ই-পেপার শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

মিরপুর বিআরটিএ রুট পারমিট শাখায় ফয়েজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ!

ঘুষ ছাড়া মিলছে না সেবা
আনিছ মাহমুদ লিমন :
২৭ জানুয়ারি ২০২৬, ১৯:৩১

মিরপুর বিআরটিএ এর বর্তমান সহকারী পরিচালক রুট পারমিট শাখার ফয়েজের কর্মরত ছিলেন মিরপুর বিআরটিএর মোটরসাইকেল শাখায় পরিদর্শক হিসেবে পরে তিনি পদোন্নতি পেয়ে মিরপুর বিআরটিএতেই রুট পারমিট শাখায় যোগদান করেন, তারপরই শুরু হয় তার স্বেচ্ছাচারিতা ও ঘুষ বাণিজ্য তাতে অতিষ্ট সেবাগ্রহীতারা। মিরপুর বিআরটিএ তে দীর্ঘদিন ধরে থাকার কারণে একচেটিয়া রাজত্ব করে যাচ্ছেন।

সরেজমিনে তথ্য অনুসন্ধানে সেবাগ্রহীতারা সাংবাদিকদের বলেন এই ফয়েজ সাহেব যখন মোটরসাইকেল শাখায় ছিলেন তখন থেকেই তিনি দালাল সিন্ডিকেটের মাধ্যমে রামরাজত কায়েম করে আসছিলেন। আবার এখন বর্তমানে তিনি মিরপুর বিআরটিএতে পদোন্নতি পেয়ে রোড পারমিট শাখায় যোগদান করে একই ভাবে ঘুষ বাণিজ্য দালাল সিন্ডিকেট এর মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন রুট পারমিট শাখার সহকারী পরিচালক ফয়েজ। তার অন্ধকার সাম্রাজ্যের পুরো দায়িত্বে রয়েছে অফিস সহকারি মোঃ শাহীন সুলতান তিনি সব কিছু তদারকি করছেন তার জন্য এই অফিস সহকারী মোঃ শাহীন সুলতান কে মোটা অংকের একটা টাকার অংশ দিয়ে থাকেন তিনি। এই অফিস সহকারী মোঃ শাহীন সুলতান কর্মরত ছিলেন বিআরটি এর হেড অফিসে ঘুষ ও দুর্নীতিবাজ সহকারি পরিচালক হয়েছে যখন পদোন্নতি পেয়ে রুড পারমিট শাখায় যোগদান করেন তারপরপরই মোঃ শাহিন সুলতান কে তিনি তারই শাখায় বদলি করে নিয়ে আসেন তার ঘুষ দুর্নীতি দালাল সিন্ডিকেট পরিচালনার জন্য।

বিআরটিএ (BRTA)-এর রুট পারমিট হলো একটি সরকারি অনুমতিপত্র যা বাস, মিনিবাস, ট্রাকের মতো বাণিজ্যিক যানবাহনগুলোকে নির্দিষ্ট রুটে যাত্রী বা মালামাল পরিবহনের বৈধতা দেয়, এর কাজ হলো বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক যানবাহনের রুট, ফিটনেস এবং মালিকানা যাচাই করে পরিবহন ব্যবস্থার শৃঙ্খলা রক্ষা করা।

এসকল নিয়ম-নীতির তোয়াক্কা না করেই অবৈধ কে বৈধতা দিচ্ছে সহকারী মটর যান পরিচালক ফয়েজ।

মিরপুর বিআরটিএ তে ঘুষ আর দালাল সিন্ডিকেটের মাধ্যম ছাড়া মিলছে না কোন সেবা, এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন রুড পারমিট শাখার এডি ফয়েজ নিজেই দালালরা তাকে গিরিন সিগন্যাল দিলেই স্বাক্ষর করছেন ফাইলে এতে করে প্রতিদিন অবৈধভাবে কামিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা।

সহকারী পরিচালক ফয়েজের দালাল সিন্ডিকেটের মধ্যে অন্যতম রয়েছে সাহেব আলী, এই সাহেব আলী একসময় আনসার সদস্য হিসেবে মিরপুর (বিআরটিএ) তে কর্মরত ছিলেন, আলাউদ্দিন, মনজু, আলহাজ্ব এদের মাধ্যমেই প্রতিমাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন রুট পারমিট শাখার সহকারী পরিচালক ফয়েজ।

সরজমিনে অনুসন্ধানে দেখা যায় রুড পারমিট শাখার পিছনের দরজা দিয়ে দালালরা নিয়ম বহির্ভূত ও অবৈধ কে বৈধতা দিতেই হাতে গাড়ির কাগজপত্র নিয়ে ভিতরে প্রবেশ করে এবং নিজেদের হাতেই গাড়ির কাগজপত্রে সিল মারেন পরে তা নিয়ে ফয়েজ সাহেবের টেবিলে দেন তিনি প্রতিটি ফাইল স্বাক্ষর করেন। আর যারা ফয়েজ সাহেবের দালাল সিন্ডিকেটের মাধ্যম ছাড়া রুড পারমিট ফিটনেস সহ যেসকল কাজ করাতে চান তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয় এমন অভিযোগ সেবা নিতে আসা ভুক্তভোগীদের।

মিরপুর বিআরটিএতে সেবা নিতে আসা এক ভুক্তভোগী বলেন যতক্ষণ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিআরটিএর মধ্যে থাকেন ততক্ষণ দালালরা ভিতরে প্রবেশ করেনা নির্বাহী ম্যাজিস্ট্রেট চলে গেলেই ফয়েজ গংরা ডেকে নেয় তাদের সিন্ডিকেট দের। বিকাল পাঁচটার পর থেকেই রাত ৮ টা পর্যন্ত এইসব অবৈধ গাড়ির কাগজপত্র বৈধ করে দেন এই সহকারী পরিচালক ভয়েস সহ আরো অনেক কর্মকর্তা।

চাকরির সুবাদে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন আমি নিজেই বেশ কিছুদিন আগে রুড পারমিট শাখায় যাই আমার নিকটত্ব আত্মীয় একটি গাড়ির ফিটনেস করানোর জন্য সেখানে আমাকেও হয়রানি করে আমার চোখের সামনেই দালালরা যে সকল গাড়ির কাগজপত্র নিয়ে আসছে সেগুলো কোন কিছু যাচাই-বাছাই না করেই স্বাক্ষর করে দিচ্ছে আর দালালরা তা নিজ হাতেই ছিল মারছে। তিনি আরো বলেন এগুলো দেখে আমি প্রতিবাদ করি এবং বলি যে আমার কাছ থেকে টাকা নিতে পারছেন না বলেই আমাকে এভাবে ঘোরানো হচ্ছে।

এ সকল বিষয়ে সহকারী পরিচালক রোড পারমিট শাখার ফয়েজ সাহেব এর কাছে সত্যতা জানতে চাইলে তিনি সবকিছু অস্বীকার করেন এবং তিনি বলেন আমার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করেন এ বিষয়ে আমি কোন বক্তব্য দিতে চাই না।

অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্ব আজ দ্বিতীয় পর্ব দেখতে চোখ রাখুন দৈনিক আমার বার্তা পত্রিকা।

আমার বার্তা/এমই

সিডিসি জালিয়াতির মূল হোতা রহস্যজনকভাবে এখনো বহাল তবিয়তে

টাকার বিনিময়ে জাহাজ পরিচালনার সনদ (কন্টিনিউয়াজ ডিসচার্জ সার্টিফিকেট) বা সিডিসি বানিজ্যের সিন্ডিকেট নিয়ে বিভিন্ন গনমাধ্যমে

সিডিসি জালিয়াতীর মূল হোতা রহস্যজনকভাবে এখনো বহাল তবিয়তে

টাকার বিনিময়ে জাহাজ পরিচালনার সনদ (কন্টিনিউয়াজ ডিসচার্জ সার্টিফিকেট) বা সিডিসি বানিজ্যের সিন্ডিকেট নিয়ে বিভিন্ন গনমাধ্যমে

বিসিআইসির চেয়ারম্যান ও পিডি’র সঙ্গে গোপন সমঝোতায় বাফার ৩৪ সার গুদাম নির্মাণে অনিয়ম

প্রতি বছর কৃষকের কাছে মানসম্মত ‘সার’ সহজলভ্য করতে কয়েক হাজার কোটি টাকা ভর্তুকি দেয় সরকার।

ডিপিএইচই এস্টিমেটর আনোয়ারের টেন্ডার সিন্ডিকেট ও শতকোটি টাকার অনিয়মের অভিযোগ

*  ডিপিএইচই এস্টিমেটর আনোয়ারের টেন্ডার সিন্ডিকেট ও শতকোটি টাকার অনিয়মের অভিযোগ * স্ত্রীর নামে ঠিকাদারি, নিরাপদ পানি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মানি গেম’: ইরানের সস্তা ড্রোন বনাম আমেরিকার দামি মিসাইল

বাগেরহাটে ব্যাংকের ভোল্ট থেকে অন্তত ২০০ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ

প্রবাসীবান্ধব সেবা নিশ্চিতে বেবিচককে কঠোর নির্দেশ মন্ত্রী-প্রতিমন্ত্রীর

‘হিরোশিমা’র চেয়েও শক্তিশালী পারমাণবিক বোমা ইরানে ছুড়বেন ট্রাম্প?

সংসদে রাষ্ট্রপতির ভাষণে যা থাকবে জানালেন তথ্যমন্ত্রী

গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতি পাচ্ছেন খালেদা জিয়া

প্রেমের টানে চীনের যুবক ঘাটাইল 

রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান

কক্সবাজারে পর্নোগ্রাফি মামলায় জামায়াত নেতা কারাগারে

স্বাধীনতা পদক পাচ্ছেন লিনু, নিউজিল্যান্ড থেকে উচ্ছ্বাস প্রকাশ

দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ-জ্বালানি খাতে সুশাসন প্রতিষ্ঠায় ক্যাবের ১৩ দফা দাবি

রিকশাচালকদের মারামারি থামাতে গিয়ে যুবদল নেতা নিহত

ইরান বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে: মামুনুল হক

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান

আজারবাইজানে ইরানের ড্রোন হামলা, দুই বেসামরিক নাগরিক আহত

পোশাক খাতকে ‘ইনোভেশন নেশন’ রূপান্তরে বিজিএমইএ-বিবিএফের চুক্তি

ঈদ যাত্রায় সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই: রবিউল আলম

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

আগামী নির্বাচনে আরও অধিক নারী প্রার্থী দেখতে পারব: মতিউর রহমান