ই-পেপার সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

ভিডিও কলে নবজাতকের কানে আজান দিলে সুন্নত আদায় হবে?

আমার বার্তা অনলাইন:
১৪ নভেম্বর ২০২৬, ১৩:২৯
আপডেট  : ১৪ নভেম্বর ২০২৬, ১৩:৩১

জন্মের পর মুসলিম নবজাতককে পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রথমেই তার কানে আজান দেওয়া হয়। শিশুর কানে আজান ও ইকামত দেওয়া মুস্তাহাব। এ ব্যাপারে বেশির ভাগ ওলামায়ে কেরাম একমত। রাসুল (সা.) নিজেও তার নাতি হাসান (রা.)-এর কানে আজান দিয়েছিলেন।

উবাইদুল্লাহ ইবনে আবু রাফি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ফাতিমা (রা.) যখন আলীর (রা.) ছেলে হাসানকে (রা.) প্রসব করলেন, তখন রাসুল (সা.) তার কানে নামাজের আজানের মতো আজান দিয়েছিলেন। (আবু দাউদ, হাদিস, ৫১০৫)

আরেক হাদিসে রাসুল (সা.) ইরশাদ করেছেন, যার সন্তান হয়, সে যেন তার ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেয়। (শুআবুল ইমান, হাদিস, ৮৬১৯)।

ভিডিও কলে নবজাতকের কানে আজান দেওয়ার বিধান

হাদিসে নবজাতকের কানে আজান দেওয়ার যে বিষয়টি বর্ণিত হয়েছে, তা সরাসরি আজান দেওয়ার ক্ষেত্রে বর্ণিত হয়েছে। তাই সরাসরি আজান দেওয়া মুস্তাহাব। তাই কেউ ভিডিও কলের মাধ্যমে নবজাতকের কানে আজান দিলে সরাসরি আজান দেওয়ার সুন্নত আদায় হয়েছে বলে গণ্য হবে না। কারণ, নবজাতকের কানে সরাসরি আজান দেওয়াই মূল নিয়ম ও স্বাভাবিক পদ্ধতি। তাছাড়া নবজাতকের কানে যেভাবে আজান দেওয়ার নিয়ম তা সরাসরি দেওয়ার মাধ্যমেই সম্ভব; মোবাইলের মাধ্যমে নয়।

এ ক্ষেত্রে শিশুর পিতা, দাদা, কোনো মুরব্বি কিংবা নির্দিষ্ট কোনো আলেমের আজান দেওয়া আবশ্যক নয়; বরং যে কেউ শিশুর কানে সরাসরি আজান দিতে পারবেন। এমনকি প্রয়োজনে কোনো মহিলাও আজান দিতে পারবেন।

তবে বিশেষ পরিস্থিতিতে শিশুর কাছে উপস্থিত হয়ে আজান দেওয়া সম্ভব না হলে, ভিডিও কল বা মোবাইল ফোনের মাধ্যমে শিশুর কানে আজান দেওয়াতে শরিয়তের দৃষ্টিতে কোনো নিষেধাজ্ঞা নেই বলে প্রতীয়মান হয়। বিশেষত শিশুর পিতা বা অন্য কোনো নিকটাত্মীয় দূরে অবস্থান করলে ভিডিও কলের মাধ্যমে আজান দিতে পারেন। তবে এটিকে সরাসরি আজান দেওয়ার সমতুল্য বা বিশেষ ফজিলতপূর্ণ মনে করা যায় না।

তাই সম্ভব হলে শিশুর কাছে উপস্থিত থেকে সরাসরি আজান দেওয়াই উত্তম ও মূল পদ্ধতি। আর তা সম্ভব না হলে ভিডিও কলের মাধ্যমে আজান দেওয়াতে অসুবিধা নেই।

হজের বর্ধিত ও সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু

২০২৭ সালের হজে সৌদি আরবের বাড়িয়ে দেওয়া কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক

তাওহিদ মুমিনের শ্রেষ্ঠ সম্পদ

তাওহিদ অর্থ আল্লাহকে এক ও অদ্বিতীয় হিসেবে বিশ্বাস করা, তাঁর সত্তা, গুণাবলি, ক্ষমতা ও ইবাদতে

শিশুদের প্রতি নবীজির আদর

শিশুরা আল্লাহ তা’য়ালার দেয়া অমূল্য আমানত। তাদের প্রতি ভালোবাসা, মমতা, সঠিক শিক্ষা ও সুন্দর আচরণ

বাংলাদেশে আসছেন কে এই তাকি উসমানি

ইসলামি জ্ঞানচর্চা, ফিকহশাস্ত্র ও সমকালীন মুসলিম বিশ্বের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হলেন মুফতি মুহাম্মদ তাকি উসমানী।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৮২

জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী

থানায় বসেই হত্যার হুমকি পেলেন এনসিপির এমপি মাহমুদা মিতু

মিয়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৮০ টিয়া পাখি উদ্ধার, গ্রেপ্তার ২

যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ

পাঁচ ধাপে হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন: সানাউল্লাহ

আওয়ামী নাশকতা জামায়াত-এনসিপির দর কষাকষির হাতিয়ার: রাশেদ খাঁন

বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অস্তিত্ব নাই: তথ্যমন্ত্রী

পেছনের দরজা দিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ: রিজভী

৮ মাসে কোনও গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি: তথ্য প্রতিমন্ত্রী

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার

হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে জিয়াউল-ইনু-লতিফরা

সেনাবাহিনী থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জেনারেল জাকারিয়া ও তার স্ত্রী

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকেই নিতে হবে: যুক্তরাষ্ট্র

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বৃষ্টির সঙ্গে কমতে পারে তাপমাত্রা

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

হজের বর্ধিত ও সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু

শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যে সবজি খাবেন

আবার আইসিসির নির্বাচিত চেয়ারম্যান জয় শাহ