ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

আমার বার্তা অনলাইন:
০১ এপ্রিল ২০২৬, ১৮:৫১
অনূর্ধ্ব–২০ সাফের ফাইনালে বাংলাদেশ। ছবি: বাফুফে

মোহাম্মদ মানিকের একমাত্র গোলে নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ মালদ্বীপের মালে স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে ১–০ ব্যবধানে মাঠ ছাড়ে জয় নিয়ে। পুরো ম্যাচে আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে নেপালি রক্ষণভাগকে ব্যস্ত রাখেন যুবারা ।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। সপ্তম মিনিটেই লিড নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল। মুরশেদ আলীর পাস থেকে নাজমুল হুদা ফয়সাল বল পেলেও তাঁর শট গোলপোস্টের অনেক বাইরে দিয়ে চলে যায়। অথচ ডি-বক্সে ফাঁকায় দাঁড়িয়ে ছিলেন রোনান সুলিভান। তবে সেই আক্ষেপ ঘুচতে বেশি সময় লাগেনি।

ম্যাচের ১১ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। কর্নার কিক থেকে মুরশেদ আলীর বাড়ানো নিখুঁত ক্রসে মাথা ছুঁইয়ে জাল খুঁজে নেন মোহাম্মদ মানিক। তাঁর দর্শনীয় হেডে লিড নেয় বাংলাদেশ। পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে নেপাল। তবে বাংলাদেশের রক্ষণভাগের সজাগ দৃষ্টি আর সুশৃঙ্খল রক্ষণের সামনে সুবিধা করতে পারেনি তারা।

বিরতির ঠিক আগে রোনান সুলিভান একবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। বিরতির পর ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশও। ৫৪ মিনিটে জয়ের কাছে একটি সুযোগ এলেও তিনি পা ছোঁয়াতে ব্যর্থ হন। অন্যদিকে ৬০ মিনিটে নেপালের বিজ্ঞান খাদকার ফ্রি-কিক ক্রসবারে লেগে ফিরে আসলে রক্ষা পায় বাংলাদেশ।

শেষ দিকে নেপাল গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালালেও বাংলাদেশের জমাট রক্ষণ ভাঙতে পারেনি। ৯০ মিনিটে দূরপাল্লার এক শট মাটিতে পড়ে গিয়ে ঠেকান মোহাম্মদ ইউসুফ। বাংলাদেশেরও ব্যবধান দ্বিগুণের সুযোগ আসে। যোগ করা সময়ে বদলি নামা ডেক্লান সুলিভানের পাসে গোলের সুযোগ নষ্ট করেন সুমন সোরেণ ও তাঁর ভাই রোনান সুলিভান। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশের যুবারা। মানিকের সেই শুরুর গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

আমার বার্তা/এমই

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নির্ধারিত সময়ের গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে বাজিমাত করল বাংলাদেশ। মালদ্বীপের মালেতে শুক্রবার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

চার বছর পর আরেকটি ফুটবল বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে জুন-জুলাইয়ে। এমন মেগা ইভেন্টে যেমন অখ্যাত

শিরোপার লড়াইয়ে রাতে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

এবারের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের জন্য শিরোপা ধরে রাখার মিশন। যেখানে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ফাইনালের

রিয়ালকে রেকর্ড ব্যবধানে বিধ্বস্ত করল বার্সেলোনা

স্প্যানিশ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লড়াই মানেই উত্তেজনায় ঠাসা ম্যাচ। কিন্তু মেয়েদের এল ক্লাসিকোয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন