ই-পেপার বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

১৪ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৬

আজ শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ● ০১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ২৫ শাবান ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

১৮৮০ - টমাস আলভা এডিসন ‘এডিসন অ্যাফেক্ট’ পর্যবেক্ষণ করেন।

১৯৩১ - ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে নয়া দিল্লিতে স্থানান্তর সম্পন্ন।

১৯৩৪ - সোভিয়েত বাষ্পীয় জাহাজ এসএস চেলয়ুসকিন আর্কটিক মহাসাগরে ডুবে যায়।

১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: লাল ফৌজের কাছে নাৎসি জার্মানি ও হাঙ্গেরি বাহিনীর নিঃশর্ত আত্মসমর্পণের মাধ্যমে বুদাপেস্ট অবরোধের সমাপ্তি।

১৯৮২ - গুয়েতেমালায় রিও নিগ্রো গণহত্যা সংঘটিত।

১৯৯০ - জার্মান পুনঃএকত্রীকরণ: জার্মানিকে ঐক্যবদ্ধ করার জন্য দুই স্তরবিশিষ্ট পরিকল্পনার বিষয়ে সমঝোতা হয়।

১৯৯১- উপসাগরীয় যুদ্ধ: দুইটি লেজার নিয়ন্ত্রিত বোমার আঘাতে বাগদাদের আমিরিয়া বাংকার ধ্বংস হয়। এতে ৪০০ জনেরও বেশি ইরাকি বেসামরিক লোক নিহত হলেও মিত্রবাহিনী দাবি করে যে বাংকারটি সামরিক যোগাযোগের জন্য ব্যবহৃত হচ্ছিল।

জন্ম

১৫৯৯ - পোপ সপ্তম আলেক্সান্ডার।

১৮৭৯ - সরোজিনী নাইডু, ভারতীয় বাঙালি স্বাধীনতা সংগ্রামী।

১৮৮৫ - বেস ট্রুমান, যুক্তরাষ্ট্রের ৩৫তম ফার্স্টলেডি।

১৮৯১ - গ্রান্ট উড, আমেরিকান চিত্রশিল্পী ও একাডেমিক।

১৮৯২ - রবার্ট এইচ. জ্যাকসন, আমেরিকান আইনজীবী, বিচারক ও রাজনীতিবিদ, যুক্তরাষ্ট্রের ৫৭তম অ্যাটর্নি জেনারেল।

১৯১৩ - খালিদ বিন আবদুল আজিজ, সৌদি আরবের বাদশাহ।

১৯১৫ - অং সান, মায়ানমারের স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা ও সমরনায়ক।

১৯২৯ - গাজীউল হক, বাংলাদেশের প্রখ্যাত গীতিকার, সাহিত্যিক ও ভাষা সৈনিক।

বাঙালি লেখক, বুদ্ধিজীবী ও ভাষাসৈনিক গাজীউল হক। ভাষাসৈনিক গাজীউল হক ১৯৫২ সালে বাংলা ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা জারি ভঙ্গকারীদের মধ্যে অন্যতম ছিলেন গাজীউল হক। ১৯৫৫ সাল পর্যন্ত তার লেখা ‘ভুলব না ভুলব না ভুলব না, এই একুশে ফেব্রুয়ারি ভুলব না’ গানটি গেয়ে প্রভাতফেরি করা হতো। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক এ সদস্য রাষ্ট্রভাষা পদক ও সম্মাননা স্মারক, শেরেবাংলা জাতীয় পুরস্কার অর্জন করেন।

মৃত্যু

১৭২৭ - উইলিয়াম উটন, ব্রিটিশ ভাষাবিদ ও পণ্ডিত।

১৯৫০ - রাফায়েল সাবাতিনি, ইতালীয় লেখক।

১৯৮৫ - রাউফুন বসুনিয়া।

১৯৯৬ - মার্টি‌ন বেলসাম, মার্কিন।

২০১২ - হুমায়ুন ফরিদী, বাংলাদেশি অভিনেতা।

হুমায়ুন ফরিদী, বাংলাদেশি অভিনেতা। ১৯৫২ স্লাএর ২৯ মে ঢাকার নারিন্দায় জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত নাট্য উৎসবের তিনি অন্যতম সংগঠক ছিলেন। এ উৎসবের মাধ্যমেই তিনি নাট্যাঙ্গনে পরিচিত মুখ হয়ে ওঠেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থাতেই তিনি ঢাকা থিয়েটারের সদস্যপদ লাভ করেন। ১৯৯০-এর দশকে হুমায়ুন ফরিদী চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। সেখানেও তিনি বিপুল জনপ্রিয়তা পান। বলা হয়, শ্যুটিং চলাকালে অভিনেতার তুলনায় দর্শকেরা হুমায়ুন ফরিদীর দিকেই আকর্ষিত হতো বেশি। বাংলাদেশের নাট্য ও সিনেমা জগতে তিনি অসাধারণ ও অবিসংবাদিত চরিত্রে অভিনয়ের জন্য স্মরণীয় হয়ে আছেন। ২০০৪ সালে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। নাট্যাঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের ৪০ বছর পূর্তি উপলক্ষে তাকে সম্মাননা দেয়। ২০১৮ সালে পেয়েছেন মরণোত্তর একুশে পদক। ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি ঢাকায় এ অভিনেতার মৃত্যু হয়।

২০১৫ - কেশব রেড্ডি, ভারতীয় চিকিৎসক ও লেখক। ২০১৭ - স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী ক্ষমা দাশ গুপ্তা।

আমার বার্তা /জেএইচ

১৫ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ● ০২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ● ২৬ শাওয়াল ১৪৪৭। আজকের

১৪ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

আজ মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ● ০১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ● ২৫ শাওয়াল ১৪৪৭। আজকের

১৩ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা 

আজ সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ● ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ● ২৪ শাওয়াল ১৪৪৭। আজকের

১২ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা 

আজ সোমবার, ১২ এপ্রিল ২০২৬ ● ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ● ২৩ শাওয়াল ১৪৪৭। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন পেল বাংলাদেশ

প্রচণ্ড গরমে ব্যায়াম বা হাঁটার সময়ে সতর্কতা

ইসলামিক ফাউন্ডেশনে পুনরায় জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করলেন বিল্লাল বিন কাশেম

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

‘সুপারনিউমারারি পদোন্নতি’ পাওয়া ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

প্রতিযোগিতায় টিকে থাকতে নীতি সহায়তা চান পোশাক উৎপাদক ও রপ্তানিকারকরা

মালদ্বীপের ‘পোল-অ্যান্ড-লাইন’ টুনা মাছ বিশ্বজুড়ে সমাদৃত

অর্থনীতিকে গতিশীল করতে সিএমএসএমই খাতের উন্নয়নের বিকল্প নেই: অর্থ উপদেষ্টা

সেন্টমার্টিনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া ইউনূস-রিজওয়ানারা মানবসভ্যতার শত্রু

লেভেল থ্রি-কোর্সে প্রথম রাজ্জাক, দ্বিতীয় হান্নান যৌথ তৃতীয় নাফীস-ডলার

কর্ণফুলি টানেলকে কর্যকর করতে পণ্যবাহী যাতায়াত বাড়ানো প্রয়োজন

সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবককে আটকের পর পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য

জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

যাত্রাবাড়ী ও উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২ জন

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস ইইউয়ের

শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে কাছাইট মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা