ই-পেপার সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

জিয়াউর রহমান গণতন্ত্র-উন্নয়নের ভিত্তি গড়ে দিয়েছিলেন: মির্জা ফখরুল

আমার বার্তা অনলাইন:
১৪ জুন ২০২৬, ১৮:৩৫

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু গণতন্ত্রে বিশ্বাস করতেন না, তিনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করেছিলেন। ১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ছিন্নভিন্ন রাজনৈতিক শক্তিগুলোকে একত্রিত করে তিনি গণতান্ত্রিক ধারাকে পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেন এবং পরে বিএনপি প্রতিষ্ঠা করেন।

রোববার (১৪ জুন) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘গণমাধ্যম ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী স্মরণে ‘জাতীয় প্রেসক্লাব’ এর আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, একটি শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্রকে টিকিয়ে রাখা সম্ভব নয়- এই উপলব্ধি থেকেই জিয়াউর রহমান বিএনপিকে একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন।

তিনি বলেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষ ও অর্থনৈতিক সংকটের পর আন্তর্জাতিক মহলে ‘বাস্কেট কেস’ হিসেবে পরিচিত বাংলাদেশকে ঘুরে দাঁড় করানোর চেষ্টা করেছিলেন জিয়াউর রহমান।

তিনি শুধু অর্থনীতির উন্নয়নেই নয়, মানুষের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। গ্রাম থেকে গ্রামে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে তিনি তাদের আস্থা অর্জন করেছিলেন।

বিএনপির মহাসচিব বলেন, জিয়াউর রহমানের জনপ্রিয়তা ও জনসম্পৃক্ততা ছিল অসাধারণ। সাধারণ মানুষ, কৃষক-শ্রমিক থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষ তার সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিল। তার শাহাদাতের পর লাখো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেই জনপ্রিয়তারই প্রমাণ।

তিনি আরও বলেন, কৃষি গবেষণা, শিল্পায়ন, সংস্কৃতি, খেলাধুলা ও শিক্ষা খাতের বিকাশে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। রেমিট্যান্স ও তৈরি পোশাক শিল্পের মতো অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোর ভিত্তি রচনাতেও তার ভূমিকা ছিল। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধিতেও তিনি সফল হয়েছিলেন।

মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমানের সবচেয়ে বড় শক্তি ছিল তার সততা। সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে তিনি দেশ পরিচালনায় অংশগ্রহণমূলক দৃষ্টিভঙ্গি অনুসরণ করতেন।

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জিয়াউর রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা হয়েছে। তবে ইতিহাস তাকে যথাযথ মর্যাদায় মূল্যায়ন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

গণমাধ্যম প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, বর্তমানে সংবাদমাধ্যম নানা চ্যালেঞ্জের মুখোমুখি। অনেক ক্ষেত্রে গণমাধ্যম তার স্বাধীন চরিত্র হারিয়ে ব্যবসায়িক স্বার্থের প্রভাবে পরিচালিত হচ্ছে। তিনি সাংবাদিকদের স্বাধীন, দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও সাংবাদিক সমাজের পাশে থাকবে।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াসহ বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা।

আমার বার্তা/এমই

সামষ্টিক অর্থনৈতিক চাপের মধ্যে কী করে বাজেট বাস্তবায়ন হবে

বাংলাদেশে ঘাটতি বাজেটের একটি সংস্কৃতি আছে এবং এই ঘাটতি পূরণ হয় অনেক বেশি হারে সুদে

এই বাজেট বিএনপি নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের

২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে সরকার ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভূক্তিমূলক অর্থনীতির অগ্রযাত্রা’ বললেও জাতীয় পার্টি এই বাজটকে

বেনজীরকে দেশে এনে শাস্তি দেয়াই হবে প্রকৃত অর্জন: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে

বিএনপি সরকারের বাজেটে শ্রমিক-কৃষকদের বিশেষ জায়গা হয়নি: সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বিএনপি সরকারের কথিত অন্তর্ভুক্তিমূলক বাজেটে দেশের প্রধান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারিভাবে নতুন পাটকল স্থাপন নয়, সব যাবে বেসরকারি ব্যবস্থাপনায়

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

সরকারের তোষামোদ নয় জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করছে ব্রিটেন

নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূতের ব‍্যতিক্রমী উদ‍্যোগ “ম‍্যাংগো ডিপ্লোমেসি”

বড়দিনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেয়ার আশা শিক্ষামন্ত্রীর

আন্দালিব রহমান পার্থ পেলেন আইন মন্ত্রণালয়-সম্পর্কিত নতুন দায়িত্ব

‘গ্রাম বাঁচলেই বাঁচবে বাংলাদেশ’: তারেক রহমানের নতুন রাজনৈতিক দর্শন

অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ পেলেন রপ্তানিকারকরা

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

সামষ্টিক অর্থনৈতিক চাপের মধ্যে কী করে বাজেট বাস্তবায়ন হবে

সাবেক আইজিপি বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: দুদক

ভারতের দূতকে তলব করে কড়া প্রতিবাদ জানালো বাংলাদেশ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট পেশ, ঘাটতি ২ লাখ কোটি টাকা

কৃষকের হাতের নাগালে দুই হাজার ছোট হিমাগার বানাবে সরকার

পুরোনো রেল নিলামে বিক্রি সম্ভব নয়, দুর্ঘটনা রোধে নেওয়া হচ্ছে পদক্ষেপ

নজরুল বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র ও গণমাধ্যম বিষয়ক কর্মশালা

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

রাজধানীর তিন বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর