ই-পেপার সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

ফেনী সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

আমার বার্তা অনলাইন:
২৭ জুলাই ২০২৬, ১০:৪১
আপডেট  : ২৭ জুলাই ২০২৬, ১০:৪২

ফেনীর পরশুরাম সীমান্ত এলাকা দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

রোববার (২৬ জুলাই) উপজেলার কেতরাঙ্গা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, বিএসএফের সহায়তায় এক নারী ও তিন শিশুসহ মোট চারজনকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে দুপুর সাড়ে ৩টার দিকে কেতরাঙ্গা বিওপির নিয়মিত টহলদল শূন্যরেখার কাছে তাদের শনাক্ত করে। পরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেওয়া হয় এবং অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করা হয়।

বিজিবি আরও জানায়, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। একইসঙ্গে প্রয়োজনীয় নিরাপত্তা ও গোয়েন্দা তৎপরতা জোরদার রাখা হয়েছে।

এ বিষয়ে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবির আভিযানিক কার্যক্রমের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এর আগে, শনিবার পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের পশ্চিম সাহেবনগর সীমান্তে ছয় নারী ও এক শিশুসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। ওই ঘটনাও বিজিবির টহলদল প্রতিহত করে।

হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা

বাগেরহাটের মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের শৌচাগার (বাথরুম) ও পরিত্যক্ত ভবনে মিলেছে স্তূপ করা বিপুল পরিমাণ সরকারি

বাঁশখালীতে কোস্টগার্ডের অভিযানে ট্রলিং বোট জব্দ, আটক ১৬ জেলে

চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও সামুদ্রিক মাছ জব্দসহ ১৬ জনকে আটক

কিশোর নাইমকে ‘ইয়াবা চুরির’ অপবাদে হত্যা: গণপিটুনিতে নিহত সন্ত্রাসী ইরান

দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ডে নুরুল ইসলাম

পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবককে গাছে বেঁধে কুপিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর পূবাইলে অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনার জেরে জুয়েল (২৫) নামে এক যুবককে গাছের সঙ্গে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কখনো মনে হয়নি জাতীয় দলের বাইরে আছি: সালাউদ্দিন

মালদ্বীপের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ

সীমান্তে ফোনের তথ্য মুছে ফেলায় মার্কিন নাগরিকের বিরুদ্ধে মামলা

দিওমান্দেকে নিয়ে পরস্পরবিরোধী পোস্টে সোশ্যাল মিডিয়া যেন ‘যুদ্ধক্ষেত্র’

হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা

যুক্তরাষ্ট্রের সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে গুলিতে নিহত ২, আহত ৫ জন

প্রবাসীদের সমস্যা সমাধানে আরব আমিরাতের সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দীর্ঘ বিরতির পর আজ থেকে শুরু চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

ফেনী সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

অস্ট্রেলিয়া সফরের দলে সৌম্য জাকের মুশফিক

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলাটা ছিল রাজনৈতিক বিষয়: মিরাজ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন পথে হাঁটতে চায় বাংলাদেশ ব্যাংক

পর্দা নামছে নতুন কুঁড়ি স্পোর্টসের, বিকালে সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী

মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

সাময়িক যুদ্ধ বন্ধে বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

যতক্ষণ যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখবে, ততক্ষণ আমরাও শান্ত থাকব: ইরান

২৭ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা