
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সরকার গঠনের এই আট মাসে কোনও গুম হয়নি, কোনও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি। কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাসী। বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা কোনও বেআইনি কাজ করিনি আর করবোও না।
সোমবার (১৬ নভেম্বর) বেলা ১২টায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘অনলাইন এডিটরস ফোরাম’-এর সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ উপস্থিত ছিলেন।
অনলাইন এডিটর ফোরামের উদ্দেশে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আপনাদের যে দাবি-দাওয়া আছে— নিবন্ধন এবং ক্রোড়পত্রের কথা বলেছেন, এটা খুবই যৌক্তিক। আমরা এটা নিয়ে কমিটি করার পর্যায়ে আছি। এটা রাতারাতি হয়ে যাবে না, কিছুটা সময় লাগবে। আমরা সবাই মিলে এই সিদ্ধান্ত নেবো।’
অনলাইন গণমাধ্যমের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। তবে এই সুযোগে যেন ইনিয়ে বিনিয়ে অনলাইন পোর্টালগুলোতে ফ্যাসিস্টকে প্রতিষ্ঠা না করা হয়।’

