ই-পেপার বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশ সফরে পাকিস্তানের টেস্ট দলে চার নতুন মুখ

আমার বার্তা অনলাইন
১৮ এপ্রিল ২০২৬, ১০:৫২

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) জাতীয় নির্বাচক কমিটি আগামী মাসে বাংলাদেশে হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। এই সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের অংশ।

টেস্ট দলের নেতৃত্বে থাকছেন শান মাসুদই। শনিবার ঘোষিত স্কোয়াডে আছেন লাল বলের ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা চার ক্রিকেটার— আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও মুহাম্মদ গাজী ঘোরি। তারকাদের মধ্যে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি অনুমিতভাবেই জায়গা পেয়েছেন।

সফরের প্রস্তুতি হিসেবে পাকিস্তানের ক্রিকেটাররা করাচিতে একটি ক্যাম্পে অংশ নেবেন এবং আগামী ২৭ এপ্রিল সেখানে একত্রিত হবেন। এই ক্যাম্প ১ মে শেষ হবে এবং এরপর তাদের বাংলাদেশে উড়াল দেওয়ার কথা রয়েছে।

টেস্ট স্কোয়াডের যে ক্রিকেটাররা বর্তমানে পিএসএলে অংশ নিচ্ছেন, তারা নিজ নিজ দলের অভিযান শেষে ক্যাম্পে যোগ দেবেন। যেসব ক্রিকেটারের দল ফাইনালে উঠবে, তারা টুর্নামেন্ট শেষ করে তারপর বাংলাদেশে রওনা হবেন।

পিসিবি এই সফরের জন্য লাল বলের সংস্করণের কোচদের নিয়োগও নিশ্চিত করেছে। প্রধান কোচ হিসেবে থাকছেন সাবেক টেস্ট অধিনায়ক সরফরাজ আহমেদ। পাকিস্তানের অধিনায়ক হিসেবে দুটি আইসিসি শিরোপা (আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০০৬ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭) জিতেছিলেন তিনি।

সাবেক টেস্ট ক্রিকেটার আসাদ শফিক ও উমর গুল এই সফরে যথাক্রমে ব্যাটিং ও বোলিং কোচ হিসেবে কাজ করবেন। অবসরের আগে আসাদ ১৪৭টি ও গুল ২৩৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পূর্বঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৪ মে পাকিস্তান দলের ঢাকায় আসার কথা ছিল। তবে শুক্রবার রাতে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নির্ধারিত সময়ের এক দিন আগে অর্থাৎ ৩ মে বাংলাদেশে পৌঁছাবে তারা।

দুই ম্যাচের সিরিজের তারিখগুলো অপরিবর্তিত রাখা হয়েছে। প্রথম টেস্ট শুরু হবে আগামী ৮ মে, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ১৬ মে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

বাংলাদেশের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজের স্মৃতি পাকিস্তানের জন্য সুখকর নয়। ২০২৪ সালে নিজেদের মাটিতেই ২-০ ব্যবধানে টাইগারদের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল তারা। এর আগে দুই দেশের ১৩টি টেস্টের মধ্যে একটি ড্র ছাড়া বাকি সব ম্যাচেই জিতেছিল পাকিস্তান।

পাকিস্তান স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শাহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।

ওয়ানডে সিরিজ শেষেই পাকিস্তানের বিমান ধরবেন মোস্তাফিজ

বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ এখনো শেষ হয়নি। আগামীকাল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অলিখিত

নিউজিল্যান্ডের বিপক্ষে চমকে ঠাসা টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দুই

নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ২৬ রানে হেরেছিল বাংলাদেশ। তাই সিরিজ হার ঠেকাতে দ্বিতীয় ম্যাচে

নাহিদের ৫ উইকেট, দুইশর আগেই অলআউট নিউজিল্যান্ড

নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ নিউজিল্যান্ডকে দুইশ করতে দেয়নি। বাংলাদেশি পেসার ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বার পাঁচ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপত্তার আশ্বাসে রামেকে কাজে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা

ইথিওপিয়ার রাষ্ট্রপতির স‌ঙ্গে বৈঠক, ঢাকায় দূতাবাস খোলার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রী

ঢাকায় মা‌র্কিন রাষ্ট্রদূ‌তের ১০০ দিন: বাণিজ্য চুক্তিকে বললেন ‘ঐতিহাসিক’

অপতথ্যের বিস্তার রোধে ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

ওয়ানডে সিরিজ শেষেই পাকিস্তানের বিমান ধরবেন মোস্তাফিজ

নির্ভরযোগ্য বন্ধু চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় ঢাকা: ফখরুল

বাংলাদেশি জাহাজকে কেন হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান?

দ্বিপাক্ষিক সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিতে চায় বাংলাদেশ-ইথিওপিয়া

অবশেষে মুক্তি পেলেন দেড় মাসের বাচ্চার মা সেই যুব মহিলা লীগ নেত্রী

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্য ক্ষতিকর

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

ঈদের আগে গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা

তালিকাভুক্ত কোম্পানি বাড়াতে করপোরেট কর ও টিডিএস কমানোর প্রস্তাব

প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ-স্কুল ড্রেস দেবে সরকার

মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের অর্ধেক শেষ যুক্তরাষ্ট্রের, পূরণে লাগবে ৪ বছর

২০২৫ সালে বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন প্রায় ৮ হাজার অভিবাসনপ্রত্যাশী

পদ্মায় টহলরত পুলিশের ওপর সন্ত্রাসী হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ

বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধি হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি