ই-পেপার মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

অল্পের জন্য বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত

আমার বার্তা অনলাইন
১২ মে ২০২৬, ১২:২৫

পাকিস্তানের বিপক্ষে চলমান মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ১০১ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ইনিংসেও তিনি ম্যাজিক ফিগার ছোঁয়ার দ্বারপ্রান্তে ছিলেন। কিন্তু ১৩ রানের হতাশা নিয়ে ফিরতে হলো বাঁ-হাতি এই ব্যাটারকে। একইসঙ্গে একটি বিশ্বরেকর্ড গড়ার কাছাকাছি থাকলেও শান্ত’র সেই অপেক্ষাটা দীর্ঘায়িত হলো।

পাকিস্তানকে বড় টার্গেট দেওয়ার লক্ষ্যে তৃতীয় ইনিংসে ব্যাট করছিল বাংলাদেশ। এবারও অধিনায়ক শান্ত ব্যাট হাতে নেতৃত্বের কাতারে। কিন্তু বাঁ-হাতি স্পিনার নোমান আলির বলে রিভার্স সুইপ করতে গিয়ে মিস করেছেন তিনি। ফলে বল তার প্যাডে আঘাত করলে আবেদনে সাড়া দিয়ে লেগ বিফোর আউটের সিদ্ধান্ত দেন আম্পায়ার। রিভিউ নিলেও লাভ হয়নি শান্ত’র। ১৫০ বলে তাকে ৮৭ রানে ক্রিজ ছাড়তে হয়েছে।

এর আগে টেস্ট ক্যারিয়ারে দু’বার পরপর দুই ইনিংসেই সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে শান্ত’র। ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে এই মিরপুরেই তিনি যথাক্রমে ১৪৬ এবং ১২৪ রানের দুটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। সেই ম্যাচটিতে বাংলাদেশ রেকর্ড ৫৪৬ রানের ব্যবধানে জয় পেয়েছিল। এরপর ২০২৫ সালের জুনেও শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেন শান্ত। খেলেছেন ১৪৮ এবং ১২৫ রানের ইনিংস। যদিও ম্যাচটি ড্রতে নিষ্পত্তি হয়।

মিরপুরে দ্বিতীয় এবং সবমিলিয়ে তৃতীয়বার টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির কাছাকাছি ছিলেন শান্ত। তেমন কিছু হলে বিশ্বের মাত্র চতুর্থ ব্যাটার হিসেবে তিন টেস্টে জোড়া সেঞ্চুরির বিশ্বরেকর্ডে নাম লেখাতেন টাইগার অধিনায়ক। আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারে কেবল তিন ক্রিকেটার তিনবার করে এই কীর্তি গড়েছেন– সুনীল গাভাস্কার, রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নার। ১৩ রানের জন্য সেই রেকর্ডে ভাগ বসানোর সুযোগ হাতছাড়া হলো শান্ত’র।

প্রসঙ্গত, বাংলাদেশ অধিনায়কের বিদায়ের পর আর বেশিক্ষণ টেকেনি স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস। পঞ্চম দিনে জয়ের তাড়নায় তারা পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিয়েছে। ২৪০ রানে ৯ উইকেট পড়তেই দ্বিতীয় ইনিংস ঘোষণা করে টাইগাররা। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ২৭ রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে তাদের পক্ষে শান্ত ৮৭ এবং মুমিনুল হক ৫৬ রান করেন। পাকিস্তানের হাসান আলি ও নোমান আলি নেন ৩টি করে উইকেট।

আমার বার্তা/জেএইচ

নাহিদ রানার ফাইফারে পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের জয়

ঘরের মাঠে টেস্টে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়েকে হারালেও পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে

শেষ সেশনে তাসকিন-তাইজুলদের তোপ, জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১১৬ রান তুলে পঞ্চম দিনে

বাংলাদেশ ক্রিকেটে ২১ বছর পর ফিরছে গাড়ি পুরস্কার দেওয়ার সংস্কৃতি

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি–টুয়েন্টি সিরিজের পর এখন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। এই

পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

পঞ্চম দিন সকালে একে একে ফিরে গেলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিক, লিটন দাসরা। তখনো একপ্রান্তে আগলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সেলেরেট এনার্জির প্রেসিডেন্টের স‌ঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ

বিএনপি-জামায়াতের মত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি হয়েছিল: ফরিদা

মেয়াদপূর্তির আগেই বৈদেশিক মুদ্রায় ইউস্যান্স বিল কিনতে পারবে ব্যাংক

টেকনাফে কোস্ট গার্ড-র‍্যাবের অভিযানে অস্ত্র ও তাজা গোলা উদ্ধার

নাহিদ রানার ফাইফারে পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের জয়

ঈদে নারীদের জন্য প্রতিটি ট্রেনে আলাদা কামরার ব্যবস্থা করার নির্দেশ

নাইজেরিয়ায় বাজারে বিমান হামলায় নিহত অন্তত ১০০ জন

সমাজের প্রতিটি স্তরে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী

সরকার ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী

ঈদে পশুর হাটে চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আর্থিক খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী

শিক্ষার মান সম্পর্কে বিশ্ববিদ্যালয়গুলোর স্পষ্ট ধারণা নেই: শিক্ষামন্ত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাটডাউন কর্মসূচিতে অচল ক্যাম্পাস

পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক সম্পৃক্ততার সত্যতা পেলে ছাড় নয়: আইজিপি

শেষ সেশনে তাসকিন-তাইজুলদের তোপ, জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

ফ্যাসিস্ট সরকার দেশীয় সম্পদকে অবহেলা করে আমদানিনির্ভর হয়ে উঠেছিল

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

জুলাই জাদুঘর যতদিন থাকবে, হাসিনা আর আ.লীগের মুখে থু থু দেবে জনগণ

পল্লী চিকিৎসক হত্যায় তিন আসামির মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

দেশের আর্থিক খাত এখন ‘পেইনফুল’ অবস্থায় রয়েছে: অর্থমন্ত্রী