ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

এলজিইডিতে স্থবিরতা কাটাতে বড় পদক্ষেপ: ১৯৭ প্রকৌশলীকে নির্বাহী দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক:
০২ এপ্রিল ২০২৬, ২২:৫১

দীর্ঘদিন ধরে চলমান জনবল সংকট নিরসনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। ১৯৭ জন সিনিয়র সহকারী প্রকৌশলীকে নির্বাহী প্রকৌশলীর শূন্য পদে চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে। এ বিষয়ে আজ (২ এপ্রিল ২০২৬) স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শূন্য পদে দ্রুত জনবল নিয়োজিত করে চলমান উন্নয়ন কার্যক্রমে গতি আনাই এ উদ্যোগের মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে নির্বাহী প্রকৌশলীর উল্লেখযোগ্য সংখ্যক পদ শূন্য থাকায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতি দেখা দিচ্ছিল।

এলজিইডি দেশের অন্যতম বৃহৎ প্রকৌশল প্রতিষ্ঠান, যা স্বাধীনতার পর থেকে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সড়ক, সেতু ও অন্যান্য অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সংস্থাটি দেশের যোগাযোগ ব্যবস্থার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, চলতি দায়িত্ব প্রদানের এ সিদ্ধান্ত সাময়িকভাবে জনবল ঘাটতি পূরণে সহায়ক হবে এবং চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করবে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, “চলতি দায়িত্ব ও অতিরিক্ত দায়িত্ব প্রদান বিধিমালা, ২০২৩ অনুযায়ী এ ধরনের দায়িত্বকে পদোন্নতি হিসেবে গণ্য করা হয় না।”

এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, প্রশাসনিক প্রক্রিয়া আরও গতিশীল হলে ভবিষ্যতে স্থায়ী পদোন্নতির মাধ্যমে জনবল কাঠামো আরও শক্তিশালী করা সম্ভব হবে।

আমার বার্তা/এমই

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর ২১ কর্মকর্তার বিদেশ সফর নিয়ে একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদকে ‘অসত্য,

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আমলে দেশের মানুষ কেন ভালো থাকল, শুধু এই কারণেই

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশে কোনো ধরনের তেলের সংকট নেই। সরকার আগাম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন