ই-পেপার বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

মক্কায় ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা

আমার বার্তা অনলাইন
১৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৪

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে মক্কা ও সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানের নিরাপত্তা ও পবিত্রতা রক্ষায় দেশটির প্রতি সংহতি প্রকাশ করেছে ঢাকা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানায়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ মক্কা আল-মুকাররমা ও সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানের পবিত্রতার প্রতি গভীর শ্রদ্ধা পুনর্ব্যক্ত করছে। এসব পবিত্র স্থান রক্ষায় সৌদি আরব ও দেশটির জনগণের প্রতি সংহতিও প্রকাশ করছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও পবিত্রতা সব সময় সম্পূর্ণভাবে সম্মান ও সুরক্ষিত রাখতে হবে।

বাংলাদেশের এ নিন্দা এমন সময়ে এলো, যখন সৌদি আরব ও ইয়েমেনের হুথিদের মধ্যে সামরিক উত্তেজনা বেড়েছে। সাম্প্রতিক সময়ে সৌদি ভূখণ্ডে একাধিক হামলার খবর পাওয়া গেছে। এর আগে গত ৮ সেপ্টেম্বরও সৌদি আরবকে লক্ষ্য করে হুথিদের হামলার নিন্দা জানিয়েছিল বাংলাদেশ।

এর আগে ইয়েমেনবিষয়ক সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছিলেন, মঙ্গলবার ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি হুথি ড্রোন মক্কার দক্ষিণের আকাশে শনাক্ত করা হয়। সৌদি কর্তৃপক্ষের দাবি, ড্রোনটি মক্কার নির্ধারিত নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ভূপাতিত করা হয়।

তবে মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টার অভিযোগ অস্বীকার করেছে হুথিরা। বুধবার হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, মক্কায় হামলার দাবি ‘ঘৃণ্য মিথ্যা’। তার দাবি, হুথিদের সামরিক অভিযানের লক্ষ্য তেল স্থাপনা ও সামরিক ঘাঁটি।

এদিকে পবিত্র মক্কা নগরী ও মসজিদুল হারামের নিরাপত্তা ও পবিত্রতা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার নিন্দা জানিয়েছে বাংলাদেশের বিভিন্ন ইসলামি সংগঠনও।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জী পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।  বুধবার

মালয়েশিয়ার শ্রমবাজার চালুর প্রক্রিয়া চলমান : সচিব

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ

প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে : মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাসের সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাসের সরবরাহ বেড়েছে বলে দাবি

একনেক সভায় অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প

রাজধানীর তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার (১৬ সেপ্টেম্বর)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের কর্মক্ষম মানুষে পরিণত করতে হবে : ইকরা প্রিন্সিপাল

মক্কায় ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা

কুমিল্লায় ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নূর জাহানের মৃত্যু

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

হারামাইনের নিরাপত্তা নিয়ে রাজনীতি নয় : চরমোনাই পীর

শিক্ষার্থীদের এআই-রোবটিক্সে দক্ষতা বাড়াতে হবে : শিক্ষামন্ত্রী

হেফাজত আমিরের গাড়িতে ধাক্কা, কী হলো জানুন

বারকাতের দুই ফ্ল্যাট ক্রোক, গাড়ি-ব্যাংক হিসাব ফ্রিজ

মালয়েশিয়ার শ্রমবাজার চালুর প্রক্রিয়া চলমান : সচিব

প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে : মাহদী আমিন

একনেক সভায় অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প

ভারতের হাতে সুইচ, যে কোনো সময় বিদ্যুৎ বন্ধ করতে পারে আদানি: রিজভী

প্রথম ধাপ: রাত ৮টার পর একাদশে ভর্তির ফল প্রকাশ

প্রতিটি শিশুর প্রতিভা বিকাশের আশ্রয়স্থল হবে শিশু একাডেমি

বরিশালে ইলিশ সরবরাহ বেড়ে দ্বিগুণ মণে দাম কমেছে ২০ হাজার টাকা

পবিত্র মক্কা নগরীতে হামলা চালানো হলে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব: জামায়াত আমির

মুজিব হত্যাকারীকে হস্তান্তর, জুলাই হত্যাকারীদের কেন নয়: ভারতকে রিজভী

সর্বজনীন পেনশনে আসছে বড় পরিবর্তন, মিলবে ঋণ-স্বাস্থ্যবিমা

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯, মামলা ৪৯

সাবেক সিটিটিসি প্রধানসহ ৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের