ই-পেপার মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

আমার বার্তা অনলাইন:
২১ এপ্রিল ২০২৬, ১৮:৩৮
সম্পাদক-মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। ছবি: সংগৃহীত

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণমাধ্যমের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সচিবালয়ের নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

নোয়াব সভাপতি ও দৈনিক মানবজমিনপত্রিকার সম্পাদক মতিউর রহমানের নেতৃত্বে বৈঠকে বিভিন্ন পত্রিকার মালিক ও প্রকাশকরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা সংবাদপত্র শিল্পের বিভিন্ন সংকট তুলে ধরেন এবং সরকারের সহযোগিতা কামনা করেন। বর্তমানে সরকারের উদার গণতন্ত্রের পথে হাঁটা অব্যাহত থাকলে নোয়াবের সমর্থন থাকবে বলেও জানিয়েছে সংগঠনটি।

বৈঠক শেষে নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী জানান, সংবাদপত্র শিল্প বর্তমানে অর্থনৈতিক চাপসহ নানা সংকটের মধ্যে রয়েছে। এসব বিষয়ে প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে কথা শুনেছেন এবং বেশ কিছু দাবি-দাওয়ার বিষয়ে একমত হয়েছেন।

জ্যেষ্ঠ এই সাংবাদিক জানান, গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। গ্রেপ্তারকৃত সাংবাদিকদের বিরুদ্ধে মামলা নিয়েও আলোচনা হয় বৈঠকে। এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, কেউ বিনা কারণে কারাবন্দি রয়েছেন কি না বা হয়রানির শিকার হয়েছেন কি না, তা খতিয়ে দেখা হবে।

মতিউর রহমান চৌধুরী জানান, বৈঠকে নিয়মিত সংলাপের বিষয়েও সিদ্ধান্ত হয়। শেখ হাসিনার শাসনামলে একবার এবং অন্তর্বর্তী সরকারের সময়ে একবার সম্পাদক ও মালিকদের সঙ্গে বৈঠক হলেও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি তিন মাসে একবার সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন বলে আশ্বাস দিয়েছেন।

বৈঠক তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

সংসদের কেনাকাটায় অনিয়মের অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি

জাতীয় সংসদের কেনাকাটায় বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে নড়েচড়ে

উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি: সংসদে প্রতিমন্ত্রী

উপজেলা পরিষদগুলোতে এখন থেকে জাতীয় সংসদ সদস্যদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বিশেষ ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুত

বিএনপির আমলে ব্যাংক-শেয়ারবাজার লুটপাট নিয়ে প্রশ্ন ওঠেনি: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক সমঝোতার কোনো সুযোগ নেই। বিএনপি যখনই

গুটিকয়েক ব্যক্তির হাতে দেশের মানুষকে জিম্মি হতে দেবে না সরকার

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার গুটিকয়েক ব্যক্তির হাতে ১৮ কোটি মানুষকে জিম্মি হতে দেবে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইউপি চেয়ারম্যান কে অবরুদ্ধ

সংসদের কেনাকাটায় অনিয়মের অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি

বনানীতে ডিএনসির অভিযানে ৪ কেজি শিশা জব্দ, পালাল মালিকপক্ষ

আ.লীগ থেকেও এমপি হতে চেয়েছিলেন বিএনপির মনোনয়ন পাওয়া সুবর্ণা ঠাকুর

দেড় মাসের শিশু সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি: সংসদে প্রতিমন্ত্রী

বিএনপির আমলে ব্যাংক-শেয়ারবাজার লুটপাট নিয়ে প্রশ্ন ওঠেনি: অর্থমন্ত্রী

খাঁটিহাতা হাইওয়ে থানা কর্তৃক ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

গুটিকয়েক ব্যক্তির হাতে দেশের মানুষকে জিম্মি হতে দেবে না সরকার

কলেজছাত্র ইকবাল হত্যাকাণ্ডে ৭ জনের মৃত্যুদণ্ড, দুই নারীর কারাদণ্ড

‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ

এসএসসির প্রথম দিনে সারাদেশে ৬ বহিষ্কার ও সাড়ে ২৫ হাজার অনুপস্থিত

সংকটে থাকা উৎপাদনশীল খাতের জন্য আলাদা কর্মপরিকল্পনা: অর্থমন্ত্রী

আর্থিক খাত সংস্কারে উদ্যোগ নিচ্ছে সরকার, মার্চে কমেছে মূল্যস্ফীতি: অর্থমন্ত্রী

ডিএসইর সক্ষমতা জানতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর কার্যালয় পরিদর্শন

সৌদি থেকে এক লাখ টন ক্রুড নিয়ে বাংলাদেশের পথে ‘এমটি নিনেমিয়া’

স্ত্রীর নির্বাচিত হওয়ার সমালোচনার প্রতিক্রিয়ায় যা বললেন জিল্লুর রহমান

বর্তমানে বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি

ঋণখেলাপিদের সঙ্গে কোনো সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী