ই-পেপার রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

ফ্লিকের শততম ম্যাচে ইয়ামালের প্রথম হ্যাটট্রিকে বার্সার বড় জয়

আমার বার্তা অনলাইন
০১ মার্চ ২০২৬, ১১:৫৩
আপডেট  : ০১ মার্চ ২০২৬, ১১:৫৫

বার্সেলোনা হ্যান্সি ফ্লিকের শততম ম্যাচে বড় জয় পেল। ভিয়ারিয়ালের বিপক্ষে ন্যু ক্যাম্পে ৪-১ গোলে জিতেছে তারা। জার্মান কোচের মাইলফলকের ম্যাচে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেছেন লামিনে ইয়ামাল।

চমৎকার ট্রেবলে মৌসুমে লিগ গোলের সংখ্যা ১৩ করলেন ইয়ামাল। স্টপেজ টাইমে রবার্ট লেভানডোভস্কি ভিয়ারিয়ালের জালে বল পাঠিয়ে জয়ের ব্যবধান তিন গোলের করেন।

হাফটাইমের পর পাপা গুয়ে তৃতীয় স্থানে থাকা ভিয়ারিয়ালকে আশার আলো দেখান। তার গোলে ব্যবধান ২-১ এ কমায় অতিথিরা। কিন্তু বার্সা সহজেই ঘরের মাঠে লিগ জয়ের শতভাগ রেকর্ড ধরে রাখে। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৪ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে কাতালানরা। সোমবার এই ব্যবধান একে নামাতে গেতাফের মুখোমুখি হবে মাদ্রিদ ক্লাব।

কিক অফের আগে ফ্লিক তার মাইলফলক ছোঁয়া প্রসঙ্গে বলেন, ‘এই সংখ্যায় পৌঁছানো বিশাল সম্মানের।’ সাবেক জার্মান কোচের স্মরণীয় ম্যাচে অসাধারণ ণৈপুণ্য দেখান ইয়ামাল। ম্যাচটা নিজের করে নেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড।

বার্সেলোনা ছন্দ তুলতে কিছুটা সময় নিয়েছে। শুরুতে তাদের একমাত্র প্রচেষ্টা ফারমিন লোপেজের শট ব্লকড হয়। ভিয়ারিয়াল পাল্টা আক্রমণ চালিয়ে গোল আদায়ের চেষ্টা করেছে। স্বাগতিক রক্ষণ চিড়ে সার্জি কারডোনার ক্রস কাছের পোস্ট দিয়ে বেরিয়ে যায়। জুলেস কোন্দে অবিশ্বাস্যভাবে গোলবারের পাশ দিয়ে বল মেরে বার্সাকে হতাশ করেন।

২৮ মিনিট পর কাতালানরা গোলের দেখা পায়। ইয়ামাল স্কোরশিটে নাম লেখান। টানা পাঁচ ম্যাচে গোল করার পর তিন খেলায় গোলখরায় ছিলেন স্পেনের কিশোর ফুটবলার। লোপেজের বাড়ানো বলে সেই খরা বাঁ পায়ের গোলে কাটান তিনি।

৯ মিনিট পর আরও চমৎকার গোল করেন ইয়ামাল। টাচলাইন থেকে বল দখলে নিয়ে কারডোনার গা ঘেষে বেরিয়ে যান। তারপর আলবার্তো মোলেইরোকে পরাস্ত করে ১৪ গজ দূর থেকে কোনাকুনি বাঁকানো শটে স্কোর ২-০ করেন তিনি।

ভিয়ারিয়াল ব্যবধান কমানোর বেশ কাছে ছিল। নিকোলাস পেপের ক্রস বারের পাশ দিয়ে মারেন আয়োজে পেরেজ। তবে বার্সেলোনা তাদের প্রত্যেক সুযোগ থেকে গোলের হুঙ্কার দিয়েছে।

রাফিনহার ফ্রি কিক প্রতিহত করেন লুইজ জুনিয়র। কোন্দে জালে বল ঠেললেও অফসাইড ফ্ল্যাগ ওড়ে। প্রথমার্ধের শেষ মুহূর্তে হ্যাটট্রিকের সুযোগ নষ্ট করেন ইয়ামাল।

ম্যাচ পুনরায় শুরু হওয়ার চার মিনিট পর সান্তিয়াগো মরিনোর কর্নারকে গোলে পরিণত করেন গুয়ে। গোল হজমের পর আরও দুইবার জাল কাঁপায় বার্সা। গোলবারের পাশ দিয়ে ইয়ামাল বল মারার পর ঠিক হ্যাটট্রিকের দেখা পেয়েছেন ইয়ামাল। একবিংশ শতাব্দির সর্বকনিষ্ঠ বার্সা খেলোয়াড় হিসেবে ৬৯তম মিনিটে পেদ্রির অ্যাসিস্টে জাল কাঁপান তিনি।

বদলি নামা লেভানডোভস্কি শেষ গোল করেন। অফসাইডের ফ্ল্যাগ উড়লেও ভিএআরে গোল বহাল থাকে।

রাশিয়া এবং চীনা দূতাবাসের যৌথ ক্রীড়া দিবস উদযাপন

গতকাল শুক্রবার (২৭শে ফেব্রুয়ারি) বাংলাদেশে অবস্থিত রাশিয়ান দূতাবাস, চীনা দূতাবাসের সহকর্মীদের সাথে যৌথ ক্রীড়া প্রতিযোগিতায়

আইসিসির মাসসেরা হলেন বাংলাদেশের সোবহানা

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্লোবাল কোয়ালিফায়ারে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন সোবহানা মোস্তারি। ২০২৬ সালের জানুয়ারি

বাঁচা-মরার ম্যাচে পাকিস্তানের একাদশ সাজিয়ে দিলেন আমির-ডু প্লেসিরা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আসরে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছিল পাকিস্তান। এবার সেমিফাইনালে ‍উঠার আশা থাকলেও, তাদের

মাসদেড়েক মাঠের বাইরে, পাকিস্তান সিরিজে ফিরবেন তানজিম সাকিব?

বিপিএলের সর্বশেষ আসরে বেশ ছন্দে ছিলেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী

স্থগিত ফ্লাইটগুলো রিসিডিউল করে যাত্রীদের পর্যাপ্ত সময় দেওয়া হবে

একুশে পদক গ্রহণের ঘোষণা মোহন রায়হানের, নেবেন না পুরস্কারের অর্থ

হরমুজ প্রণালী বন্ধ, তেল-জ্বালানি-প্রাকৃতিক গ্যাস সরবরাহ স্থগিত

রমজানের পরেই সিটি করপোরেশন নির্বাচন: ইসি মাসউদ

ই-পাসপোর্ট অ‌্যাপয়েন্টমেন্ট স্থ‌গিত করেছে দোহার বাংলাদেশ দূতাবাস

যুক্তরাষ্ট্রের ২৭টি ঘাঁটিতে হামলা করা হয়েছে: ইরান রেভোল্যুশনারি গার্ড

কক্সবাজার আইনজীবী সমিতির নির্বাচনে তিন প্যানেলের ভাগাভাগির জয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক

চট্টগ্রাম বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের দেশে চলাচলকারী সব ফ্লাইট বাতিল

আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে প্রধান করে ‘অস্থায়ী নেতৃত্ব পরিষদ’ গঠন করল ইরান

ইরানে হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: জাতিসংঘ মহাসচিব

রাজধানীতে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় ঘাতক গ্রেপ্তার

খামেনিকে হত্যায়ও শেষ হয়নি মিশন, ইরানে হামলা চালিয়ে যাওয়ার বার্তা ট্রাম্পের

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

ফ্লিকের শততম ম্যাচে ইয়ামালের প্রথম হ্যাটট্রিকে বার্সার বড় জয়

কিস্তিতে কেনা যাবে নভোএয়ারের টিকিট, সর্বনিম্ন ১৫৬৭ টাকা

ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোনের আঘাতে ইসরায়েলে নিহত ১, আহত ১২১

মার্চ মাসের জন্য অপরিবর্তিত জ্বালানি তেলের দাম