ই-পেপার শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

ব্যাংক লেনদেনে কর আরোপের চিন্তা করছে সরকার: এনবিআর চেয়ারম্যান

আমার বার্তা অনলাইন:
০৯ এপ্রিল ২০২৬, ১৯:২৫
চট্টগ্রামে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট শীর্ষক আলোচনা সভায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান : ছবি- সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, ব্যাংক লেনদেনের ওপর কর আরোপ এবং অতিরিক্ত সম্পদশালীদের ওপর কর বাড়ানোর বিষয়ে ভাবছে সরকার। ব্যাংক লেনদেনের ওপর কর আদায় করা যায় কিনা সে বিষয়ে কাজ করছে এনবিআর।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) চট্টগ্রামের সার্কিট হাউসে প্রাক-বাজেট উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সভায় এনবিআর চেয়ারম্যান বলেন, ‘উচ্চ আয়ের ব্যক্তি এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের ওপর কর বৃদ্ধি ও ব্যাংক লেনদেনে কর প্রবর্তনের চিন্তা চলছে। কর আদায়ের প্রক্রিয়া ডিজিটালাইজ করা হবে এবং সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এনবিআরের পক্ষে একা সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ সম্ভব নয়। এ ক্ষেত্রে সকল সরকারি কার্যালয়গুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সিটি কর্পোরেশন, পৌরসভার মতো প্রতিষ্ঠানগুলোকে কর আদায়ে আরও বেশি আধুনিক ও মনোযোগী হতে হবে।’

তিনি বলেন, ‘প্রান্তিক জনগোষ্টির জন্য সুযোগ-সুবিধা বাড়ানো এবারের বাজাটের অন্যতম উদ্দেশ্য। ছোট-বড় সরকারি প্রকল্পগুলোকে ট্যাক্সের আওতায় আনতে হবে। বাংলাদেশ ব্যাংকের সাথে সিস্টেম ইন্ট্রিগেশনের পাশাপাশি কাস্টমস বন্ডের অপব্যবহার দূর করতে অটোমেশন সিস্টেম চালু করা হচ্ছে।’

আবদুর রহমান খান বলেন, ‘ভবিষ্যতে কর আদায় প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকর করতে জাতীয় রাজস্ব বোর্ড সবকিছুই ডিজিটালাইজেশন করছে। এটা হলে কমপ্লেনগুলো অনেক কমে যাবে। পাশাপাশি মানুষের কাস্টমস অফিসে, ভ্যাট অফিসে, বন্ড অফিসে যেতে হবে না। ট্যাক্স প্রদানকারীরা যখন রিটার্ন সাবমিট করবে তখন উনার রিফান্ড যেটা হবে সেটা যদি সঠিক হয় তাহলে অটোমেটিক্যালি তা উনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে।’

কর ফাঁকি ও ভুয়া অডিট রিপোর্ট করা হয় বলেও মন্তব্য করেন তিনি। অটোমেটিক রিটার্ন ও ভ্যাট প্রদানে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান।

অনুষ্ঠানে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাসহ সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, ব্যবসায়ী সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট শীর্ষক আরেক আলোচনা সভায় যোগ দেন এনবিআর চেয়ারম্যান।

আমার বার্তা/এমই

১৫ এপ্রিলের মধ্যে এলপিজি-এলএনজি নিয়ে দেশে আসছে পাঁচ জাহাজ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরেই জ্বালানি সরবরাহ নিয়ে চাপের মধ্যে ছিল বাংলাদেশ। তবে যুদ্ধবিরতি

বাজারে গায়েব সয়াবিনের বোতল, সোনালী মুরগির রেকর্ড দাম

বাজারে হঠাৎ তীব্র সংকট দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের; বিশেষ করে প্রায় দোকানেই অনেক চেয়েও

৮ মাসে বাণিজ্য ঘাটতি ২ লাখ ৭ হাজার কোটি টাকারও বেশি

সাম্প্রতিক সময়ে পণ্য আমদানি ও আমদানি ব্যয় বাড়ার বিপরীতে রপ্তানি প্রবৃদ্ধি কমে যাওয়ায় দেশে বাণিজ্য

মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশের প্রকৃত জিডিপি কমতে পারে ১.২ শতাংশ

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতায় সৃষ্ট জ্বালানি সংকটের প্রভাবে বাংলাদেশের অর্থনীতি চাপে পড়তে পারে। ফলে দেশের প্রকৃত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মার্কিন কংগ্রেসে ট্রাম্পকে অপসারণের দাবি জোরালো হচ্ছে

নতুন দায়িত্ব পেলেন প্রণয় ভার্মা

একাই ৯ উইকেট নিয়ে ব্রাজিলিয়ান পেসারের বিশ্বরেকর্ড

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত হবে দেশ

শাহজালালে কোটি টাকার সোনা ও বিদেশি মুদ্রাসহ ধরা হজ কাফেলার মোয়াল্লেম

সংরক্ষিত নারী আসনের প্রার্থী বাছাইয়ে যেসব বিষয়কে গুরুত্ব দেবে বিএনপি

১৫ এপ্রিলের মধ্যে এলপিজি-এলএনজি নিয়ে দেশে আসছে পাঁচ জাহাজ

রাতভর হামলা-পাল্টা হামলা চলেছে ইসরায়েল-লেবাননের মধ্যে

সামনের সারিতে বসে বিশ্বকাপের ম্যাচ দেখতে লাগবে ৫ লাখ টাকা

ঝালকাঠিতে দেখা দিয়েছে হামের উপসর্গ, হাসপাতালে ভর্তি ১৪ জন

বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যার্টনি জেনারেল

বাংলাদেশ সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ডের স্কোয়াডে পরিবর্তন

হরমুজ থেকে টোল আদায় আন্তর্জাতিক আইনবিরোধী: যুক্তরাজ্য

অ্যাতলেটিকোর কাছে হারের পর উয়েফাকে নালিশ দিলো বার্সেলোনা

পাওনা টাকার কথা বলে ডেকে নিয়ে অটোরিকশা চালককে হত্যা

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন

শেরপুর-৩ আসনে ভূমিধস বিজয় বিএনপির রুবেলের

ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

সংসদে নতুন ইতিহাস, একদিনেই ৩১ বিল পাস