ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে ফ্রান্স, পতন হয়েছে বাংলাদেশের

আমার বার্তা অনলাইন:
০২ এপ্রিল ২০২৬, ১৪:৩৮
র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি।

সর্বশেষ প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ থেকে নিচের দিকে বড় রকমের পরিবর্তন এসেছে। র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে ফ্রান্স। তবে মার্চের কঠিন আন্তর্জাতিক সূচির পর বাংলাদেশ কিছুটা পিছিয়েছে।

২০১৮ সালের সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো এক নম্বর স্থান পুনরুদ্ধার করেছেন কিলিয়ান এমবাপ্পেরা। ব্রাজিল ও ক্রোয়েশিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় তাদের এই উত্থানে ভূমিকা রেখেছে। একই সঙ্গে মিশরের বিপক্ষে ড্র করায় স্পেন পয়েন্ট হারিয়েছে, যা ফ্রান্সকে সুযোগ করে দিয়েছে।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা অবশ্য তিন নম্বরে নেমে গেছে। মৌরিতানিয়া ও জাম্বিয়ার মতো অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে জয় পেলেও ইউরোপীয় প্রতিদ্বন্দ্বীদের তুলনায় কম পয়েন্ট অর্জন করায় পতন হয়েছে তাদের।

শীর্ষ দশে থাকা ব্রাজিলও এক ধাপ পিছিয়েছে। তাদের অবস্থান এখন ছয়ে আর পর্তুগাল উঠে এসেছে পাঁচ নম্বরে।

বাংলাদেশের জন্য অবশ্য এই হালনাগাদকৃত র‌্যাঙ্কিং স্বস্তিদায়ক হচ্ছে না। হাভিয়ের কাবরেরার দল ১৮০তম স্থান থেকে ১৮১তম স্থানে চলে গেছে। ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে ৩-০ গোলে হারের পর ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের কাছে ১-০ ব্যবধানে হারে তারা। এই দুই ম্যাচে মোট ৯.১৮ র‍্যাঙ্কিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ।

বিপরীতে ভিয়েতনাম ছিল সবচেয়ে বেশি উন্নতি করা দল। বাংলাদেশের বিপক্ষে জয়ের পাশাপাশি মালয়েশিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়ে তারা ৯ ধাপ এগিয়ে ৯৯তম স্থানে উঠে এসেছে। এর ফলে এএফসি অঞ্চলে তাদের অবস্থান এখন ১৭তম।

আমার বার্তা/এমই

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নির্ধারিত সময়ের গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে বাজিমাত করল বাংলাদেশ। মালদ্বীপের মালেতে শুক্রবার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

চার বছর পর আরেকটি ফুটবল বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে জুন-জুলাইয়ে। এমন মেগা ইভেন্টে যেমন অখ্যাত

শিরোপার লড়াইয়ে রাতে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

এবারের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের জন্য শিরোপা ধরে রাখার মিশন। যেখানে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ফাইনালের

রিয়ালকে রেকর্ড ব্যবধানে বিধ্বস্ত করল বার্সেলোনা

স্প্যানিশ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লড়াই মানেই উত্তেজনায় ঠাসা ম্যাচ। কিন্তু মেয়েদের এল ক্লাসিকোয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন