ই-পেপার মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

অফকমের বিরুদ্ধে অনলাইন নিরাপত্তা আইন নিয়ে মেটার আইনি চ্যালেঞ্জ

আমার বার্তা অনলাইন:
১১ মে ২০২৬, ১২:০৭

যুক্তরাজ্যের অনলাইন নিরাপত্তা আইন অনুযায়ী ধার্য করা ফি ও সম্ভাব্য জরিমানার বিরুদ্ধে হাইকোর্টে আইনি চ্যালেঞ্জ জানিয়েছে মেটা। ২০২৫ সালের জুলাইয়ে কার্যকর হওয়া অনলাইন নিরাপত্তা আইন অনলাইনে ক্ষতিকর কনটেন্ট মোকাবিলায় নতুন সুরক্ষা ব্যবস্থা চালু করে। এ আইনের আওতায় অনলাইন নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় ব্রিটিশ গণমাধ্যম নিয়ন্ত্রক অফকম-এর ব্যয় বহন করছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।

বিবিসির খবরে বলা হয়-গত সেপ্টেম্বরে চালু হওয়া বিধিমালা অনুযায়ী, বছরে ২৫ কোটি পাউন্ডের বেশি আয় করা প্রতিষ্ঠানগুলোর বৈশ্বিক আয়ের ভিত্তিতে ফি নির্ধারণ করা হচ্ছে। মেটার দাবি, অফকম ফি ও জরিমানা নির্ধারণে যে পদ্ধতি অনুসরণ করছে তা ‘অসামঞ্জস্যপূর্ণ’। অন্যদিকে অফকম জানিয়েছে, তারা নিজেদের অবস্থান ‘দৃঢ়ভাবে রক্ষা’ করবে।

মামলায় মেটা সার্চ ইঞ্জিন ও ব্যবহারকারীদের কনটেন্ট শেয়ারিং প্ল্যাটফর্ম-বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম সম্পর্কিত বিধানকে চ্যালেঞ্জ করেছে। কোম্পানিটির আইনজীবীরা আদালতে যুক্তি দেন, বর্তমান বিধিমালা আইনসম্মত নয় এবং তা পুনর্বিবেচনা করা উচিত।

মেটার পক্ষে আইনজীবী মনিকা কার্স-ফ্রিস্ক বলেন, অফকমের এই পদ্ধতি ‘উদ্বেগজনক’এবং এতে মেটার মতো কয়েকটি প্রতিষ্ঠানকে অধিকাংশ ব্যয় বহন করতে হচ্ছে। অথচ আইনটি যুক্তরাজ্যে পরিচালিত বিভিন্ন ধরনের অনলাইন সেবার ক্ষেত্রে প্রযোজ্য।

তিনি আরও বলেন, বৈশ্বিক আয়ের ভিত্তিতে হিসাব নির্ধারণ করা হলেও তা যুক্তরাজ্যভিত্তিক সেবার আয়ের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়।

আইন অনুযায়ী, অনলাইন নিরাপত্তা বিধি লঙ্ঘনের দায়ে কোনো প্রতিষ্ঠান দোষী প্রমাণিত হলে তাদের বৈশ্বিক আয়ের সর্বোচ্চ ১০ শতাংশ অথবা ১ কোটি ৮০ লাখ পাউন্ড-যেটি বেশি-জরিমানা করা যেতে পারে।

একই মূল প্রতিষ্ঠানের অধীন একাধিক কোম্পানি যৌথভাবে দায়ী হলে জরিমানা কীভাবে নির্ধারণ হবে, তা নিয়েও আপত্তি তুলেছে মেটা। বৃহস্পতিবার লন্ডনের প্রাথমিক শুনানিতে আদালতকে জানানো হয়, জনপ্রিয় ভিডিও গেম ফোর্টনাইট-এর নির্মাতা এপিক গেমস এবং কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশনস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন মামলায় অংশ নেওয়ার অনুমতি চাইতে পারে।

বিচারপতি চেম্বারলেইন বলেন, মামলাটি ‘বিস্তৃত জনস্বার্থসংশ্লিষ্ট’ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছে। আগামী জুনে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে এবং পূর্ণাঙ্গ শুনানি হতে পারে অক্টোবরে। এর আগে গত আগস্টে অনলাইন নিরাপত্তা আইনের বয়স যাচাইসংক্রান্ত বিধানের বিরুদ্ধে করা আইনি চ্যালেঞ্জে হেরে যায় উইকিপিডিয়া।

অফকমের এক মুখপাত্র বলেন, সংস্থাটি ‘আইনের সরল ব্যাখ্যা’ অনুসরণ করেই তাদের নীতি নির্ধারণ করেছে। তিনি অভিযোগ করেন, মেটা ভবিষ্যতে আরোপিত হতে পারে এমন ফি ও জরিমানার বিরোধিতা করছে।

অন্যদিকে মেটার মুখপাত্র বলেন, ‘প্রতিষ্ঠানটি অনলাইন নিরাপত্তা আইন বাস্তবায়নে অফকমের সঙ্গে ‘গঠনমূলকভাবে সহযোগিতা’ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে জরিমানার হিসাব সংশ্লিষ্ট দেশে পরিচালিত সেবাগুলোর আয়ের ভিত্তিতে নির্ধারণ করা উচিত বলেও মত দেয় কোম্পানিটি।’ - সূত্র: বিবিসি

প্রযুক্তিনির্ভর স্মার্ট দেশ গড়তে কাজ করছে সরকার: আইসিটি মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে কাজ

ফেসবুক ও ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের নির্দেশ আসতে পারে

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে শুরু হতে যাচ্ছে এক গুরুত্বপূর্ণ বিচার। যেখানে ফেসবুক ও ইনস্টাগ্রামের কার্যক্রমে

এআই চ্যাটে কিশোররা কী আলোচনা করছে, দেখতে পারবেন অভিভাবক

কিশোর ব্যবহারকারীরা এআই সহকারীর সঙ্গে কী ধরনের বিষয় নিয়ে কথা বলছে তা এখন দেখতে পারবেন

অনলাইনে ডাটা সুরক্ষিত রাখার সাত উপায়

ডিজিটাল যুগে আমরা প্রতিদিনই অনলাইনে অসংখ্য তথ্য শেয়ার করছি ব্যক্তিগত ছবি, ব্যাংকিং তথ্য, পাসওয়ার্ড, এমনকি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সেলেরেট এনার্জির প্রেসিডেন্টের স‌ঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ

বিএনপি-জামায়াতের মত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি হয়েছিল: ফরিদা

মেয়াদপূর্তির আগেই বৈদেশিক মুদ্রায় ইউস্যান্স বিল কিনতে পারবে ব্যাংক

টেকনাফে কোস্ট গার্ড-র‍্যাবের অভিযানে অস্ত্র ও তাজা গোলা উদ্ধার

নাহিদ রানার ফাইফারে পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের জয়

ঈদে নারীদের জন্য প্রতিটি ট্রেনে আলাদা কামরার ব্যবস্থা করার নির্দেশ

নাইজেরিয়ায় বাজারে বিমান হামলায় নিহত অন্তত ১০০ জন

সমাজের প্রতিটি স্তরে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী

সরকার ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী

ঈদে পশুর হাটে চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আর্থিক খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী

শিক্ষার মান সম্পর্কে বিশ্ববিদ্যালয়গুলোর স্পষ্ট ধারণা নেই: শিক্ষামন্ত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাটডাউন কর্মসূচিতে অচল ক্যাম্পাস

পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক সম্পৃক্ততার সত্যতা পেলে ছাড় নয়: আইজিপি

শেষ সেশনে তাসকিন-তাইজুলদের তোপ, জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

ফ্যাসিস্ট সরকার দেশীয় সম্পদকে অবহেলা করে আমদানিনির্ভর হয়ে উঠেছিল

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

জুলাই জাদুঘর যতদিন থাকবে, হাসিনা আর আ.লীগের মুখে থু থু দেবে জনগণ

পল্লী চিকিৎসক হত্যায় তিন আসামির মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

দেশের আর্থিক খাত এখন ‘পেইনফুল’ অবস্থায় রয়েছে: অর্থমন্ত্রী