ই-পেপার বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

২৩ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫১

আজ রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ● ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ৫ রমজান ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

৫৩২ - বাইজেন্টাইন সম্রাট প্রথম জাস্টিনিয়ান কনস্টান্টিনোপলে নতুন অর্থোডক্স খ্রিস্টান ব্যাসিলিকা হিসেবে হাজিয়া সোফিয়া নির্মাণের নির্দেশ দেন।

৬২৪ - ঐতিহাসিক খন্দকের যুদ্ধ সংঘটিত হয়।

১৭৬৮ - হায়দ্রাবাদের নিজামের সঙ্গে চুক্তি করে কর্নেল স্মিথে ব্রিটিশ আধিপত্য বিস্তার করে।

১৭৭৮ - আমেরিকার স্বাধীনতা যুদ্ধ: কন্টিনেন্টাল আর্মিকে প্রশিক্ষণে সহায়তা করার জন্য ব্যারন ভন স্টুবেন পেনসিলভানিয়ার ভেলি ফোর্জ‌ে পৌঁছান।

১৭৯৯ - ফরাসি সেনা কমান্ডার নেপোলিয়ান বোনাপার্ট মিশর দখলের পর শ্যামে হামলা চালান।

১৮৩১ - সাপ্তাহিক ‘সংবাদ সুধাকর’ প্রকাশ হয়।

১৮৫৪ - অরেঞ্জ ফ্রি স্টেটের স্বাধীনতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

১৮৭১ - লন্ডনে ইউরোপীয় সরকারগুলোর প্রতিনিধিদের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়।

১৮৮৬ - বিশিষ্ট রসায়নবিদ চার্লস মার্টিন হল মূল্যবান অ্যালুমিনিয়াম উৎপাদনের সুত্র আবিষ্কার করেন।

১৮৮৭ - ফ্রেঞ্চ রিভিয়েরায় ভূমিকম্পের ফলে প্রায় ২ হাজার মানুষ প্রাণ হারান।

১৮৯৮ - একটি খোলা চিঠি লেখার দায়ে ফ্রান্সে এমিল জোলাকে কারাবাস দেয়া হয়।

১৯১৭ - রাশিয়ার পিটার্সবার্গে প্রথম আন্দোলনের মাধ্যমে ফেব্রুয়ারি বিদ্রোহের সূত্রপাত হয়।

১৯১৮ - সোভিয়েত লাল ফৌজ প্রতিষ্ঠিত হয়।

১৯১৩ - মেক্সিকোর পদচ্যুত প্রেসিডেন্ট ফ্রান্সিসকো মাদেরো গুলিতে নিহত হন।

১৯১৯ - বেনিতো মুসোলিনি ইতালিতে ফ্যাসিবাদী দল গঠন করেন।

১৯৪২ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: জাপানি সাবমেরিন ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার কাছে উপকূলে গোলাবর্ষণ করে।

১৯৪৪ - সোভিয়েত ইউনিয়ন চেচেন ও ইংগুশদেরকে উত্তর ককেসাস থেকে মধ্য এশিয়ায় জোরপূর্বক স্থানান্তর শুরু করে।

১৯৪৭ - দি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যানডারডাইজেশন (আইএসও) তথা আন্তর্জাতিক মান সংস্থা প্রতিষ্ঠিত হয়।

১৯৪৮ - ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান গণপরিষদে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান। তার দাবি অগ্রাহ্য হয়। এমনকি গণপরিষদের অনেক বাঙালি সদস্যও তার বিরোধিতা করেন।

১৯৫২ - ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে প্রথম শহীদ মিনার নির্মাণ শুরু করে রাতের মধ্যে তা সম্পন্ন।

১৯৬৬ - সিরিয়ায় বাথ পার্টির সদস্য সালাহ জাদিদ অভ্যুত্থানে নেতৃত্ব দেন। এর ফলে জেনারেল আমিন আল-হাফিজের নেতৃত্বাধীন পূর্বের বাথপন্থি সরকার অপসারিত হয়।

১৯৬৯ - সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করে। গণঅভ্যুত্থানের মুখে প্রেসিডেন্ট আইয়ুব খান পদত্যাগে বাধ্য হন।

১৯৯১ - উপসাগরীয় যুদ্ধ: স্থল সেনারা সৌদি আরবের সীমানা অতিক্রম করে ইরাকে প্রবেশ করে ফলে যুদ্ধের স্থল পর্যায় শুরু হয়।

১৯৯৭ - স্কটল্যান্ডের ইডেনবার্গের রোর্সালন ইনস্টিটিউটের গবেষকরা সর্বপ্রথম পূর্ণাঙ্গ ক্লোন ভেড়া ডলির জন্মের কথা প্রকাশ করেন।

১৯৯৯ - কুর্দি বিদ্রোহী নেতা আবদুল্লাহ ওজালান আঙ্কারায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত হন।

জন্ম :

১৪১৭ - পোপ দ্বিতীয় পল।

১৪৪৩ - ম্যাথিয়াস কোরভিনাস, হাঙ্গেরীয় রাজা।

১৬৩৩ - ইংরেজ সেনা ও রাজনীতিক স্যামুয়েল পেপয়স।

১৬৮৫ - জার্মান বংশোদ্ভূত ইংরেজ অর্গানবাদক ও সুরকার জর্জ ফ্রিডেরিক হান্ডেল।

১৭২৩ - রিচার্ড‌ প্রাইস, ওয়েলশ-ইংরেজ মন্ত্রী ও দার্শনিক।

১৮৪০ - কালীপ্রসন্ন সিংহ, বাঙালি সাহিত্যিক, মহাকাব্য মহাভারতের বাংলায় অনুবাদক। কার্ল মেনগের, অস্ট্রীয় অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ।

১৮৫০ - সিজার রিটজ, সুইস ব্যবসায়ী।

১৮৬৮ - মার্কিন সমাজবিজ্ঞানী, ইতিহাসবিদ ও সমাজসেবী ডব্লিউ. ই. বি. ডু বইস।

১৮৭৪ - এস্তোনিয়ান আইনজীবী, রাজনীতিবিদ ও দেশটির ১ম প্রেসিডেন্ট কনস্টানটিন পাটস।

১৮৮৩ - জার্মানি সুইস মনোবিজ্ঞানী ও দার্শনিক কার্ল জাস্পেরস।

১৮৮৯ - ভিক্টর ফ্লেমিং, মার্কিন পরিচালক।

১৮৯৭ - রাধারমণ মিত্র মিরাট, ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত বাঙালি সাহিত্যিক।

১৮৯৯ - এরিক কাস্টনার, জার্মান লেখক ও কবি।

১৯১৩ - প্রতুল চন্দ্র সরকার, পি সি সরকার নামে সুপরিচিত ভারতের প্রখ্যাত জাদুকর।

১৯২৪ - নোবেল পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত মার্কিন পদার্থবিদ অ্যালান ম্যাকলিয়ড করমাক।

১৯৪০ - পিটার ফন্ডা, মার্কিন অভিনেতা।

১৯৪৮ - ইংরেজ পরিচালক ও প্রযোজক বিল আলেকজান্ডার।

১৯৫৪ - ইউক্রেনীয় রাজনীতিবিদ ও ৩য় প্রেসিডেন্ট ভিক্টর য়ুশ্চেনকো।

১৯৫৯ - ক্লেটন এন্ডারসন, মার্কিন প্রকৌশলী ও জ্যোতির্বিজ্ঞানী।

১৯৬০ - অ্যালেন গ্রিফিন, অস্ট্রেলীয় রাজনীতিবিদ।

১৯৬৫ - মার্কিন ব্যবসায়ী ও ডেল প্রতিষ্ঠিত মাইকেল সল ডেল।

১৯৭৪ - দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হার্শেল গিবস।

১৯৮১ - ইংরেজ ফুটবলার গ্যারেথ ব্যারি।

১৯৮৩ - এমিলি ব্লান্ট, মার্কিন ইংরেজ অভিনেত্রী ও গায়িকা।

১৯৯২ - ব্রাজিলিয়ান ফুটবলার সাসেমিরো।

১৯৯৪ - ডাকোটা ফ্যানিং, মার্কিন অভিনেত্রী।

মৃত্যু :

৬৬৫ - আবু মুসা আশরায়ী (র.), বিশিষ্ট সাহাবি।

৭১৫ - প্রথম আল-ওয়ালিদ, উমাইয়া খলিফা।

১৪৪৭ - পোপ চতুর্থ ইউজেন।

১৭৬৬ - পোলিশ রাজা স্টানিস্লাও লেসযচয্য়ন্সকি।

১৭৯২ - ইংরেজ চিত্রশিল্পী জশুয়া রেনল্ডস।

১৮২১ - ইংরেজ কবি জন কিটস।

১৮৪৮ - জন কুইন্সি এডাম্‌স, যুক্তরাষ্ট্রের ষষ্ঠ প্রেসিডেন্ট।

১৮৫৫ - কার্ল ফ্রিড্‌রিশ গাউস, জার্মান গণিতবিদ এবং বিজ্ঞানী।

১৯০৪- মহেন্দ্রলাল সরকার, ভারতীয় হোমিওপ্যাথিক চিকিৎসক, সমাজ সংস্কারক ও ইণ্ডিয়ান অ্যাসোসিয়েশন অব কাল্টিভেশন অব সাইন্সের প্রতিষ্ঠাতা।

১৯৩৪ - অ্যাডওয়ার্ড ইলগার, ইংরেজ সুরকার ও শিক্ষাবিদ।

১৯৪৫ - আলেক্সেই‌ নিকলাইয়েভিচ তল্‌স্তোয়, সোভিয়েত রুশ লেখক।

১৯৪৭ - হাকিম হাবিবুর রহমান, বাংলার বিশিষ্ট চিকিৎসক, লেখক, রাজনীতিবিদ।

১৯৫৫ - ফরাসি কবি, লেখক ও নাট্যকার পল ক্লাউডেল।

১৯৬২ - সুনয়নী দেবী, স্বশিক্ষিত খ্যাতিমান ভারতীয় চিত্রশিল্পী।

১৯৬৫ - ইংরেজ কমিক অভিনেতা, লেখক ও চলচ্চিত্র পরিচালক স্ট্যান লরেল।

১৯৬৯ - মধুবালা, ভারতীয় অভিনেত্রী।

১৯৭৩ - নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন চিকিৎসক ডিকিনসন ডাব্লিউ রিচার্ডস।

১৯৭৬ - নোবেলশান্তি পুরস্কার বিজয়ী রানে কাস্যাঁ।

১৯৯৬ - পল সাগপাক, এস্তোনীয় ভাষাবিদ।

১৯৯৮ - রমন লাম্বা, ভারতীয় ক্রিকেটার।

২০০১ - রবার্ট এনরিকো, ফরাসি পরিচালক ও চিত্রনাট্যলেখক।

২০০৮ - স্লোভেনীয় অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ২য় প্রেসিডেন্ট জানেয ডরনোভসেক।

২০১৫ - রানা ভগবানদাস, পাকিস্তানি আইনজীবী ও বিচারক, দেশটির প্রধান বিচারপতি।

২০১৯ - ক্যাথরিন হেলমন্ড, মার্কিন অভিনেত্রী ও পরিচালক।

১৫ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ● ০২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ● ২৬ শাওয়াল ১৪৪৭। আজকের

১৪ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

আজ মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ● ০১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ● ২৫ শাওয়াল ১৪৪৭। আজকের

১৩ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা 

আজ সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ● ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ● ২৪ শাওয়াল ১৪৪৭। আজকের

১২ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা 

আজ সোমবার, ১২ এপ্রিল ২০২৬ ● ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ● ২৩ শাওয়াল ১৪৪৭। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন পেল বাংলাদেশ

প্রচণ্ড গরমে ব্যায়াম বা হাঁটার সময়ে সতর্কতা

ইসলামিক ফাউন্ডেশনে পুনরায় জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করলেন বিল্লাল বিন কাশেম

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

‘সুপারনিউমারারি পদোন্নতি’ পাওয়া ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

প্রতিযোগিতায় টিকে থাকতে নীতি সহায়তা চান পোশাক উৎপাদক ও রপ্তানিকারকরা

মালদ্বীপের ‘পোল-অ্যান্ড-লাইন’ টুনা মাছ বিশ্বজুড়ে সমাদৃত

অর্থনীতিকে গতিশীল করতে সিএমএসএমই খাতের উন্নয়নের বিকল্প নেই: অর্থ উপদেষ্টা

সেন্টমার্টিনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া ইউনূস-রিজওয়ানারা মানবসভ্যতার শত্রু

লেভেল থ্রি-কোর্সে প্রথম রাজ্জাক, দ্বিতীয় হান্নান যৌথ তৃতীয় নাফীস-ডলার

কর্ণফুলি টানেলকে কর্যকর করতে পণ্যবাহী যাতায়াত বাড়ানো প্রয়োজন

সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবককে আটকের পর পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য

জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

যাত্রাবাড়ী ও উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২ জন

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস ইইউয়ের

শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে কাছাইট মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা