ই-পেপার শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

৮ মাসে বাণিজ্য ঘাটতি ২ লাখ ৭ হাজার কোটি টাকারও বেশি

আমার বার্তা অনলাইন:
১০ এপ্রিল ২০২৬, ০৯:২৬

সাম্প্রতিক সময়ে পণ্য আমদানি ও আমদানি ব্যয় বাড়ার বিপরীতে রপ্তানি প্রবৃদ্ধি কমে যাওয়ায় দেশে বাণিজ্য ঘাটতি বাড়ছে। সর্বশেষ চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে প্রায় ১৭ বিলিয়ন ডলার। যার মধ্যে ফেব্রুয়ারিতে মাত্র এক মাসের ব্যবধানে বাণিজ্য ঘাটতি বেড়েছে ৩ দশমিক ১৩ বিলিয়ন ডলার বা ৩১৩ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ব্যালান্স অব পেমেন্টস (বিওপি) সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) দেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১ হাজার ৬৯১ কোটি ৩ লাখ ডলার (প্রায় ১৭ বিলিয়ন ডলার)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২ লাখ ৭ হাজার কোটি টাকার বেশি। আর চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) এই ঘাটতির পরিমাণ ছিল ১ হাজার ৩৭৭ কোটি ৯ লাখ ডলার। সে হিসেবে এক মাসেই বাণিজ্য ঘাটতি বেড়েছে ৩১৩ কোটি ডলার বা প্রায় ৩৮ হাজার ৫০০ কোটি টাকা।

একই সঙ্গে আগের অর্থবছরের তুলনায়ও বাণিজ্য ঘাটতি বেড়েছে উল্লেখযোগ্যভাবে। তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) দেশের বাণিজ্য ঘাটতি ছিল ১ হাজার ৩৭০ কোটি ৬ লাখ ডলার বা ১৩ দশমিক ৭০ বিলিয়ন ডলার। আর চলতি ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৯১ কোটি ৩ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে বাণিজ্য ঘাটতি বেড়েছে ৩২০ কোটি ডলার বা ৩ দশমিক ২০ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি হয়েছে ২ হাজার ৯২৬ কোটি ১ লাখ ডলারের। অন্যদিকে, একই সময়ে আমদানি ব্যয় হয়েছে ৪ হাজার ৬১৭ কোটি ৪ লাখ ডলার। ফলে এই সময়ে রপ্তানি আয়ের তুলনায় আমদানি ব্যয় বেশি হয়েছে ১ হাজার ৬৯১ কোটি ৩ লাখ ডলার, যা বাণিজ্য ঘাটতির পরিমাণকে বাড়িয়ে দিয়েছে।

চলতি হিসাবেও ঘাটতি বেড়েছে

বাণিজ্য ঘাটতির প্রভাব পড়েছে দেশের চলতি হিসাব বা কারেন্ট অ্যাকাউন্টেও। তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) চলতি হিসাবে ঘাটতি ছিল ৩১ কোটি ৯ লাখ ডলার। তবে অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) এই ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ১০০ কোটি ডলারে। অর্থাৎ এক মাসেই চলতি হিসাবের ঘাটতি বেড়েছে প্রায় ৭০ কোটি ডলার।

চলতি হিসাব বা কারেন্ট অ্যাকাউন্ট একটি দেশের ব্যালান্স অব পেমেন্টসের গুরুত্বপূর্ণ অংশ। এতে পণ্য ও সেবার নিট বাণিজ্য, বিদেশ থেকে আসা আয় এবং প্রবাসী আয়ের মতো চলতি হস্তান্তর অন্তর্ভুক্ত থাকে।

আর্থিক হিসাবে উদ্বৃত্ত বেড়েছে

অন্যদিকে, আর্থিক হিসাবে উদ্বৃত্ত বেড়েছে উল্লেখযোগ্যভাবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) বাংলাদেশের আর্থিক হিসাবে উদ্বৃত্ত ছিল ১৯০ কোটি ৭ লাখ ডলার। তবে অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) তা বেড়ে দাঁড়িয়েছে ৪০৮ কোটি ৩ লাখ ডলারে। খাত সংশ্লিষ্টরা বলছেন, ট্রেড ক্রেডিট পরিস্থিতির উন্নতি এবং বিদেশি সহায়তার নিট প্রবাহ বাড়ার কারণে আর্থিক হিসাবে এই উন্নতি হয়েছে।

ট্রেড ক্রেডিটেও উদ্বৃত্ত বেড়েছে

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে ট্রেড ক্রেডিটে ১০৩ কোটি ১ লাখ ডলারের উদ্বৃত্ত ছিল। তবে জুলাই-ফেব্রুয়ারি সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ২৫৬ কোটি ২ লাখ ডলারে।

ট্রেড ক্রেডিট হলো এমন একটি ব্যবস্থা যেখানে পণ্য বা সেবা এখন গ্রহণ করা হলেও এর মূল্য পরবর্তীতে পরিশোধ করা হয়। ব্যালান্স অব পেমেন্টসের হিসাবে এটি স্বল্পমেয়াদি মূলধন প্রবাহ হিসেবে বিবেচিত হয়, কারণ এটি সরাসরি পণ্য আমদানির অর্থায়নের সঙ্গে সম্পর্কিত।

সার্বিক লেনদেনের ভারসাম্যে উন্নতি

তবে আলোচ্য সময়ে দেশের সার্বিক লেনদেনের ভারসাম্যে উন্নতি হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) সার্বিক লেনদেনের ভারসাম্যে উদ্বৃত্ত ছিল ১২৮ কোটি ৩৬ লাখ ডলার। আর অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) তা বেড়ে দাঁড়িয়েছে ৩৪২ কোটি ৭ লাখ ডলারে। বিশ্লেষকদের মতে, আর্থিক হিসাবে উদ্বৃত্ত বাড়ায় সার্বিক লেনদেনের ভারসাম্যে ইতিবাচক প্রভাব পড়েছে।

চেঞ্জ ইনিশিয়েটিভের রিসার্চ ফেলো ও অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জনি বলেন, আমাদের দেশের বাণিজ্য ঘাটতির অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত আমদানিনির্ভরতা। এর সঙ্গে যোগ হয়েছে বৈশ্বিক অর্থনৈতিক সংকট। বিশেষত, ইরান যুদ্ধ এই সংকটকে আরও তীব্র করেছে। এছাড়া নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের ব্যবসা-বাণিজ্য উন্নয়নে এখনো দৃশ্যমান কোনো কার্যক্রম বা পদক্ষেপ লক্ষ্যণীয় হয়নি। ফলে সামনের দিনগুলোতে বাণিজ্য ঘাটতির পরিমাণ আরও বেড়ে যাবে বলে আশঙ্কা করা যাচ্ছে।

আমার বার্তা/এমই

১৫ এপ্রিলের মধ্যে এলপিজি-এলএনজি নিয়ে দেশে আসছে পাঁচ জাহাজ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরেই জ্বালানি সরবরাহ নিয়ে চাপের মধ্যে ছিল বাংলাদেশ। তবে যুদ্ধবিরতি

বাজারে গায়েব সয়াবিনের বোতল, সোনালী মুরগির রেকর্ড দাম

বাজারে হঠাৎ তীব্র সংকট দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের; বিশেষ করে প্রায় দোকানেই অনেক চেয়েও

ব্যাংক লেনদেনে কর আরোপের চিন্তা করছে সরকার: এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, ব্যাংক লেনদেনের ওপর কর আরোপ

মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশের প্রকৃত জিডিপি কমতে পারে ১.২ শতাংশ

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতায় সৃষ্ট জ্বালানি সংকটের প্রভাবে বাংলাদেশের অর্থনীতি চাপে পড়তে পারে। ফলে দেশের প্রকৃত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মার্কিন কংগ্রেসে ট্রাম্পকে অপসারণের দাবি জোরালো হচ্ছে

নতুন দায়িত্ব পেলেন প্রণয় ভার্মা

একাই ৯ উইকেট নিয়ে ব্রাজিলিয়ান পেসারের বিশ্বরেকর্ড

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত হবে দেশ

শাহজালালে কোটি টাকার সোনা ও বিদেশি মুদ্রাসহ ধরা হজ কাফেলার মোয়াল্লেম

সংরক্ষিত নারী আসনের প্রার্থী বাছাইয়ে যেসব বিষয়কে গুরুত্ব দেবে বিএনপি

১৫ এপ্রিলের মধ্যে এলপিজি-এলএনজি নিয়ে দেশে আসছে পাঁচ জাহাজ

রাতভর হামলা-পাল্টা হামলা চলেছে ইসরায়েল-লেবাননের মধ্যে

সামনের সারিতে বসে বিশ্বকাপের ম্যাচ দেখতে লাগবে ৫ লাখ টাকা

ঝালকাঠিতে দেখা দিয়েছে হামের উপসর্গ, হাসপাতালে ভর্তি ১৪ জন

বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যার্টনি জেনারেল

বাংলাদেশ সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ডের স্কোয়াডে পরিবর্তন

হরমুজ থেকে টোল আদায় আন্তর্জাতিক আইনবিরোধী: যুক্তরাজ্য

অ্যাতলেটিকোর কাছে হারের পর উয়েফাকে নালিশ দিলো বার্সেলোনা

পাওনা টাকার কথা বলে ডেকে নিয়ে অটোরিকশা চালককে হত্যা

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন

শেরপুর-৩ আসনে ভূমিধস বিজয় বিএনপির রুবেলের

ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

সংসদে নতুন ইতিহাস, একদিনেই ৩১ বিল পাস