ই-পেপার শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

অ্যাতলেটিকোর কাছে হারের পর উয়েফাকে নালিশ দিলো বার্সেলোনা

আমার বার্তা অনলাইন
১০ এপ্রিল ২০২৬, ১২:৩৬

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ন্যু ক্যাম্পে অপ্রত্যাশিত দিন দেখেছে বার্সেলোনা। তবে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারের পর তারা রেফারির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে উয়েফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে। অ্যাতলেটিকোর ফুটবলার ইচ্ছাকৃত হ্যান্ডবল করায় পেনাল্টি প্রাপ্য ছিল দাবি করে কাতালানরা ম্যাচ অফিসিয়ালদের নিয়ে এমন পদক্ষেপ নিলো।

ম্যাচের ৫৪ মিনিটে ঘটে ওই বিতর্কিত ঘটনা। বার্সেলোনার দাবি– খেলা পুনরায় শুরুর পর অ্যাতলেটিকোর ডিফেন্ডার মার্ক পুবিল ছয় গজ বক্সের মধ্যে বল হাতে তুলে নিয়ে গোলরক্ষক হুয়ান মুসোর কাছে পাঠান। যা স্পষ্ট পেনাল্টি হওয়া উচিত ছিল। তবে রেফারি ইস্টভান কোভ্যাকস খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন এবং ভিএআর (ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি) টিমও তাকে মনিটরে ডাকেনি। যা দেখে তীব্র প্রতিক্রিয়া দেখায় বার্সেলোনার ডাগআউট।

যা নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিতে স্প্যানিশ চ্যাম্পিয়নরা জানিয়েছে, ‘অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের একটি ঘটনায় বার্সেলোনার আইনি বিভাগ আজ (গতকাল বৃহস্পতিবার) উয়েফার কাছে একটি অভিযোগ দাখিল করেছে। যা একটি নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে। ম্যাচের ৫৪তম মিনিটে খেলা পুনরায় শুরু হওয়ার পর প্রতিপক্ষের এক খেলোয়াড় নিজেদের বক্সে বল তুলে নেন এবং এর জন্য তাকে কোনো শাস্তি দেওয়া হয়নি।’

বার্সার দাবি– ‘রেফারির সিদ্ধান্ত এবং ভিএআরের হস্তক্ষেপ না করা একটি বড় ধরনের ভুল। আমরা এ বিষয়ে তদন্ত শুরু এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ভুল স্বীকার ও যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি।’ এমন ঘটনা অবশ্য এর আগেও দেখা গেছে। ২০২৪ সালের এপ্রিলে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে আর্সেনাল একই ধরনের ঘটনায় পেনাল্টি পায়নি।

তবে ২০২৪ সালের আরেক ম্যাচে ক্লাব ব্রুগের বিপক্ষে অ্যাস্টন ভিলা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ও ডিফেন্ডার ট্রায়োনে মিংগস–ও একই ঘটনার জন্ম দেন, ওই ঘটনায় পেনাল্টির সিদ্ধান্ত দেয় ভিএআর।

ডিফেন্ডার পাউ কুবারসিকে দেখানো রেফারির লাল কার্ড নিয়েও বিতর্ক রয়েছে। ওই ঘটনার পর দ্বিতীয়ার্ধে ১০ জন নিয়ে খেলেছে বার্সেলোনা

কোয়ার্টারের প্রথম লেগে ২-০ ব্যবধানে হেরে ব্যাকফুটে রয়েছে বার্সেলোনা। দ্বিতীয় লেগ হবে অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠ মেট্রোপলিটনে। আগামী মঙ্গলবার ফিরতি লেগে দুই গোলের ব্যবধান ঘুচিয়ে বার্সার জয়টা কঠিনই হবে।

আমার বার্তা/জেএইচ

একাই ৯ উইকেট নিয়ে ব্রাজিলিয়ান পেসারের বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে সেরা বোলিং ফিগারের বিশ্বরেকর্ড গড়লেন ব্রাজিল নারী দলের পেসার লরা কার্দোসো। পুরুষ

সামনের সারিতে বসে বিশ্বকাপের ম্যাচ দেখতে লাগবে ৫ লাখ টাকা

আসন্ন ফুটবল বিশ্বকাপে তিন ক্যাটাগরির টিকিটমূল্য প্রকাশ করে আগে থেকেই সমালোচিত ফিফা। কারণ ‘ডায়নামিক প্রাইসিং’

বাংলাদেশ সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ডের স্কোয়াডে পরিবর্তন

১৭ এপ্রিল থেকে সীমিত ওভারের দুই ফরম্যাটে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ঢাকা ও

বিশ্বকাপের দায়িত্ব পেলেন রেকর্ড সর্বোচ্চ রেফারি, আছেন নারী রেফারিও

১১ জুন থেকে ১৯ জুলাই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মার্কিন কংগ্রেসে ট্রাম্পকে অপসারণের দাবি জোরালো হচ্ছে

নতুন দায়িত্ব পেলেন প্রণয় ভার্মা

একাই ৯ উইকেট নিয়ে ব্রাজিলিয়ান পেসারের বিশ্বরেকর্ড

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত হবে দেশ

শাহজালালে কোটি টাকার সোনা ও বিদেশি মুদ্রাসহ ধরা হজ কাফেলার মোয়াল্লেম

সংরক্ষিত নারী আসনের প্রার্থী বাছাইয়ে যেসব বিষয়কে গুরুত্ব দেবে বিএনপি

১৫ এপ্রিলের মধ্যে এলপিজি-এলএনজি নিয়ে দেশে আসছে পাঁচ জাহাজ

রাতভর হামলা-পাল্টা হামলা চলেছে ইসরায়েল-লেবাননের মধ্যে

সামনের সারিতে বসে বিশ্বকাপের ম্যাচ দেখতে লাগবে ৫ লাখ টাকা

ঝালকাঠিতে দেখা দিয়েছে হামের উপসর্গ, হাসপাতালে ভর্তি ১৪ জন

বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যার্টনি জেনারেল

বাংলাদেশ সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ডের স্কোয়াডে পরিবর্তন

হরমুজ থেকে টোল আদায় আন্তর্জাতিক আইনবিরোধী: যুক্তরাজ্য

অ্যাতলেটিকোর কাছে হারের পর উয়েফাকে নালিশ দিলো বার্সেলোনা

পাওনা টাকার কথা বলে ডেকে নিয়ে অটোরিকশা চালককে হত্যা

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন

শেরপুর-৩ আসনে ভূমিধস বিজয় বিএনপির রুবেলের

ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

সংসদে নতুন ইতিহাস, একদিনেই ৩১ বিল পাস