীড়া ফেডারেশন নয়, বরং
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামাবাদের মঞ্চে বাংলাদেশ-ইরান নতুন সমীকরণ, নারী উন্নয়নে হাত মেলানোর ডাক

দেশীয় বস্ত্র রপ্তানির বিপরীতে নগদ সহায়তা বাড়িয়ে ৫ শতাংশ নির্ধারণ

আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া?

নিজের শিশুর মতো গাছের চারার যত্ন করার আহ্বান প্রধানমন্ত্রীর

সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

ফ্রান্স বনাম স্পেন : ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল

বেলুচিস্তানে ‘অপারেশন শাবান’ শুরু পাকিস্তানের: ৬ দিনে ১০৯ জন নিহত

দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপকূলীয় ১০০ পরিবারের পাশে কোস্ট গার্ড

ব্যাংককের পানশালায় ভয়াবহ আগুন, অন্তত ২৭ জনের মৃত্যু

পানি পানের সঠিক নিয়ম জানা আছে তো?

ছবি কেটে দিলেই ধোঁকা খাচ্ছে মেটা

জুলাইয়ের প্রথম ১১ দিনে দেশে এলো ১১৫ কোটি ডলারের বেশি রেমিট্যান্স

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি, আরও পাঁচ দিন ভারি বর্ষণের আশঙ্কা

জুনের শেষ ৮ দিনে ইউরোপে প্রাণ গেল ১০ হাজারের বেশি মানুষের

জনগণের সমর্থন থাকলে কোনো বাধাই বিএনপিকে থামাতে পারবে না

ফিফা কোনো স্বাধীন সংস্থা নয়, রাজনৈতিক হাতিয়ার: ফিলিস্তিনি রাজনীতিবিদ

কুয়েতে মার্কিন বাহিনীর হিমার্স ক্ষেপণাস্ত্র লাঞ্চার ধ্বংসের দাবি ইরানের

নিম-আমড়া গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কাফুর অনন্য রেকর্ডের সামনে এমবাপে: টানা তিন বিশ্বকাপ ফাইনালের হাতছানি