ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলের সুবিধা দিতে ইরা‌নকে অনুরোধ

আমার বার্তা অনলাইন
১৩ এপ্রিল ২০২৬, ১১:৩৪

হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজ নিরাপদে চলাচলের সুবিধা পে‌তে ইরা‌নকে অনু‌রোধ ক‌রে‌ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ। রোববার (১২ এ‌প্রিল) ঢাকায় নিযুক্ত ইরা‌নের রাষ্ট্রদূত জ‌লিল জাহানাবাদীর সঙ্গে এক বৈঠকে তিনি এই অনু‌রোধ ক‌রেন।

এ দিন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত বৈঠকে তারা দ্বিপাক্ষিক বিষয়াবলি এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। উভয় পক্ষই এই অঞ্চলে এবং এর বাইরে শান্তি ও স্থিতিশীলতার গুরুত্বের ওপর জোর দেন।

প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশগামী জাহাজগুলোর নিরাপদ চলাচল সহজতর করার বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ করেন। তিনি রাষ্ট্রদূতকে তার দায়িত্ব পালনে বাংলাদেশের পূর্ণ সহযোগিতার আশ্বাসও দেন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় বিপ্লবী ছাত্র পরিষদ আয়োজিত ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের শহীদ শিক্ষার্থীদের স্মরণ: মার্কিন-ইসরায়েলি যুদ্ধাপরাধের বিচার ও জবাবদিহিতা দাবি’ শীর্ষক এক শোক সমাবেশ ও যুদ্ধাপরাধবিরোধী প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন ইরানি রাষ্ট্রদূত।

সেখা‌নে দেওয়া বক্ত‌ব্যে রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী বলেছেন, যুদ্ধাবস্থার জন্য অনেক জাহাজ হরমুজ প্রণালীতে অপেক্ষায় আছে।

বাংলাদেশের কিছু জাহাজও হরমুজ প্রণালীতে আটকে পড়েছে। আমরা বাংলাদেশকে সহযোগিতা করব। বাংলাদেশের জাহাজ ছাড়ার ব্যবস্থা করব। অতি দ্রুত জাহাজগুলো হরমুজ প্রণালী পাড়ি দিতে পারবে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলাপ করে আমরা ব্যবস্থা নেব।

উল্লেখ‌্য, ইরান যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালীর ভেতরে পারস্য উপসাগরে আটকা পড়েছিল বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। বুধবার ভোরে ইরান–যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির পর আটকে থাকা জাহাজটি হরমুজ পার হওয়ার জন্য যাত্রা শুরু করে। তবে বৃহস্পতিবার রাতে জাহাজটির নাবিকেরা ইরানের বাহিনীর কাছে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি চেয়ে পাননি।

ইন্টারনেট সস্তা না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের উচ্চমূল্য দেশের ডিজিটাল রূপান্তর ও সামগ্রিক উন্নয়নের অন্যতম বড় বাধা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ

বিচারপতি মইনুলসহ সদ্য বিদায়ী ৫ মানবাধিকার কমিশনারের খোলা চিঠি

মানবাধিকার কমিশন অধ্যাদেশ সংসদে পাস না হওয়ার প্রেক্ষিতে সংসদে উপস্থাপিত ভুল তথ্যের জবাব, অধ্যাদেশগুলোর বিরুদ্ধে

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেনেডিক্টে

দেশকে বিক্রি করে বিএনপি কখনোই কোনো চুক্তি করবে না: হুমায়ুন কবির

বাংলাদেশকে বিক্রি করে বিএনপি কখনোই কোনো চুক্তি করবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ‘স্বৈরতন্ত্র’ পরিত্যাগ করলে চুক্তি হতে পারে: পেজেশকিয়ান

হেরোইন উদ্ধারের মামলায় দুই আসামির যাবজ্জীবন, এক নারী খালাস

কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বাউলশিল্পী আবুল সরকার

ইন্টারনেট সস্তা না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়: বিটিআরসি চেয়ারম্যান

বিচারপতি মইনুলসহ সদ্য বিদায়ী ৫ মানবাধিকার কমিশনারের খোলা চিঠি

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট

দেশকে বিক্রি করে বিএনপি কখনোই কোনো চুক্তি করবে না: হুমায়ুন কবির

সিসা আর মদের আড্ডা ভাঙল পুলিশের অভিযানে, বনানীতে আটক ৪

ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ

ট্রাম্পের নৌ অবরোধের হুমকি ‘অত্যন্ত হাস্যকর’: শাহরাম ইরানি

গণভোটের রায় না মানলে সংকটে পড়বে দেশ: শিশির মনির

দর্শনা থেকে আড়াই কোটির টাকার ১০টি স্বর্ণের বারসহ একজন আটক

বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি

শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে ড. ইউনূসের বিরুদ্ধে আবেদন

ফরিদপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে খাদে উল্টে পড়ল বাস, হতাহত ২৬

হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলের সুবিধা দিতে ইরা‌নকে অনুরোধ

দেশের বিশিষ্ট গুণীজনদের দেয়া হয় ‘ময়ূরপঙ্খী মেডেল অব অ্যাচিভমেন্ট’ সম্মানা 

কৃষক কার্ড কৃষিতে আনছে নতুন দিনের বার্তা

উসাইন বোল্টের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন গাউট

হজযাত্রীদের জন্য হজ ভিসা বাধ্যতামূলক করল সৌদি আরব