ই-পেপার বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা সেই দুই পুলিশ সদস্য শাস্তির মুখে

আমার বার্তা অনলাইন
৩০ এপ্রিল ২০২৬, ১২:৪৭

ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে আদালতে নেওয়ার সময় ‘টেনশন না করতে বলা’ দুই পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি পাঠানো হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার মাহমুদুল হাসানের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ডিএমপি থেকে প্রেষণে ট্রাইব্যুনালে দায়িত্ব পালনরত কনস্টেবল মো. জামাল হোসেন ও কনস্টেবল মো. সোলাইমান হোসেনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে।

বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, ২৯ এপ্রিল মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি হাসানুল হক ইনুকে এজলাস থেকে হাজতখানায় নেওয়া-আনার সময় ওই দুই কনস্টেবল শৃঙ্খলাবহির্ভূত মন্তব্য করেন।

ধারণকৃত ভিডিও ফুটেজে তাদের এমন আচরণ ধরা পড়ে, যা ট্রাইব্যুনালের নিরাপত্তা ও বিচারিক কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারে বলে মনে করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ইনুকে এজলাসকক্ষ থেকে হাজতখানায় নেওয়ার সময় দুই পুলিশ সদস্য তাকে বলেন, টেনশন কইরেন না, আমরা আছি তো স্যার।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তাদের ট্রাইব্যুনালের নিরাপত্তা দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয় এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আটটি অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বর্তমানে বিচার চলছে হাসানুল হক ইনুর বিরুদ্ধে। বুধবার তার পক্ষে ষষ্ঠ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৪ মে দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বিসিবির এডহক কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বিসিবির ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। রিটে

৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় হাইকোর্টে ইমির জামিন

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের

দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

সিদ্ধিরগঞ্জ থানায় করা দুটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন

জুলাই হত্যা মামলায় ইনুর পক্ষে পঞ্চম দিনের যুক্তিতর্ক শেষ

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা

বাংলাদেশ সীমান্তে কুমির-বিষধর সাপ ছাড়তে চায় বিএসএফ

২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ

নবম পে-স্কেল বাস্তবায়নের সুপারিশের প্রথম ধাপেই চমক

যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে বৃহত্তম রণতরী, যুদ্ধ কি তবে শেষ?

বিসিবির এডহক কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ব্যাংক-আর্থিক খাতে রাজনৈতিক ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে না: অর্থমন্ত্রী

হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকার যথেষ্ট সক্ষম: স্বাস্থ্যমন্ত্রী  

ঢাকা শহরকে নিজের আঙিনার মতো করে সাজাতে চাই: ডিএসসিসি প্রশাসক 

চট্টগ্রামে ৭০-৮০ শতাংশ জলাবদ্ধতা সমস্যার সমাধান হয়েছে: প্রতিমন্ত্রী

জিডিপিতে বিমা খাতের এত কম অবদান গ্রহণযোগ্য নয়: রুমিন ফারহানা

ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

আমাদের অধিকার খর্ব করবেন না, সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

শেয়ারবাজারে লুটপাটের সুযোগ আর হবে না: সংসদে অর্থমন্ত্রী

ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা সেই দুই পুলিশ সদস্য শাস্তির মুখে

ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে: আইনমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বিএসইসি ও বীমা কর্তৃপক্ষের প্রধানদের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

মরিনহোর চোখে ‘তুরুপের তাস’ আনচেলত্তির ব্রাজিলই বিশ্বকাপের ফেভারিট