ই-পেপার বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

২৫ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরছে কভেন্ট্রি সিটি

আমার বার্তা অনলাইন
১৮ এপ্রিল ২০২৬, ১১:০২

১৯৯২-৯৩ সালে প্রিমিয়ার লিগের প্রতিষ্ঠাতা সদস্য কভেন্ট্রি সিটি। ২০০০-০১ মৌসুমে অবনমনের পর থেকে আর শীর্ষ লিগে খেলা হয়নি। ২৫ বছরের অপেক্ষার পর গতকাল (শুক্রবার) ব্ল্যাকবার্ন রোভার্সের সঙ্গে ১-১ গোলের ড্রয়ে চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে উন্নীত হলো দলটি।

ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের অধীনে দ্বিতীয় স্তরের ফুটবল প্রতিযোগিতায় চমৎকার মৌসুম কাটানোর পর ওয়েস্ট মিডল্যান্ডসের দল এখন পুনরায় যোগ দেবে অভিজাতদের লিগে। প্রথম বিভাগের উন্নীত হতে এডউড পার্কে শুক্রবারের ম্যাচ থেকে একটি পয়েন্ট দরকার ছিল তাদের। কিন্তু রয়া মরিশিতা ব্ল্যাকবার্ন লিড এনে দিলে সেই স্বপ্ন ফিঁকে হতে থাকে। তবে ৮৪তম মিনিটে ফ্রি কিক থেকে উড়ে আসা বলে ববি থমাস উঁচুতে লাফিয়ে নেওয়া হেডে জাল কাঁপালে গ্যালারি উল্লাসে ফেটে পড়ে, তা চরমে রূপ নেয় শেষ বাঁশি বাজতেই।

ল্যাম্পার্ড বলেন, ‘আমি ওই গোলটা (সমতাসূচক) নিয়ে খুশি ছিলাম। ফুটবল ক্লাবের জন্য এটি একটি বিশেষ রাত, যেটা আমাদের সবার চেয়ে বড়।’

স্কাই ব্লুজের সবচয়ে খারাপ সময় এসেছিল ২০১৭ সালে, যখন তারা চতুর্থ স্তরে নেমে গিয়েছিল। কিন্তু তারা দীর্ঘ লড়াইয়ে ঘুরে দাঁড়ায়। ২০২৩ সালে লুটনের কাছে প্লে অফ ফাইনালে হারের পর চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফর্ম করে। ল্যাম্পার্ডের দলটি তিন ম্যাচ হাতে রেখে এবার লিগে জায়গা নিশ্চিত করল।

শিরোপার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে। দ্বিতীয় স্থানে থাকা ইপসউইচ পাঁচ ম্যাচ হাতে রেখে ১১ পয়েন্ট পেছনে।

কভেন্ট্রির সঙ্গে ল্যাম্পার্ডও ফিরছেন প্রিমিয়ার লিগে। ইংল্যান্ডের সাবেক আন্তর্জাতিক তারকা চেলসির সঙ্গে তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন। স্ট্যামফোর্ড ব্রিজে ১৮ মাস কোচের দায়িত্বেও ছিলেন। পরে এভারটনের কোচ হন। শেষবার তিনি শীর্ষ লিগে কোচিং করান ২০২২-২৩ মৌসুমের শেষ দিকে চেলসির অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে।

ইংল্যান্ডের শীর্ষ বিভাগে টানা ৩৪ বছর খেলেছিল কভেন্ট্রি। প্রিমিয়ার লিগ থেকে কয়েকবার রেলিগেশনের মুখে পড়েও নাটকীয়ভাবে বেঁচে যাওয়ায় বেশ নাম কুড়িয়েছিল তারা। শেষ পর্যন্ত ২০০১ সালে নেমে যেতে হয়। ক্লাবটি তাদের একমাত্র বড় ট্রফি হিসেবে ১৯৮৭ সালে এফএ কাপ জিতেছিল।

ওয়ানডে সিরিজ শেষেই পাকিস্তানের বিমান ধরবেন মোস্তাফিজ

বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ এখনো শেষ হয়নি। আগামীকাল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অলিখিত

নিউজিল্যান্ডের বিপক্ষে চমকে ঠাসা টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দুই

নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ২৬ রানে হেরেছিল বাংলাদেশ। তাই সিরিজ হার ঠেকাতে দ্বিতীয় ম্যাচে

নাহিদের ৫ উইকেট, দুইশর আগেই অলআউট নিউজিল্যান্ড

নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ নিউজিল্যান্ডকে দুইশ করতে দেয়নি। বাংলাদেশি পেসার ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বার পাঁচ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপত্তার আশ্বাসে রামেকে কাজে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা

ইথিওপিয়ার রাষ্ট্রপতির স‌ঙ্গে বৈঠক, ঢাকায় দূতাবাস খোলার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রী

ঢাকায় মা‌র্কিন রাষ্ট্রদূ‌তের ১০০ দিন: বাণিজ্য চুক্তিকে বললেন ‘ঐতিহাসিক’

অপতথ্যের বিস্তার রোধে ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

ওয়ানডে সিরিজ শেষেই পাকিস্তানের বিমান ধরবেন মোস্তাফিজ

নির্ভরযোগ্য বন্ধু চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় ঢাকা: ফখরুল

বাংলাদেশি জাহাজকে কেন হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান?

দ্বিপাক্ষিক সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিতে চায় বাংলাদেশ-ইথিওপিয়া

অবশেষে মুক্তি পেলেন দেড় মাসের বাচ্চার মা সেই যুব মহিলা লীগ নেত্রী

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্য ক্ষতিকর

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

ঈদের আগে গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা

তালিকাভুক্ত কোম্পানি বাড়াতে করপোরেট কর ও টিডিএস কমানোর প্রস্তাব

প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ-স্কুল ড্রেস দেবে সরকার

মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের অর্ধেক শেষ যুক্তরাষ্ট্রের, পূরণে লাগবে ৪ বছর

২০২৫ সালে বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন প্রায় ৮ হাজার অভিবাসনপ্রত্যাশী

পদ্মায় টহলরত পুলিশের ওপর সন্ত্রাসী হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ

বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধি হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি