ই-পেপার সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

বিদায়বেলায় গুরুর কাছে ক্ষমা চাইলেন এমবাপ্পে!

আমার বার্তা অনলাইন:
১৯ জুলাই ২০২৬, ১৪:৩৯
ফ্রান্সের বিদায়ী বিশ্বকাপজয়ী কোচ দিদিয়ের দেশম ও কিলিয়ান এমবাপ্পে।

বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে ৬-৪ ব্যবধানে হেরে চতুর্থ স্থানে থেকে আসর শেষ করেছে ফ্রান্স। আর এই ম্যাচটির মধ্য দিয়েই অবসান ঘটলো ফরাসি ফুটবলে দীর্ঘ ১৪ বছরের এক সোনালী অধ্যায়ের। বিদায় নিলেন ‘লে ব্লুজ’দের প্রধান কোচ দিদিয়ের দেশম।

ফরাসি ফুটবলের এই কিংবদন্তির বিদায়ে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন দলটির অধিনায়ক ও তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে।

কোচের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে এমবাপ্পে লিখেছেন, ‘আপনি আমাদের যা দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ। আমরা আপনাকে আরও সুন্দর একটি বিদায় উপহার দিতে পারতাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ব্যর্থ হয়েছি।’

১৪ বছর ধরে দেশম ফরাসি ফুটবলে যে অবদান রেখেছেন, তা ভাষায় প্রকাশ করা কঠিন উল্লেখ করে এমবাপ্পে বলেন, ‘এই দলের পুনরুত্থানে আপনার ভূমিকা কতটা বিশাল ছিল, তা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। মানুষ হয়তো সবসময় আপনার মহত্বকে মূল্যায়ন করতে পারেনি, কিন্তু সময় এবং ইতিহাস ঠিকই তার বিচার করবে… এতগুলো বছর ধরে দেশের হয়ে সবচেয়ে বড় মঞ্চে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।’

৫৭ বছর বয়সি এই মাস্টারমাইন্ড ২০১২ সালে লঁরা ব্লাঁ-র কাছ থেকে পিছিয়ে পড়া এক ফরাসি দলের দায়িত্ব নিয়েছিলেন। এরপর ২০১৮ সালে দলকে এনে দেন দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি।

কোচের সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে নিজের সৌভাগ্য উল্লেখ করে এমবাপ্পে আরও যোগ করেন, ‘আমাদের দেশের অন্যতম সেরা এক কিংবদন্তির পাশে দাঁড়াতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। আমরা একসঙ্গে যা কিছু অর্জন করেছি এবং পার করেছি, তার সবটুকুই আমার কাছে চমৎকার স্মৃতি হয়ে থাকবে। আপনার নতুন পথচলার জন্য শুভকামনা। এই জার্সির জন্য আপনি যা করেছেন, তার জন্য আবারও ধন্যবাদ। এই জার্সিটি আমাদের কাছে অনেক কিছু।’

১৪ বছরের এই দীর্ঘ মেয়াদে ফ্রান্সের ২০১৮ সালের বিশ্বকাপ জয়, ২০২১ সালের নেশনস লিগ জয় এবং বেশ কয়েকটি প্রধান টুর্নামেন্টের ফাইনালে ওঠার পেছনে দিদিয়ের দেশম অসাধারণ ধারাবাহিকতা রেখেছেন।

খেলোয়াড় হিসেবে ১৯৯৮ সালের বিশ্বকাপ এবং ২০০০ সালের ইউরো জয়ী এই অধিনায়ক, ঠিক ২০ বছর পর কোচ হিসেবেও ফ্রান্সকে বিশ্বকাপ জিতিয়েছেন। ফরাসি ফুটবলের ইতিহাসে তাই তার স্থান অনন্য।

আমার বার্তা/এমই

ভিনিকে সর্বোচ্চ বেতন দেবে আর্সেনাল, কিন্তু গুনতে হবে রেকর্ড ফি!

রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের চুক্তি নবায়নের কোনো আভাস পাওয়া যাচ্ছে না। সেটা না হলে

কখনো মনে হয়নি জাতীয় দলের বাইরে আছি: সালাউদ্দিন

সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও জাতীয় দলের সঙ্গে ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। তবে এবার ভিন্ন দায়িত্ব নিয়ে

দিওমান্দেকে নিয়ে পরস্পরবিরোধী পোস্টে সোশ্যাল মিডিয়া যেন ‘যুদ্ধক্ষেত্র’

আরবি লাইপজিগ ফরোয়ার্ড ইয়ান দিওমান্দের জার্মান ক্লাব ছাড়ার গুঞ্জন দীর্ঘদিন ধরে চলছে। ফিফা বিশ্বকাপ শেষ

অস্ট্রেলিয়া সফরের দলে সৌম্য জাকের মুশফিক

অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ২৩ বছর পর আবার টেস্ট খেলবে বাংলাদেশ দল। ডারউইনে আগামী ১৩ আগস্ট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আগামীকাল

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে সরকার

শাপলা চত্বর হত্যাযজ্ঞে হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে ২ বছর রাখার নির্দেশনা

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ালো সরকার

রাষ্ট্রপতি থাকাকালীন শেয়ার জালিয়াতি মামলায় আসামি করা হয় সাহাবুদ্দিনকে!

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

ছয় মাসে সাম্প্রদায়িক সহিংসতার ২৫৭ ঘটনায় ৪৪ জন নিহত

৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

বৃষ্টি ও বর্ষাকালীন দুর্যোগ: পাকিস্তানে এক মাসে ১০৭ জনের মৃত্যু

গ্যাস সংকটে নাকাল জনজীবন, রান্না করতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভা

ভিনিকে সর্বোচ্চ বেতন দেবে আর্সেনাল, কিন্তু গুনতে হবে রেকর্ড ফি!

কখনো মনে হয়নি জাতীয় দলের বাইরে আছি: সালাউদ্দিন

মালদ্বীপের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ

সীমান্তে ফোনের তথ্য মুছে ফেলায় মার্কিন নাগরিকের বিরুদ্ধে মামলা

দিওমান্দেকে নিয়ে পরস্পরবিরোধী পোস্টে সোশ্যাল মিডিয়া যেন ‘যুদ্ধক্ষেত্র’

হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা