ই-পেপার শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

কাঁচা আমের টক ডাল তৈরির রেসিপি

আমার বার্তা অনলাইন
০৮ এপ্রিল ২০২৬, ১১:২৬

কাঁচা আম কিনতে পাওয়া যাচ্ছে বাজারে। পাকা আমের স্বাদ তো আলাদাই, তবে কাঁচা আমের জনপ্রিয়তাও কম কিছু নয়। বিশেষ করে যারা টক জাতীয় খাবার খেতে বেশি পছন্দ করেন, তাদের কাছে কাঁচা আম দিয়ে তৈরি নানা পদ বেশ লোভনীয় হতে পারে। গরমে একটু হালকা ধাঁচের খাবার খোঁজেন সবাই। এক্ষেত্রে তৈরি করতে পারেন কাঁচা আমের টক ডাল। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-

তৈরি করতে যা লাগবে

মসুর ডাল- ১ কাপ

কাঁচা আম- ১টি

কাঁচা মরিচ- ৩-৪টি

হলুদ গুঁড়া- অল্প

পেঁয়াজ কুচি- ১/৪ কাপ

রসুন কুচি- কয়েক কোয়া

শুকনো মরিচ- ২টি

পানি- পরিমাণমতো

তেল- পরিমানমতো

লবণ- স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন

ডাল ধুয়ে সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করে নিন। আমের খোসা ছাড়িয়ে ধুয়ে টুকরো করে কেটে নিন। এবার ডাল সেদ্ধ হয়ে গেলে ভালো করে ঘুটে নিয়ে তাতে কাঁচা মরিচ ফালি ও পরিমাণমতো লবণ মেশান। এরপর আমের টুকরাগুলো দিয়ে দিন। ফুটিয়ে নিন যতক্ষণ না আমের টুকরাগুলো সেদ্ধ হয়। এবার কড়াইতে তেল গরম করে তাতে রসুন কুচি, পেঁয়াজ কুচি ও শুকনো মরিচ ফোড়ন দিন। ফোড়ন হয়ে গেলে তা ডালে দিয়ে দিন। ফোড়ন দেওয়ার আগেই ডালের চুলা বন্ধ করে দেবেন। কারণ ফোড়ন যোগ করার পর ডাল জ্বাল করলে স্বাদ কমে যায়। এবার নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবশেন করুন সুস্বাদু কাঁচা আমের টক ডাল।

খেজুর না কি গুড়, ওজন কমানোর জন্য কোনটি বেশি ভালো?

পরিশোধিত চিনি থেকে দূরে সরে এসেও মিষ্টি খাওয়ার আকাঙ্ক্ষা মেটানোর চেষ্টায় প্রাকৃতিক মিষ্টির জনপ্রিয়তা দিন

ময়দা খাওয়া বন্ধ করলে শরীরে যা ঘটে

ময়দা এমন একটি উপাদান যা আমরা বেশিরভাগ সময়ে কোনো দ্বিধা ছাড়াই খেয়ে থাকি। রুটি, বিস্কুট,

“রোজেলা ফুলের পানীয় - এক চুমুকেই সতেজতা” শুরুর কথা

রোজেলা  মালভেসি পরিবারের পাটজাতীয় একটি ফসল যার বৈজ্ঞানিক নাম Hibiscus sabdariffa L.। রোজেলা আফ্রিকার পশ্চিমাঞ্চল

প্লাস্টিক ব্যবহার না করে যেভাবে খাবার সংরক্ষণ করবেন

পরিবেশবান্ধব জীবনযাপন গ্রহণ করার সবচেয়ে সহজ উপায়ের মধ্যে একটি হলো রান্নাঘরে ব্যবহৃত প্লাস্টিকের পরিমাণ কমানো।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ইসরায়েলি বোমা হামলায় প্রাণ গেল বাংলাদেশির

উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা

সংসদে আপত্তি সত্ত্বেও বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মার্কিন কংগ্রেসে ট্রাম্পকে অপসারণের দাবি জোরালো হচ্ছে

নতুন দায়িত্ব পেলেন প্রণয় ভার্মা

একাই ৯ উইকেট নিয়ে ব্রাজিলিয়ান পেসারের বিশ্বরেকর্ড

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত হবে দেশ

শাহজালালে কোটি টাকার সোনা ও বিদেশি মুদ্রাসহ ধরা হজ কাফেলার মোয়াল্লেম

সংরক্ষিত নারী আসনের প্রার্থী বাছাইয়ে যেসব বিষয়কে গুরুত্ব দেবে বিএনপি

১৫ এপ্রিলের মধ্যে এলপিজি-এলএনজি নিয়ে দেশে আসছে পাঁচ জাহাজ

রাতভর হামলা-পাল্টা হামলা চলেছে ইসরায়েল-লেবাননের মধ্যে

সামনের সারিতে বসে বিশ্বকাপের ম্যাচ দেখতে লাগবে ৫ লাখ টাকা

ঝালকাঠিতে দেখা দিয়েছে হামের উপসর্গ, হাসপাতালে ভর্তি ১৪ জন

বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যার্টনি জেনারেল

বাংলাদেশ সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ডের স্কোয়াডে পরিবর্তন

হরমুজ থেকে টোল আদায় আন্তর্জাতিক আইনবিরোধী: যুক্তরাজ্য

অ্যাতলেটিকোর কাছে হারের পর উয়েফাকে নালিশ দিলো বার্সেলোনা

পাওনা টাকার কথা বলে ডেকে নিয়ে অটোরিকশা চালককে হত্যা