ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

আজ থেকে বন্ধ হচ্ছে অতিরিক্ত সিম

আমার বার্তা অনলাইন:
০১ নভেম্বর ২০২৫, ১৫:৫১

গ্রাহকের কাছে থাকা অতিরিক্ত সিমের সংখ্যা নিয়ন্ত্রণে আনতে আজ শনিবার (১ নভেম্বর) থেকে কোনো ব্যাক্তির জাতীয় পরিচয়পত্রের বীপরীতে (এনআইডি) ১০টির বেশি সিমকার্ড থাকলে, তা বন্ধ করে দেবে মোবাইল অপারেটররা।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক জরুরি বার্তায় জানিয়েছে, যেসব এনআইডি কার্ডে ১০টির বেশি সিম আছে, সেগুলো ১ নভেম্বর থেকে বন্ধ করা হবে। এর উদ্দেশ্য হলো মোবাইল ব্যবহারে নিয়ন্ত্রণ নিশ্চিত করা ও কারচুপির সুযোগ সীমিত করা। তাই গ্রাহকরা ১০টির বেশি সিমের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে নিজস্ব অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে সিমগুলো ডি-রেজিস্ট্রার বা মালিকানা পরিবর্তনের ব্যবস্থা করবেন।

এর আগে গত বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান এমদাদ উল বারী এ তথ্য জানান।

তিনি বলেন, ১ নভেম্বর থেকে একজন গ্রাহকের এনআইডির বিপরীতে ১০টির বেশি সিম থাকলে অতিরিক্ত সিম ইচ্ছেমতো বন্ধ করে দেবে মোবাইল অপারেটররা।

ডিসেম্বরের পর থেকে দেশে কারো কাছে এক এনআইডির বিপরীতে ১০টির বেশি সিম থাকবে না বলেও জানান বিটিআরসি চেয়ারম্যান।

এদিকে, গত ২৬ অক্টোবর প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একক নামে মোবাইল সিমকার্ডের সংখ্যা ১০টি থেকে কমিয়ে সাতটি করা হবে বলে জানান।

তিনি এও জানান, একক নামে মোবাইল সিমকার্ডের সংখ্যা ১০টি থেকে ভবিষ্যতে ২টিতে কমিয়ে আনা হবে। তবে নির্বাচনের আগে এই সংখ্যা হবে সর্বোচ্চ সাতটি।

বিটিআরসি বলছে, গ্রাহকরা নিজেরা চাইলে ১০টি সিম রেখে অতিরিক্ত সিম ডি-রেজিস্ট্রার করতে পারবেন। যদি কেউ নিজে এটি না করেন, মোবাইল অপারেটরদের মাধ্যমে কমিশন দৈবচয়নের মাধ্যমে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে। নিজের এনআইডির বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে তা জানতে গ্রাহকরা *১৬০০১# ডায়াল করে এনআইডির শেষ চার ডিজিট পাঠালে তথ্য পাবেন।

বিটিআরসি সতর্ক করে জানিয়েছে, গ্রাহকদের জন্য সময়মতো ব্যবস্থা নেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে মোবাইল ব্যবহারে নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা বৃদ্ধি পাবে। অতিরিক্ত সিম ডি-রেজিস্ট্রার করে ব্যবহারকারীরা ঝুঁকি এড়িয়ে নিজেদের সিম সুরক্ষিত রাখতে পারবেন।

আমার বার্তা/এল/এমই

বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেবে মেটা

ডিজিটাল সেবা করের চাপ সামলাতে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান

শিশুদের মোবাইল আসক্তি ঠেকাতে কর্ণাটকের কড়া সিদ্ধান্ত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা

ইরান যুদ্ধের কারণে সাইবার হামলার শঙ্কা

ইরান যুদ্ধকে ঘিরে উত্তেজনা বাড়ার পর যুক্তরাষ্ট্রের আর্থিক খাত সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। সম্ভাব্য সাইবার হামলার

আরব আমিরাত ও বাহরাইনে আমাজনের সার্ভার ক্ষতিগ্রস্ত

আমাজনের ক্লাউড ইউনিট (এডব্লিউএস) জানিয়েছে, ইরানের প্রতিশোধমূলক হামলায় বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের ডেটা সেন্টারগুলোতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

বাংলাদেশকে ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত

রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৩ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা