ই-পেপার সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলাটা ছিল রাজনৈতিক বিষয়: মিরাজ

আমার বার্তা অনলাইন:
২৭ জুলাই ২০২৬, ১০:৩৬

নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ ক্রিকেট দল। সেসময় অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত মেনে নিলেও অবশেষে মুখ খুলেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। জানিয়েছেন সেই আসরে না খেলার মূল কারণ।

বর্তমানে তিনি ব্যস্ত পার করছেন শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগে। সেখানেই ভারতীয় সংবাদমাধ্যম রেভস্পোর্টজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়াটা রাজনৈতিক সিদ্ধান্ত। তিনি দাবি করেন, ক্রিকেটাররা সবাই ভারতে খেলতে রাজি ছিলেন, তাদের কোনো সমস্যা ছিল না।

লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে ভারতের সংবাদমাধ্যম রেভস্পোর্টজের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন তিনি, ‘সবাই জানে এটা ছিল রাজনৈতিক বিষয়। আমরা সবাই বিশ্বকাপে খেলার জন্য প্রস্তুত ছিলাম। আমাদের কোনো সমস্যা ছিল না ভারতে গিয়ে খেলার ব্যাপারে। প্রত্যেক ক্রিকেটার বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখে। অনেকের কাছেই ছিল এটা প্রথম সুযোগ। কিন্তু সেটি হাতছাড়া হয়ে গেছে। এই ব্যাপারে আমি আর বেশিকিছু বলতে চাই না। এটা ছিল সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত।’

ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক নিয়েও কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দীর্ঘদিন ধরেই কোনো দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন হচ্ছে না দুই দেশের মধ্যে। বিসিবি সভাপতি তামিম ইকবালের নেতৃত্বে চেষ্টা চলমান রয়েছে দুই দেশের বোর্ডের মধ্যে সম্পর্ক উন্নতিতে।

আশাবাদ ব্যক্ত করেন মিরাজ ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়ে। তিনি বলেন, ‘আমরা ভারতের বিপক্ষে সিরিজ নিয়ে অপেক্ষায় রয়েছি। দীর্ঘদিন তাদের বিপক্ষে খেলছি না আমরা। ঘরের মাঠে সিরিজটা উপভোগ করতে চাই ভালো ক্রিকেট খেলে।’

আগামী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি নিয়েও কথা বলেছেন মেহেদী হাসান মিরাজ। তার ভাষায়, ‘প্রত্যেক ক্রিকেটারের লক্ষ্য বিশ্বকাপে ভালো করা। সে জন্য নিজেদের আরও উন্নতি করতে হবে। দেশে কয়েকটি সিরিজ জিতেছি, এখন সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’

বিসিবির বর্তমান সভাপতি তামিম ইকবালের প্রশংসা করে মিরাজ বলেন, ‘তামিম ভাই দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। দেশের ক্রিকেটকে কীভাবে এগিয়ে নিতে হয়, তিনি জানেন। সভাপতি হিসেবে তিনি নতুন একটি কাঠামো গড়ে তোলার চেষ্টা করছেন। আশা করি, ভবিষ্যতে দেশের ক্রিকেট এতে উপকৃত হবে।’

ভিনিকে সর্বোচ্চ বেতন দেবে আর্সেনাল, কিন্তু গুনতে হবে রেকর্ড ফি!

রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের চুক্তি নবায়নের কোনো আভাস পাওয়া যাচ্ছে না। সেটা না হলে

কখনো মনে হয়নি জাতীয় দলের বাইরে আছি: সালাউদ্দিন

সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও জাতীয় দলের সঙ্গে ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। তবে এবার ভিন্ন দায়িত্ব নিয়ে

দিওমান্দেকে নিয়ে পরস্পরবিরোধী পোস্টে সোশ্যাল মিডিয়া যেন ‘যুদ্ধক্ষেত্র’

আরবি লাইপজিগ ফরোয়ার্ড ইয়ান দিওমান্দের জার্মান ক্লাব ছাড়ার গুঞ্জন দীর্ঘদিন ধরে চলছে। ফিফা বিশ্বকাপ শেষ

অস্ট্রেলিয়া সফরের দলে সৌম্য জাকের মুশফিক

অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ২৩ বছর পর আবার টেস্ট খেলবে বাংলাদেশ দল। ডারউইনে আগামী ১৩ আগস্ট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিনিকে সর্বোচ্চ বেতন দেবে আর্সেনাল, কিন্তু গুনতে হবে রেকর্ড ফি!

কখনো মনে হয়নি জাতীয় দলের বাইরে আছি: সালাউদ্দিন

মালদ্বীপের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ

সীমান্তে ফোনের তথ্য মুছে ফেলায় মার্কিন নাগরিকের বিরুদ্ধে মামলা

দিওমান্দেকে নিয়ে পরস্পরবিরোধী পোস্টে সোশ্যাল মিডিয়া যেন ‘যুদ্ধক্ষেত্র’

হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা

যুক্তরাষ্ট্রের সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে গুলিতে নিহত ২, আহত ৫ জন

প্রবাসীদের সমস্যা সমাধানে আরব আমিরাতের সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দীর্ঘ বিরতির পর আজ থেকে শুরু চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

ফেনী সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

অস্ট্রেলিয়া সফরের দলে সৌম্য জাকের মুশফিক

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলাটা ছিল রাজনৈতিক বিষয়: মিরাজ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন পথে হাঁটতে চায় বাংলাদেশ ব্যাংক

পর্দা নামছে নতুন কুঁড়ি স্পোর্টসের, বিকালে সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী

মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

সাময়িক যুদ্ধ বন্ধে বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

যতক্ষণ যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখবে, ততক্ষণ আমরাও শান্ত থাকব: ইরান