ই-পেপার শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

কিছু মানুষ ফুটবলের বাস্তবতা বুঝেন না: সমর্থকদের উদ্দেশে ডুলি

আমার বার্তা অনলাইন:
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭

বাংলাদেশ ফুটবল দলের সাম্প্রতিক পারফরম্যান্স ও দল নির্বাচন নিয়ে কড়া সমালোচনার জবাব দিয়েছেন জাতীয় দলের কোচ থমাস ডুলি। সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক সমালোচনা এবং অতিমাত্রায় প্রত্যাশা তৈরি করা প্রসঙ্গে সমর্থকদের বাস্তবতা মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

সাম্প্রতিক বছরগুলোতে প্রবাসী ফুটবলারদের জোয়ার আসায় বাংলাদেশের ফুটবলে উন্মাদনা বেড়েছে। বেড়েছে সমর্থকদের প্রত্যাশার পারদও। তবে প্রবাসী ফুটবলারদের নিয়ে অনেক সময় বাড়াবাড়াও দেখা গেছে।

কখনো প্রবাসী কোনো ফুটবলার স্কোয়াড থেকে বাদ পড়লে তীব্র সমালোচনার শিকার হন কোচ। এবারও কিছু প্রবাসী ফুটবলারের শেষ পর্যন্ত চূড়ান্ত দলে ঠাঁই না পাওয়া ক্ষোভের জন্ম দেয়। যদিও কোচ বারবার বলে আসছেন, খেলার মান দেখেই দল নির্বাচন করবেন তিনি।

আসিয়ান কাপে যাওয়ার আগে সংবাদ সম্মেলনে সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রতিক্রিয়া প্রসঙ্গে স্পষ্ট ভাষায় কোচ বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু কিছু মানুষ ফুটবলের বাস্তবতা বুঝেন না।’

ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো আঞ্চলিক পরাশক্তিগুলোর সঙ্গে বাংলাদেশের ব্যবধান তুলে ধরে তিনি জানান, এই দলগুলোর খেলোয়াড়রা জার্মানি, নেদারল্যান্ডস ও ইতালির মতো ইউরোপের শীর্ষ লিগে নিয়মিত খেলেন। সেখানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।

ডুলির মতে, ‘রাতারাতি কোনো উন্নতি সম্ভব নয় এবং একটি কোচিং স্টাফ মুহূর্তের মধ্যে কোনো দলকে বদলে দিতে পারে না। আপনি যদি সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো এই অঞ্চলের দলগুলোর দিকে তাকান—আমাদের অবস্থান ১৮০ থেকে ১৫০ নম্বর র‌্যাঙ্কিংয়ে নিয়ে যেতে অন্তত দুই থেকে তিন বছর সময় লাগতে পারে। আমাদের কাছ থেকে এই দলগুলোকে সহজে হারিয়ে দেওয়ার আশা করাটা অবাস্তব।’

‘উদাহরণস্বরূপ, ইন্দোনেশিয়ার ছয় বা সাতজন ফুটবলার জার্মানি, নেদারল্যান্ডস ও ইতালির শীর্ষ ইউরোপীয় লিগে খেলছে, যেখানে আমাদের সেই স্তরের কোনো খেলোয়াড়ই নেই। আমরা যখন মালয়েশিয়ার কাছে ২–০ গোলে হারি, তখন মানুষ দলের ওপর চড়াও হয়। খেলোয়াড়দের আত্মবিশ্বাস ভেঙে দেয়। সমর্থকদের এবং সংবাদমাধ্যমের উচিত খেলোয়াড়দের ভবিষ্যৎ ধ্বংস না করে তাদের পাশে দাঁড়ানো ও সমর্থন করা।’

আসিয়ান কাপ খেলতে শনিবার রাতে জাকার্তা যাবে বাংলাদেশ ফুটবল দল। ২৫ সেপ্টেম্বর প্রথম ম্যাচে প্রতিপক্ষ মালয়েশিয়া। ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর ও ১ অক্টোবর ইন্দোনেশিয়ার মুখোমুখি হবেন জামাল ভূঁইয়া, হামজা চৌধুরীরা।

ফিফাকে ২৬ হাজার কোটি টাকা দেওয়ার চিঠি, বাংলাদেশ পাচ্ছে কত

বিশ্বকাপ ফুটবলের আংশিক মালিকানা বিক্রির প্রস্তাব ঘিরে সমালোচনার মধ্যে এবার নতুন চাপের মুখে ফিফা সভাপতি

মিরাজের বিবর্ণ দিনে হেটমায়ারের সেঞ্চুরিও ব্যর্থ, গায়ানার বিদায়

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) পুরো আসরজুড়ে দাপট দেখানো গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগও

জ্যোতি পদত্যাগ করায় বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দৌড়ে যারা

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতার পর সেমিফাইনালেই দৌড় থামে বাংলাদেশের। এরপর প্রশ্ন ওঠে

দ্রুততম গোলে কেইনের ইতিহাস, ওলিসের হ্যাটট্রিকে ৭ গোলে জিতল বায়ার্ন

বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড হ্যারি কেইন সবচেয়ে দ্রুততম ফুটবলার হিসেবে বুন্দেস লিগায় ১০০তম গোল করেছেন। এই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন জারি

হংকং থেকে হারিয়ে গেল এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ, চীনের হাতে যাওয়ার শঙ্কা

মমতার সমর্থনের পরপরই গ্রেপ্তার কংগ্রেসপ্রার্থী, রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে

ইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্প

জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন

সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ, ৬৪ জেলায় শতভাগ বরাদ্দ পাবে কৃষকরা

সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে

আমাদের লং মার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে

খুলনায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

কিছু মানুষ ফুটবলের বাস্তবতা বুঝেন না: সমর্থকদের উদ্দেশে ডুলি

তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা: আদালতে মমতা

সুনামগঞ্জে ৩ শিশু হত্যা, জুয়া-মাদকে আসক্ত ছিলেন বাবা

ফিফাকে ২৬ হাজার কোটি টাকা দেওয়ার চিঠি, বাংলাদেশ পাচ্ছে কত

জাতিসংঘে প্রথমবার ভাষণে যেসব বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী

মক্কায় হামলা নিয়ে জুমার খুতবায় যা বললেন মসজিদুল হারাম ও নববীর ইমাম

মিরাজের বিবর্ণ দিনে হেটমায়ারের সেঞ্চুরিও ব্যর্থ, গায়ানার বিদায়

হুথিদের দুই ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

সৌদি আরবকে রক্ষায় যে কোনো পর্যায় পর্যন্ত যেতে প্রস্তুত পাকিস্তান

জাতিসংঘে আস্থা ফেরানোই মূল লক্ষ্য: সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান

অনুমতি ছাড়া কম্পিউটারে ঢুকেছিল জেমিনি