ই-পেপার রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

ওয়াশিংটন নতুন কোনো হুমকি দিলে তার জবাব হবে বিধ্বংসী: ইরান

আমার বার্তা অনলাইন:
২২ আগস্ট ২০২৬, ১১:১৬

ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপের মার্কিন হুমকির জবাবে সামরিক পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। শুক্রবার (২২ আগস্ট) ইরান বলেছে, ওয়াশিংটন নতুন কোনো হুমকি দিলে তার জবাব হবে ‘বিধ্বংসী’। বার্তাসংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি বলেন, স্থল, সমুদ্র, আকাশ, আকাশ প্রতিরক্ষা ও সাইবার সক্ষমতা নিয়ে ইরানের বাহিনী প্রস্তুত রয়েছে। নতুন কোনো হুমকি এলে ‘কঠোর, শাস্তিমূলক ও বিধ্বংসী’ জবাব দেওয়া হবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যে কোনো ধরনের বাণিজ্য বা সহায়তা অব্যাহত রাখা দেশগুলোর বিরুদ্ধে অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার হুমকি দেন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, আগামী সোমবার নতুন নিষেধাজ্ঞার বিস্তারিত ঘোষণা করা হবে। তিনি বলেছেন, ওয়াশিংটনের লক্ষ্য হলো ইরানের শাসনব্যবস্থাকে অর্থনৈতিকভাবে চাপে ফেলা।

তবে নিষেধাজ্ঞার হুমকির মধ্যেই ইরানের অর্থনৈতিক দুর্বলতার কথাও স্বীকার করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, শুধু সামরিক শক্তি দিয়ে টিকে থাকা সম্ভব নয়; মানুষের খাবার, অর্থনৈতিক প্রবৃদ্ধি, অর্থের প্রবাহ ও জাতীয় উৎপাদন নিশ্চিত করতে হবে।

এদিকে নতুন মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দামও বেড়েছে। ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর চাপ বাড়লে বিশ্ববাজারে তেল সরবরাহ আরও সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ইরানের তেল রপ্তানির সবচেয়ে বড় ক্রেতা চীন। তাই বেইজিংয়ের ওপরও চাপ বাড়াতে পারে ওয়াশিংটন। তবে চীনের দূতাবাস জানিয়েছে, নিষেধাজ্ঞা ও চাপ কোনো সমস্যার সমাধান করে না। কূটনীতির মাধ্যমে তা সমাধান করতে হবে।

এদিকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগেও দুবার যুদ্ধবিরতির ঘোষণা হলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে যুদ্ধের আগে বিশ্ববাজারে বাণিজ্য হওয়া মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন হতো।

হরমুজে জাহাজ চলাচল ও নিরাপত্তা নিয়ে ন্যাটোর শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ মিত্রদেশগুলোর প্রতিরক্ষা প্রধানদের সঙ্গে ভিডিও বৈঠকও করেছেন। ন্যাটো জানিয়েছে, এটি জোটের কোনো সামরিক অভিযান নয়; তবে হরমুজে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে সহযোগিতার উপায় নিয়ে আলোচনা হয়েছে।

ভারতের ৬ নাবিককে ধরে নিয়ে গেল সোমালি জলদস্যুরা

সোমালিয়ার পুন্টল্যান্ড উপকূলে জলদস্যুদের হাতে জিম্মি হয়েছেন ছয় ভারতীয় নাবিক। ক্যামেরুনের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ

এবার ‘আক্রমণাত্মক’ সামরিক নীতি গ্রহণ করছে ইরান

সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজেদের সামরিক নীতিতে বড় পরিবর্তনের কথা জানিয়েছে ইরান। এতদিনের

ইসরায়েলপন্থিদের কোটি ডলারের প্রচারণা পেরিয়ে জয়ী ফিলিস্তিনপন্থি আয়েশা

ক্যালিফোর্নিয়ার সাবেক মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য এরিক সোয়ালওয়েলের শূন্য আসনটি পূরণের লক্ষ্যে অনুষ্ঠিত বিশেষ নির্বাচনে

মির্জা ফখরুলকে অভিনন্দন, ভ্রাতৃত্বের বন্ধন জোরদারে প্রস্তুত ইরান

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) শপথ নিয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবন্ধী হাফিজুল ইসলাম সোহেলের শেষ সম্বল নিয়েও টানাটানি

ওয়াকফ সম্পত্তি বরাদ্দ ও দখলচেষ্টার অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন

চাঁদনিঘাটে ভবন নির্মাণে মামুনের ভয়াবহ অনিয়ম

হাজার কোটি টাকার প্রকল্পে কাজ অসম্পূর্ণ  ট্রান্সরেলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রত্যেকটি এনার্জি সেক্টরে তিন মাসের রিজার্ভ নিশ্চয়তায় কাজ করছে সরকার

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা 

দরজা-জানালা খোলা থাকুক, রাষ্ট্রের আলো যেন পড়ে মানুষের ঘরে

তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ

নারীর সমান রাজনৈতিক অংশগ্রহণে নীতিগত পরিবর্তন জরুরি: শামা ওবায়েদ

১১ নম্বরে নেমে সর্বোচ্চ রান ও ৫ উইকেট, শরিফুলই প্রথম

মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করলেন সাবেক ব্যাংক কর্মকর্তা

ভারতের ৬ নাবিককে ধরে নিয়ে গেল সোমালি জলদস্যুরা

এবার ‘আক্রমণাত্মক’ সামরিক নীতি গ্রহণ করছে ইরান

গরু চুরির অভিযোগে গণপিটুনিতে একজন নিহত

৫ বলে তিন উইকেট শরিফুলের, চাপে অস্ট্রেলিয়া

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় শূন্য ঘোষণা ঠাকুরগাঁও-১ আসন

এ বছর হচ্ছে না বিপিএল, যা বলছেন মিঠুনসহ অন্য ক্রিকেটাররা

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

ইসরায়েলপন্থিদের কোটি ডলারের প্রচারণা পেরিয়ে জয়ী ফিলিস্তিনপন্থি আয়েশা

একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ; ইনভেস্ট বাংলাদেশ-এর যাত্রা শুরু