ই-পেপার রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

কারাগার থেকে মধ্যরাতে ইমরান খানকে নেওয়া হলো হাসপাতালে

আমার বার্তা অনলাইন:
২১ আগস্ট ২০২৬, ১৫:২৬

শারীরিক পরীক্ষার জন্য পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশনার পর এই পদক্ষেপ নেয় কারা কর্তৃপক্ষ। শুক্রবার (২১ আগস্ট) ভোরে আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়েছে।

পাকিস্তানের শীর্ষ আদালত চলতি সপ্তাহে ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে স্থানান্তর করা এবং তার ব্যক্তিগত চিকিৎসকসহ একটি মেডিকেল প্যানেলকে পরীক্ষার সুযোগ দেওয়ার নির্দেশ দেন।

৭৩ বছর বয়সি এই নেতার আইনজীবীদের দাবি, তিন বছরের বেশি সময় ধরে কারাবন্দি থাকায় তার স্বাস্থ্যের অবনতি ঘটেছে এবং ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তবে সরকারের দাবি, তাৎক্ষণিক চিকিৎসার মতো গুরুতর সমস্যা মেলেনি।

২০২৩ সালের আগস্ট থেকে একাধিক মামলায় কারাবন্দি রয়েছেন ইমরান খান। ২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশটির শক্তিশালী সামরিক কাঠামোর সঙ্গে তার বিরোধ প্রকাশ্যে আসে। এসব মামলাকে তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বললেও তা অস্বীকার করে আসছে পাকিস্তান সরকার।

সুপ্রিম কোর্টের এই আদেশকে ‘নতুন আশার আলো’ হিসেবে বর্ণনা করেছেন পিটিআই মুখপাত্র জুলফিকার বুখারি। তবে তিনি জানান, ইমরানের সঙ্গে সাক্ষাতের অনুমতি, মামলার দ্রুত শুনানি ও মুক্তির দাবিতে পিটিআই দেশব্যাপী আন্দোলন এবং আগামী ২৭ সেপ্টেম্বরের পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচি অব্যাহত রাখবে।

ভারতের ৬ নাবিককে ধরে নিয়ে গেল সোমালি জলদস্যুরা

সোমালিয়ার পুন্টল্যান্ড উপকূলে জলদস্যুদের হাতে জিম্মি হয়েছেন ছয় ভারতীয় নাবিক। ক্যামেরুনের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ

এবার ‘আক্রমণাত্মক’ সামরিক নীতি গ্রহণ করছে ইরান

সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজেদের সামরিক নীতিতে বড় পরিবর্তনের কথা জানিয়েছে ইরান। এতদিনের

ইসরায়েলপন্থিদের কোটি ডলারের প্রচারণা পেরিয়ে জয়ী ফিলিস্তিনপন্থি আয়েশা

ক্যালিফোর্নিয়ার সাবেক মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য এরিক সোয়ালওয়েলের শূন্য আসনটি পূরণের লক্ষ্যে অনুষ্ঠিত বিশেষ নির্বাচনে

মির্জা ফখরুলকে অভিনন্দন, ভ্রাতৃত্বের বন্ধন জোরদারে প্রস্তুত ইরান

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) শপথ নিয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবন্ধী হাফিজুল ইসলাম সোহেলের শেষ সম্বল নিয়েও টানাটানি

ওয়াকফ সম্পত্তি বরাদ্দ ও দখলচেষ্টার অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন

চাঁদনিঘাটে ভবন নির্মাণে মামুনের ভয়াবহ অনিয়ম

হাজার কোটি টাকার প্রকল্পে কাজ অসম্পূর্ণ  ট্রান্সরেলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রত্যেকটি এনার্জি সেক্টরে তিন মাসের রিজার্ভ নিশ্চয়তায় কাজ করছে সরকার

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা 

দরজা-জানালা খোলা থাকুক, রাষ্ট্রের আলো যেন পড়ে মানুষের ঘরে

তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ

নারীর সমান রাজনৈতিক অংশগ্রহণে নীতিগত পরিবর্তন জরুরি: শামা ওবায়েদ

১১ নম্বরে নেমে সর্বোচ্চ রান ও ৫ উইকেট, শরিফুলই প্রথম

মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করলেন সাবেক ব্যাংক কর্মকর্তা

ভারতের ৬ নাবিককে ধরে নিয়ে গেল সোমালি জলদস্যুরা

এবার ‘আক্রমণাত্মক’ সামরিক নীতি গ্রহণ করছে ইরান

গরু চুরির অভিযোগে গণপিটুনিতে একজন নিহত

৫ বলে তিন উইকেট শরিফুলের, চাপে অস্ট্রেলিয়া

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় শূন্য ঘোষণা ঠাকুরগাঁও-১ আসন

এ বছর হচ্ছে না বিপিএল, যা বলছেন মিঠুনসহ অন্য ক্রিকেটাররা

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

ইসরায়েলপন্থিদের কোটি ডলারের প্রচারণা পেরিয়ে জয়ী ফিলিস্তিনপন্থি আয়েশা

একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ; ইনভেস্ট বাংলাদেশ-এর যাত্রা শুরু