ই-পেপার সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

বিশ্বকাপ বয়কটের পর পাঁচে পাঁচ বাংলাদেশ

আমার বার্তা অনলাইন:
১২ জুন ২০২৬, ১৩:৪২

রাজনৈতিক কারণ আর নিরাপত্তা ইস্যু দেখিয়ে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। এ নিয়ে জলঘোলাও কম হয়নি। আইসিসি, বিসিসিআই আর বিসিবির মধ্যে দেখা গিয়েছিল ত্রিমুখী বিরোধ। মাঝে পাকিস্তান যুক্ত হয়ে আলোচনরা রসদ আরও বাড়িয়েছে। তবে তৎকালীন সরকারের একান্ত চাওয়াতেই বিশ্বমঞ্চে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ হারিয়েছে লিটন দাসের দল। কিন্তু বিশ্বকাপ বয়কটের পর বাংলাদেশ যেন অগ্নিমূর্তি ধারণ করেছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেমেছিল টাইগাররা। বিশ্বমঞ্চের লড়াই শেষে বাংলাদেশ সিরিজ দিয়েই শুরু হয়েছিল দ্বিপাক্ষিক সিরিজের যাত্রা। বিশ্বকাপে যেতে না পারার ক্ষোভ হয়তো লিটনদের বেশ তাঁতিয়ে রেখেছিল। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে অপরাজিত রূপটাই দেখা গেল। তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে জিতলেই প্রতিটি ম্যাচেই ছিল মনে রাখার মতো লড়াই।

পাকিস্তান সিরিজের পর বাংলাদেশে এসেছিল নিউজিল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল সফরকারীরা। মিরপুর, চট্টগ্রামে বাউন্সি উইকেট বানিয়েও কিউইদের ধরাশায়ী করেছিল বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি জিতেছিল ২-১ ব্যবধানে। টাইগার পেসারদের তোপে পুরো সিরিজে কোনঠাসা হয়ে পড়েছিল কিউই ব্যাটাররা। টি-টোয়েন্টি সিরিজটা ১-১ ব্যবধানে ড্র হয়েছিল। চট্টগ্রামে বৃষ্টি বাগড়া না দিলে ফলাফল ভিন্ন কিছু হতে পারতো।

কিউই সিরিজ শেষেই বাংলাদেশে পুনরায় খেলতে এসেছিল পাকিস্তান। শান্তদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিয়েছিল শান মাসুদের দল। এখানেও সেই বাউন্সিং আর স্পোর্টিং পিচ। ফাস্ট বোলারদের কারখানা হিসেবে খ্যাত পাকিস্তান এই সিরিজে তাসকিন-নাহিদদের তুলনায় স্পষ্টই পিছিয়ে ছিল। ফলে উভয় ম্যাচে লড়াই করলেও ম্যাচ জিতেছে বাংলাদেশ। ঘরের মাটিতে এবারই প্রথম পাকিস্তানকে টেস্ট ও সিরিজ হারিয়েছে টাইগাররা। অবশ্য এই সিরিজে ব্যাটাররাও আলাদা কৃতিত্ব প্রাপ্য।

পাকিস্তান চলে যেতেই বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়া। প্রায় ১৫ বছর পর টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে অজিরা। কিন্তু মিরপুরের প্রাণ ফেরা পিচে আবারও পেসারদের দাপট। ফলে চলমান সিরিজের প্রথম দুই ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ৪০ বছরের ওয়ানডে ইতিহাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবারই প্রথম ৫০ ওভারের ম্যাচে সিরিজ জিতল বাংলাদেশ।

বিশ্বকাপ বয়কট যেন বাংলাদেশের জন্য শাপে বর হয়েছে। ক্রিকেটাররা খেলতে না পারার শোককে সাফল্যে রূপান্তর করেছেন। তাতেই তিন ফরম্যাটের পাঁচ সিরিজে অপরাজিত রয়েছেন মিরাজ-শান্তরা। অস্ট্রেলিয়া সিরিজ শেষ করেই জিম্বাবুয়ে সফর করবে বাংলাদেশ। চলতি বছরে এটাই হবে বাংলাদেশর প্রথম বিদেশ ট্যুর। এরপর অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দেশেও খেলতে যাবে লাল-সবুজের দল। বিদেশের মাটিতে ক্রিকেটাররা কেমন পারফর্ম করেন, এবার সেটাই দেখার পালা।

চেন্নাই সুপার কিংসের ১৮ বছরের পুরোনো কোচের পদত্যাগ

আইপিএলের রেকর্ড চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের সঙ্গে ১৮ বছরের সম্পর্ক চুকিয়ে ফেললেন স্টিফেন ফ্লেমিং। পাঁচটি

হালান্ডকে কেন পাস দেননি, কারণ জানালেন নরওয়ের ওই ফুটবলার

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের রুদ্ধশ্বাস ম্যাচে অতিরিক্ত সময়ের গোলে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছে নরওয়ে। তবে

ফ্রান্স বনাম স্পেন : ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল

ফ্রান্স ও স্পেনের মধ্যকার ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালটি ফুটবল ইতিহাসের সবচেয়ে মূল্যবান সেমিফাইনাল হতে যাচ্ছে। এই

কাফুর অনন্য রেকর্ডের সামনে এমবাপে: টানা তিন বিশ্বকাপ ফাইনালের হাতছানি

ফুটবল ইতিহাসের এক অনন্য ও মহাকাব্যিক কীর্তির সামনে দাঁড়িয়ে কিলিয়ান এমবাপে। আগামী মঙ্গলবার ডালাসে প্রথম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেন্নাই সুপার কিংসের ১৮ বছরের পুরোনো কোচের পদত্যাগ

হালান্ডকে কেন পাস দেননি, কারণ জানালেন নরওয়ের ওই ফুটবলার

ইসলামাবাদের মঞ্চে বাংলাদেশ-ইরান নতুন সমীকরণ, নারী উন্নয়নে হাত মেলানোর ডাক

দেশীয় বস্ত্র রপ্তানির বিপরীতে নগদ সহায়তা বাড়িয়ে ৫ শতাংশ নির্ধারণ

আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া?

নিজের শিশুর মতো গাছের চারার যত্ন করার আহ্বান প্রধানমন্ত্রীর

সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

ফ্রান্স বনাম স্পেন : ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল

বেলুচিস্তানে ‘অপারেশন শাবান’ শুরু পাকিস্তানের: ৬ দিনে ১০৯ জন নিহত

দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপকূলীয় ১০০ পরিবারের পাশে কোস্ট গার্ড

ব্যাংককের পানশালায় ভয়াবহ আগুন, অন্তত ২৭ জনের মৃত্যু

পানি পানের সঠিক নিয়ম জানা আছে তো?

ছবি কেটে দিলেই ধোঁকা খাচ্ছে মেটা

জুলাইয়ের প্রথম ১১ দিনে দেশে এলো ১১৫ কোটি ডলারের বেশি রেমিট্যান্স

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি, আরও পাঁচ দিন ভারি বর্ষণের আশঙ্কা

জুনের শেষ ৮ দিনে ইউরোপে প্রাণ গেল ১০ হাজারের বেশি মানুষের

জনগণের সমর্থন থাকলে কোনো বাধাই বিএনপিকে থামাতে পারবে না

ফিফা কোনো স্বাধীন সংস্থা নয়, রাজনৈতিক হাতিয়ার: ফিলিস্তিনি রাজনীতিবিদ

কুয়েতে মার্কিন বাহিনীর হিমার্স ক্ষেপণাস্ত্র লাঞ্চার ধ্বংসের দাবি ইরানের