ই-পেপার বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার

আমার বার্তা অনলাইন:
২৩ জুন ২০২৬, ১৯:০৯

জ্বালানি সংকট নিরসনে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এ সময় প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে জ্বালানি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, সব সরকারি অফিস ও ফ্যাক্টরিতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের চেষ্টা শুরু করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে আছেন, চীনের সঙ্গে সৌরবিদ্যুৎ প্রসঙ্গে বড় কিছু চুক্তি হবে।

সেমিনারে জাতীয় বাজেটের প্রেক্ষাপটে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্ভাবনা ও করণীয় নিয়ে আলোচনা হয়।

বিশেষভাবে পাকিস্তানের সৌরবিদ্যুৎ খাতে দ্রুত অগ্রগতির অভিজ্ঞতা তুলে ধরা হয়। আলোচনায় বলা হয়, ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভর না করে ব্যক্তিগত বিনিয়োগ ও অর্থায়নের মাধ্যমে পাকিস্তান অল্প সময়ের মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবহারে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

বক্তারা বলেন, জাতীয় গ্রিডের বিদ্যুতের ঘাটতি পূরণে সৌরবিদ্যুৎ একটি কার্যকর বিকল্প উৎস হতে পারে। পাশাপাশি জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমিয়ে দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন তারা।

আলোচকরা আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতের বিকাশে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারের নীতিগত সহায়তা ও প্রণোদনা প্রয়োজন।

আমার বার্তা/এমই

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরোতী নিয়ে চলমান আলোচনার সফলতা কামনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

৫৮ দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাংলাদেশের, শীর্ষে চীন ও ভারত

জাতীয় সংসদে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, গত ২০২৪-২৫ অর্থবছরে বিশ্বের ৫৮টি দেশের সঙ্গে বাংলাদেশের

রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আন্তর্জাতিক নারী সংগঠন ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রেসিডেন্ট কে মোরল্যান্ড সৌজন্য সাক্ষাৎ

বিশ্ব দরবারে বাংলাদেশের দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী: মাহদী

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সামার দাভোস-২০২৬ কে কেন্দ্র করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিদেশ সফরের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবনেতা সাজ্জাদুল মিরাজের ব্যতিক্রমী উদ্যোগে আর্জেন্টিনা জয়ে উৎসব

হামের প্রাদুর্ভাব: উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, মোট মৃত্যু ৬৮৬

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

৫৮ দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাংলাদেশের, শীর্ষে চীন ও ভারত

রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

বিশ্ব দরবারে বাংলাদেশের দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী: মাহদী

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে সহায়তার আহ্বান

ইনফান্তিনো বিশ্বকাপ বিক্রি করে দিয়েছেন: লাম

জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও’র সাক্ষাৎ

প্রবাসীদের জন্য ‘টাকা হিসাব’ চালু, টাকা ফেরত নিতে পারবে বিদেশেও

প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হতে রাতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী স্বপন ও এ্যানি

চোখ বন্ধ করে থাকছেন রেফারি: মেসিকে সুবিধা দিচ্ছে ফিফা!

পর্তুগালের ভাষা, সংস্কৃতিতে যেভাবে আজও টিকে আছে মুসলিম শাসনের চিহ্ন

শেখ হাসিনা ফিরলে প্রোফাইল লাল করাদের জীবন কালো করে ছাড়বে

জাহাজভাঙা শ্রমিকদের ন্যূনতম মজুরির চূড়ান্ত গ্যাজেট প্রকাশের দাবি

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ উচ্চপর্যায়ের ‘টাস্কফোর্স’ গঠন

অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: মন্ত্রীদের উদ্দেশে স্পিকার

রেকর্ড ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেল বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ